গোবিন্দ ধর:নীরব সাহিত্য সোপান//তপন রায়
গোবিন্দ ধর:নীরব সাহিত্য সোপান//তপন রায়
গোবিন্দবাবু অর্থ্যাৎ গোবিন্দ ধর সাহিত্যের লোক।
সাহিত্যের অঙ্গ- সংসর্গ , সংযোগ , মিলন --এর মর্যাদা তিনি বজায় রেখেছেন তাঁর বিশাল সাহিত্যিক কর্মকাণ্ডে।
তিনি" ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো" র মত শারীরিক
পরিশ্রমে ঘরে বাইরে দৌড়াদৌড়ি করে কবি, গল্পকার , প্রাবন্ধিক এককথায় লেখক ও সাহিত্যিকদের সাথে যোগাযোগ করেছেন, করে
চলেছেন ও এই যোগাযোগ অব্যাহত রেখেছেন।
তিনি সংসর্গ দিয়েছেন অসংখ্য তরুণ , যুবককে
সাহিত্যের মিলন-নিকেতনে। অনেক তরুণ ও
যুবক কবি , গল্পকার , প্রাবন্ধিক হওয়ার সহজ
সুবর্ণ সুযোগ লাভ করেছে তাঁর সাহচর্য্যে।
ঘরের বাইরের সাহিত্যিকদের মহামিলনের জন্য
তিনি আয়োজন করেছেন, করে চলেছেন --সাহিত্যিক অনুষ্ঠানের ও সম্মেলনের।
সাহিত্যের কলেবর বৃদ্ধির জন্য সম্পাদকের গুরুভার নিয়েছেন , এখনও সম্পাদনা করে চলেছেন- দীর্ঘবছর ধরে এই দায়িত্বভার বহনে....
ভাটা পড়েনি, বরং সর্ব্বদাই জোয়ার।
সম্পাদনার সঙ্গে সঙ্গে নিজের সাহিত্যপ্রতিভার
প্রকাশ অব্যাহত রেখেছেন।
সাহিত্যে তাঁর সমর্পিত প্রাণ। তাই " খুঁজে পেতে আনি সব " , "কাজ করে নীরবে, নিঃশব্দে"
সাহিত্যের ক্ষেত্রে এই পন্হায় তিনি অনড় , অটল।
-১৯৭১সালের ৩০শে জুলাই- এ জন্ম নেওয়া
সাহিত্য-প্রতিভা আলোক গোবিন্দ ধরকে শ্রদ্ধা জানাই।

0 Comments