ঊণকথন

গোবিন্দ ধর

মানুষ কেমন মানুষ থেকে অমানুষই হচ্ছে 

চৈতন্য ফকির 

মানুষ কেমন টুপটাপ বৃষ্টি ঝরার মতো পড়ছে।
টুপটাপ টুপটাপ মানুষ কেমন মরছে।
বোকা একটি এন্ড্রয়েড গৃহসুখ ভাঙছে।
টুপটাপ টুপটাপ যেন রিলেশন ছাড়ছে।
নতুন নতুন আরো কোথাও মনের সাথে মন মিলছে।
পুরাণো সব ছেড়ে ছোড়ে নতুন করে বাঁচছে।
নিজেই কেবল বাঁচতে চেয়ে গৃহও ছেড়ে দৌড়ছে।
ঘরে নিজের বাচ্চা রেখে নিজের সুখে নাচছে।
মানুষ কেমন মানুষ থেকে অমানুষই হচ্ছে। 

২৪:০৭:২০২১
রাত:০৩টা২৯মি
কুমারঘাট।

নষ্ট শশা বাইরে থেকে দেখলে সহজে চেনা যায় না। অবিকল কিছু মানুষের ভেতরও এরকম পচে গবাদিপশু খাদ্যের অযোগ্য উপাদান হয়ে যায়। সে বুঝে না।যার নিকট আশ্রয় পায় লোকটা সেও প্রথম প্রথম বুঝতে পারে না।বহুদিন বিষয়টি দৃষ্টিতে আসে না।বোধের উঠোনে দাঁড়ানো মানুষটি জানালার মতো দখিন দোয়ার ভেবে তার নিকট আত্মসমর্পণ করে বসে সাদাসিধে মানুষ। সরল মানুষের সবচেয়ে খারাপ দিক সে সহজ।সে সরল।
সহজ সরল লোকের কাছে জটিল মানুষের ব্ল্যাকমেল ধরা পড়ে বহু যাপনের শেষে। 
নষ্ট শশা কৃষক যখন নষ্ট হয়েছে বুঝতে পারে তখন আর সেই শশাটিকে ভালো ফলন হিসেবে ঘরে তুলতে যতই কীটনাশক স্প্রে করে দিক সেই শশাটি ভালো করা অসম্ভব। 
ঠিক জটিল মানুষের জটিলতা কত গভীর গোপনে চলতে থাকে একজন সহজ মানুষের নিকট সে বিষয়টি ধরা পড়লে আর সেখান থেকে উত্তরণ অসম্ভব। 
নষ্ট শশার মতো নষ্ট মানুষ নষ্টই থাকে। 
সহজ মানুষ চিরকাল সব কিছু সুন্দর দেখেন।সহজ দেখেন।সহজ সুন্দর দেখার সরলতা আসলে বোকামি নয়।সহজাত একটি বৈশিষ্ট্য হলো সহজ সুন্দর। সরলতা মানে এই শতাব্দীর অন্যতম অভিশাপ। কিন্তু সৃষ্টি তো ঠিকে থাকে সহজ সরলতার কাছে।যত জটিলতা ততোধিক বিতিকিচ্ছিরি হয়ে ওঠে যাপন।যাপনের ধারাপাত হলো সহজ সুন্দর থাকা।
ধূর্তরা আসলে ভণ্ড ধার্মিক। বকধার্মিক। 
সরলতার সুযোগ নেয় ভণ্ডরা।গাছের ও তলার সব ফল পেড়ে নিয়ে চম্পট দেওয়া তাদের আসল উপশম। পরিশেষে আবার আরো একজন সহজ সরল মানুষের দরকার হয় তাদের। পেয়েও যায়।এরকম এক জীবনে বহু মানুষের নিকট তাদের অস্ত্র প্রচার করতে করতে একদিন ক্লান্ত সিজোফ্রেনিয়া আক্রান্ত হয়ে তারা ভাগাড়ে পরিণত হয়।তখন আর তাদের চালাকির কোনো অস্ত্র থাকে না। নিরস্ত্র অবস্থাতেই একদিন আলোর বিপ্রতীপ বিশ্বে এরা হারিয়ে যাবেই। পৃথিবী এমন এক গোলাকৃতি গ্রহ তুমি যতটুকু যা অন্যকে দেবে ততোটুকু তা নিশ্চিত ফিরিয়ে পাবে।ভালো করো নিশ্চিত তুমি ভালোই কিছু ফিরে পাবে।নষ্টদের নিকট নতজানু নয় গ্রহটি বিশ্বাস হয় এখনো।
হয়তো প্রত্যাবর্তন দ্রুত ও শটকার্ট পথে আসে না। কিন্তু আসবে সে তা ভ্রান্ত হতে পারে না। 
নিজের জন্য চাইতে নেই। পরের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া প্রকৃতপক্ষে শৈল্পিক বিষয়। সকল মানুষ পরের জন্য বিলিয়ে দেওয়ার জন্য আসে না।কিন্তু তাই বলে অন্যকে ছোবড়া করে দেওয়াও মানুষের কাজ নয়।
মানুষের প্রতি বিশ্বাস হারানো ঠিক নয়।কিন্তু আমিই শুধু বিশ্বাস ভঙ্গ না করে চলবো আর আপনি ভঙ্গ করেই স্বপ্নের দেওয়াল বেলুনের মতো ফুলাইবেন তাও কিন্তু নষ্টামি।
নষ্ট শশা আর নষ্ট মানুষ প্রকৃত পক্ষে এক রকমই।

"বন থেকে জানোয়ার তুলে আনা যায়,কিন্তু জানোয়ারের মন থেকে বন তুলে ফেলা যায় না।”
লীলা মজুমদার (বনের ধারে )

২৪:০৭:২০২৪

0 Comments