চাঁদশুক্র,চাঁদমুখ ||মণিদীপা বিশ্বাস
আন্তর্জাতিক সাহিত্য উৎসবে কবি গোবিন্দ ধরের সাথে দেখা এবং তার ছোট্ট কবিতার বই 'চাঁদশুক্র চাঁদমুখ' বইয়ের সাথে আলাপ। অন্ধকার রাতের চালচিত্রে একফালি চাঁদ ও শুকতারা দিয়ে সাজানো সে বইয়ের প্রচ্ছদ। ছিমছাম মনোজ্ঞ লেগেছে এই বই। সত্যিই কবি খড়কুটোর মতো হারিয়ে যেতে আসেননি এই কিরাত দেশে। শুভেচ্ছা আর ভালবাসা জানাই কবিকে।

--মণিদীপা বিশ্বাস।

0 Comments