সাম্যবাদের দৃষ্টিতে মৌলানা ইয়াছিন শাহ্ || গোবিন্দ ধর
সাম্যবাদের দৃষ্টিতে মৌলানা ইয়াছিন শাহ্
গোবিন্দ ধর
এক উজ্জ্বল নক্ষত্রের নাম মৌলানা শাহ ইয়াছিন (র:)। উনার ৬ ছেলে। ২৬ জানুয়ারী ২০২৩, মৌলানা ইয়াছিন শাহ (র:) (১৮৫০-১৯৩৫) ৮৮তম ইসালে ছওয়াব উপলক্ষে ভারতের ত্রিপুরার কৈলাসহরের লক্ষিপুরে উনার মাজার প্রাঙ্গন সহ বাংলাদেশের কুলাউড়া উপজেলার টিলাগাঁওয়ের আশ্রয়গ্রামে, কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ও হবিগঞ্জের চুনারুঘাটের তরপ এলাকায় ওরুশ, খতমে কুরআন, দোয়া ও মিলাদ মহফিল অনুষ্টিত হয়। তিনি ভারতের দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করেন এবং ভারতের রাজনৈতিক দল জনিয়তে উলামার সদস্য ছিলেন। শেষ বয়সে তিনি একজন বিখ্যাত পীর হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাসহরের লক্ষীপুরে জন্মগ্রহণ করেন।তাঁর পিতা: হাজী মৌলানা নূর উদ্দিন , মাতা:হাজেরা বিবি। উনার পূর্বপুরুষ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার তরপ এলাকার কইছনাজুরি গ্রামের অধিবাসী ছিলেন।তিনি সুফিবাদে বিশ্বাস করতেন এ ছাড়াও সমাজে যারা অন্যায়ভাবে শোষণ করে,মানুষকে দুঃখ কষ্ট দেয় তাদের বিরুদ্ধেও তিনি হাদিস কোরান থেকে নছিয়ত করতেন এবং জনগণকে সচেতন করতে অসংখ্য গজল রচনা করেছেন।প্রতি বছর বাংলা সনের মাঘ মাসের ১২ তারিখে উনার ইসালেছওযাব পালন করা হয়।
মৌলানা ইয়াছিন শাহ (১৮৫০-১৯৩৫)
একজন বিখ্যাত পীর এবং মরমী কবি হিসেবে পরিচিত।কিন্তু তিনি সাম্যবাদ প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে তিনি কাজ করে গেছেন।
পিতা:সৈয়দ নূর আলী মাতা: হাজেরা বিবি,
ঠিকানা:ত্রিপুরা(কুমিল্লার পার্শ্ববর্তী ) গ্রাম:লক্ষীপুর, ভারত।সেখানেই তাঁর মাজার রয়েছে। তাঁর পূর্বপুরুষ হবিগঞ্জের তরপের অন্তর্গত কইছনাজুরি গ্রামের অধিবাসী ছিলেন। তাঁর জীবদ্দশায় প্রকাশিত গ্রন্থ:এস্কে খোদা হুব্বে রাসুল (সাঃ)
তিনি প্রায় দুই হাজার গান লিখেছিলেন বলে ভক্তগনের অভিমত।
বর্তমানে তাঁর বংশধরগন ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাসহরে এবং বাংলাদেশে হবিগঞ্জের চুনারুঘাটের কইছনাজুরি-তে ও মৌলবীবাজার জেলার কমলগঞ্জ থানার পূর্ব জালাল পুরে বাস করছেন।তাঁর বংশের একজনের সাথে আমার পরিচয় করিয়ে দিলেন কবি শহিদ সাগ্নিক শমশেরনগর ডাকবাংলোয়।
তাঁর লেখা বহু জনপ্রিয় গান আজো ভাবুক মনের তিয়াস মেটায়। যেমন:
১। ধিয়ানে না মিলে তারে, জ্ঞানে না মিলে, সে বড় কঠিন কালিয়া,
আমি রাইতে দিনে ঝুরিয়া মরি তারে না দেখিয়া,সে বড় কঠিন কালিয়া...।।
২। পাগল করিল গো, বন্ধের রূপের কিরন গো,ভুলিব কেমনে ।।
৩।যেই অবধি হইছিল দেখা গো সোনা বন্ধুয়ার সনে, সেই অবধি রইছি বান্ধা গো,
ধন জন যৌবনে, রাঙা দুই চরনে ।।
৪।করিম ও গফফার তোমার নাম গ মাবুদ আল্লাহ,পরওয়ার দিগার তোমার নাম।।
মৌলানা ইয়াছিন শাহের একটি গান
এক.
বারা বানোনি গো রসের নাগরী
'লা ইলাহা ইল্লাল্লাহু' বাজাইয়া মুররী । ধুয়া।
কুদরত উল্লার 'ঢেকি ' তাতে 'ভারবারি' বাশোর
'চুরখুটি' আর কেত্রা লাগে গাইল 'মনোহর' ।
আখাটা ডেফলের ঢেকি মনোহরে 'গুলা'
গাইলের মাঝে ধান রাখিয়া' ঢেকিত মারো তুলা ।
কেত্রায় বলে লা ইলাহা' 'গাইলে কয় ইল্লাল্লাহ'
'চুরখুটি উবিয়া বলে মোহাম্মদ রাসুলুল্লাহ(সাঃ)।
ঢেকির মাঝে নেকির 'বারা' বানো গো সজনী
কুলা'য় তুলে তুষ ঝারি চাও চাউল বারৈছে নি ।
কাড়া চাউলে ভালা করি অন্ন পাকাইয়া
ছালন' রান্ধি ভোজন কর সুস্বামী লইয়া ।
মৌলানা ইয়াছিন বলে 'মুরশিদের চরণে
জন্মবধি বারা বানি চাউল বারয় না কেনে ।
তথ্যসূত্র:
(১)ছবিটি ভারতের ত্রিপুরার রাজ্যের কৈলাসহরের লক্ষিপুরে মৌলানা ইয়াছিন শাহ (র:) মাজার।
(২)ফকির ইয়াছিন শাহ ও তাঁর সাধন তত্ত্ব,বইটির সংগ্রহে: মোহাম্মদ ইলিয়াস আলী।
0 Comments