স্রোত  ত্রিপুরার ছড়া || স্মৃতি ও অবগাহন 
কথাপৃষ্ঠা 

ত্রিপুরার নদ নদী নিয়ে সাহিত্য রচনা হয়েছে। কবিতা গল্প প্রবন্ধ এমন কি উপন্যাসও আছে।অদৈত্য মল্লবর্মনের তিতাস একটি নদীর নাম অবিভক্ত ত্রিপুরার প্রথম উপন্যাস। তারপর অনেকগুলো উপন্যাস যেমন নদী থেকে হৃদয়ে ,দেওনদীর জল, দেওপানি সাংপো থেকে গোমতী এরকম অনেকগুলো উপন্যাস রচিত হয়েছে।আছে কাব্যগ্রন্থ দেও,দেওনদী সমগ্রের মতো অনেকগুলো কাব্য।
কিন্তু ছড়াকে নিয়ে একমাত্র কাব্য সংকলন আনোয়ারা নামের মেয়েটি। বিপিন মাঝির নাও তিতাস নদীকে কেন্দ্র করে রচিত।ত্রিপুরায় একমাত্র ছড়া আনোয়াছড়াকে নিয়ে রচিত কবিতা সংকলন আনোয়ারা নামের মেয়েটি। 

তুইসা ককবরক শব্দের বাংলায় অর্থ ছড়া।রিয়াং তৈসা বাংলা হলো ছড়া।
ছড়াকে দার্লং ভাষায় সরা বলা হয়।হালাম দুঙ শব্দের বাংলায় ছড়া।মৈতেই ভাষায় ছড়াকে তোরেন বলে।বিষ্ণুপ্রিয়া ভাষায় ছড়াকে সরা বলেন বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা।আর নালা হলো খঙ।নেপলী ভাষায় सानाे खाेला হলো ছড়া। ছোট নদী বা ছড়াকে গারো ভাষায় দারি বলে।গারো ভাষায় ছড়া বা ছোটনদীকে কোনো কোনো অঞ্চলে চি-রিং ও বলে। দারি অর্থে   চি দরি। বড় নদী হোলে চি-বিমা।ছড়া বা উপনদীকে ঝোরা।

ছোটনদীই মূলত ছড়া।ত্রিপুরায় অজস্র ছড়া বা ছোট নদী যা উপনদী হিসেবে অনেকেই চেনেন।
ত্রিপুরার প্রায় সকল নদ নদীই অসংখ্য ছড়ার মিলিত কল্লোল। এই ছড়াকে কেন্দ্র করে ত্রিপুরার অর্থনীতির ভীত গড়ে উঠেছে।কৃষিখেত ছড়ার চরায় বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকম।কখনো ধানচাষ তো কখন সবজিখেত গড়ে উঠেছে ত্রিপুরার নদ নদীকে কেন্দ্র করে। পাশাপাশি ছোটনদী বা উপনদী বা ছড়ার দুচরেও ঋতু পরিবর্তনের সাথে সাথে ফসলও ফলে।গবাদি পশুও পালন হয় ছড়াকে কেন্দ্র। এখন তো জলবায়ু পরিবর্তন হয়ে নানা সময় ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে ত্রিপুরা। কখনো টানা বৃষ্টিপাত তো কখনো খরা।চৌচির হয়ে যায় চাষাবাদের জমিন।তখনও ছড়া জলই কৃষকের ভরসা।
ত্রিপুরার সব কটি নদীই যখন ছড়া বা উপনদীর কল্লোল সেই জায়গায় শহরের পাশ দিয়ে যে সকল ছড়া নদীতে মিশেছে সেগুলো প্রায় আবর্জনার স্তুপে রূপান্তরিত। আর ছড়াগুলো ভরাট হয়ে অল্প বৃষ্টিতে প্লাবিত হয়ে যায় শহর।সুতরাং সচেতনতা খুব প্রয়োজন হয়ে পড়েছে। ছড়াগুলোকে রক্ষা করা প্রয়োজন। নদ নদী রক্ষা যেমন আমাদের অবশ্য দায়িত্ব তেমনি উপনদী বা ছড়াগুলোকেও রক্ষা করতে হবে। নয়তো ত্রিপুরার অর্থনীতিতে টান পড়ার পাশাপাশি নদীগুলোও শুকিয়ে যাবে।
আমাদের মধ্যে সচেতনতা তৈরি হোক। রক্ষা হোক ছড়া।এই ভাবনা থেকেই ত্রিপুরার লেখকদের কাছ থেকে আমন্ত্রিত লেখাগুলো কালেকশন করেছি বিগত অনেকদিন থেকে। সংকলিত লেখাগুলো নিয়েই এই   কাজ।আশা রাখি ত্রিপুরার ছড়াগুলোর ইতিহাস এবং মানুষের সাথে সম্পৃক্ততা সংস্কৃতি লেখাগুলোর উপজীব্য -যা একজন পাঠককে ত্রিপুরার উপনদীকে জানতে অনকেটা সমৃদ্ধ করবে।আগামী দিন এই বিষয়ে আরো জানতেও এই লেখাগুলো সকলেরই কাজে আসবে।


গোবিন্দ ধর 

(আমার স্বাক্ষর স্ক্যান করে বসান)

0 Comments