প্রতি 
গোবিন্দ ধর 
সম্পাদক 
ত্রিপুরা প্রকাশনা মঞ্চ
আগরতলা, ত্রিপুরা 

শুভেচ্ছা
"ত্রিপুরা প্রকাশনা মঞ্চ" আয়োজন করেছে "লিটল ম্যাগাজিন প্রদর্শনী ও গ্রন্থমেলা" আগামী ১৪ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত পাঁচ দিন এই মেলা চলবে। আয়োজকদের অভিনন্দন জানাই। 
   বিশ্বজুড়ে কোভিড  মহামারীর সময়ে এই আয়োজন একটি অসাধারণ উদ্যোগ। আমরা যারা সাহিত্য চর্চা করি শুধু তারা নয় সাহিত্যের পাঠকেরাও মিলেমিশে এই উদ্যোগকে প্রাণে ধরে রাখে। 
   বই প্রতিটি মানুষের হৃদয়ে দিগন্ত জোড়া স্বপ্ন বিস্তার করে। শিশু কিশোরদের অনুপ্রাণিত করে সঠিক পথে বড়ো হওয়ার চেতনায়। তাই বই হোক সকলের সাথী। আমি মনে করি সাহিত্য প্রত্যেক পাঠকের হৃদয়কে আলোকিত করে। মানবিক বোধে উদ্ভাসিত হয় তারা। মানবিক চেতনায় সামাজিক মূল্যবোধের মৌলিক শর্ত। সেজন্য বই পাঠে খুবই জরুরি পদক্ষেপ প্রত্যেক মানুষের। 
    "ত্রিপুরা প্রকাশনা মঞ্চ "পাঠকের হাতে বই পৌঁছে দেওয়ার জন্য যে আয়োজন করেছে তা এই মহামারীর সময়ে ভিন্ন মাত্রায় নিয়ে যাবে। 
                   অভিনন্দন
                সেলিনা হোসেন।
         শ্যামোলী,ঢাকা,বাংলাদেশ 

0 Comments