আসন্ন নির্বাচনের Polling Personal এর কাজকর্ম থেকে অব্যাহতি পাওয়ার আবেদন।
To
The Inspector of school
Kumarghat Unakoti Tripura
বিষয়:আসন্ন নির্বাচনের Polling Personal এর কাজকর্ম থেকে অব্যাহতি পাওয়ার আবেদন।
মহাশয়
বিনীত নিবেদন এই যে,আমি শ্রী গোবিন্দ ধর, প্রধান শিক্ষক, গজেন্দ্র লকুমার অমূল্যবালা নিম্ন বুনিয়াদি বিদ্যালয়।মহাশয় আসন্ন নির্বাচনি প্রক্রিয়ায় আমাকে যুক্ত না রাখার বিনীত অনুরোধ রইলো কারণ আমার একমাত্র সন্তান গৌরব ধর সিজোফ্রেনিয়া আক্রান্ত বিগত পাঁচ বছর ধরে। তাকে চিকিৎসা করাতে প্রতিমাসে আমাকে নিমহান্স ও আগরতলায় আসা-যাওয়া করতে হয়।তার মানসিক অসুস্থতার জন্য ত্রিপুরা সরকারী চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের এপ্লাইড আর্টের পঞ্চম সেমিস্টার পাঠ কমপ্লিট করতে পারেনি।তাকে নিয়ে আমরা অসম্ভব রকম অসুবিধা ভোগ করছি।সে প্রতিদিন নানা ধরনের অসুবিধা করে।উত্তেজিত হয় তখন তার মা তাকে সামাল দেওয়া অসম্ভব হয়ে পড়ে। এই অবস্থায় আমার স্বাভাবিক কাজকর্মের ব্যঘাত হচ্ছে।
আশা রাখি সে সুস্থ স্বাভাবিক হলে আমি সমস্ত রকম সরকারী কাজকর্মের সাথে নিবিড়ভাবে যুক্ত থাকতে পারবো।
সুতরাং আসন্ন নির্বাচনের Polling Personal এর দায়িত্ব পালন থেকে বিরত রাখবেন।
ধন্যবাদান্তে
GOBINDA DHAR, H.M
05:02:2024
GAJENDRA KUMAR AMULYABALA J B SCHOOL
PHONE :8787437559
0 Comments