ত্রিপুরার প্রকাশনা আন্দোলনে প্রকাশনা মঞ্চের ভূমিকা

গোবিন্দ ধর 

ত্রিপুরার প্রকাশনা আন্দোলন শুধু প্রকাশকদের একক প্রচেষ্টা নয়।লেখক ও লিটল ম্যাগাজিন সম্পাদকদের সম্মিলিত এক আন্দোলন।পৃথিবীর ইতিহাসে মাৎস্যন্যায় সর্বত্রই বিরাজমান। ছোট ছোট প্রকাশনা হাউসগুলোকেও গিলে খেতে ত্রিপুরাও ব্যতিক্রম নয়।কিন্তু ত্রিপুরা সরকারের সোসাইটি রেজিষ্ট্রেশন প্রাপ্ত প্রকাশনা মঞ্চ লিটল ম্যাগাজিন সম্পাদক ও প্রকাশকদের নিয়ে একটি প্রকাশনা আন্দোলন সংঘটিত করে ত্রিপুরার প্রকাশনার মানচিত্র বদলে দিলো যা অতীতের ইতিহাস ঘাটলে চোখে পড়বে না।তা-ই করে বসলো প্রকাশনা মঞ্চ। প্রকাশনা মঞ্চ ত্রিপুরার লিটল ম্যাগাজিন সম্পাদক ও প্রকাশকদের সম্মিলিত এক আন্দোলনের নাম। আজকের ত্রিপুরায় প্রকাশনা এক শিল্পে উন্নিত করতে বিগত ৬ বছর থেকে প্রকাশনা মঞ্চ ত্রিপুরা লিটল ম্যাগাজিন উৎসব ও গ্রন্থমেলা আয়োজন করে ত্রিপুরার লিটল ম্যাগাজিনকে এবং ছোট ছোট প্রকাশনা হাউসগুলোকে অক্সিজেন সাপ্লাই করে যাচ্ছে। আর এতেই দেখা গেলো প্রকাশনায় উঠে আসতে শুরু হলো লিটল ম্যাগাজিন সম্পাদকেরাও।তাতে আমাদের ত্রিপুরায় কবি সাহিত্যিকরাও পেলেন নতুন করে অক্সিজেন। এখন আর প্রকাশকদের নিকট পাণ্ডুলিপি নিয়ে পড়ে থাকতে হয় না।বড় বড় হাউসগুলোর আত্মঅহমিকা চূর্ণও হলো।আবার প্রতি বছরের রেকর্ডকে ভেঙে নতুন রেকর্ড তৈরী হলো এখন প্রায় প্রতি বছর নতুন বইয়ের টাইটেল কম করেও ১০০০ ছুঁয়েছে।
নতুন বইয়ের প্রচ্ছদ গন্ধ নাকে এসে লাগলে পাঠক যেমন খুশি হোন পাঠক লেখকও আনন্দিত হোন। এই আনন্দের আওয়াজ এখন লেখক কবিদের আলাদা অক্সিজেন যোগায়।এই কাজটাই বিগত ৬ বছর থেকে প্রকাশনা মঞ্চ ত্রিপুরায় করার জন্য নীরবে কাজ করে যাচ্ছিলো।অনেক পথ এখনো অনেক পথ পরিক্রমণ বাকী আছে তবুও কিছু তো হলো এই খুশিও কম নয় আমাদের। ত্রিপুরায় প্রকাশনা মঞ্চ লেখক কবিদের সহযোগিতা ও লিটল ম্যাগাজিন সম্পাদক ও প্রকাশকদের সম্মিলিত প্রয়াসে এগিয়ে যাবে প্রকাশনা আন্দোলন এই বিশ্বাস আমাদেরকে নতুন নতুন ভাবনায় উদ্বুদ্ধ করে।প্রতি বছর  বার্ষিক সাধারণ সভায় সারাদিন ব্যাপী সাহিত্য আলোচনা কবিতা পাঠ ও সাংগঠনিক অধিবেশনে মিলিত হয়ে আগামী কর্ম বছরের পরিকল্পনা ও নতুন কমিটি গঠন করা হবে।
এই রাজ্যের সকল কবি লিটল ম্যাগাজিন সম্পাদক ও অসংগঠিত প্রকাশকদের সম্মিলিত সাংস্কৃতিক উৎসবের আতুড়ঘর প্রকাশনা মঞ্চ।

0 Comments