সময়ই প্রকৃত শিক্ষক 
গোবিন্দ ধর 


প্রতিমুহূর্ত একজন মানুষের নিকট শিক্ষক হিসেবে জীবনের পাঠদান করে।কঠিন সময় সহজ সময় আসলে এমন কোন বিষয় নয়।সময় ঘূর্ণিঝড়। ঘূর্ণয়মান এক আবর্তন।

প্রকৃতপক্ষে কেউ কারো নয়।শত্তুর নয়।মিত্র নয়। মানুষ এক বিরুদ্ধ পরিবেশে এগিয়ে যেতে যেতে প্রকৃত কালখণ্ড ভুলে গেছে।কেউ কারো ঝড়ে নেই। সাতেও নেই। পাঁচেও নেই। সকলেই কেমন সেলফ ডিপেন্ডেবল হয়ে এগিয়ে যেতে গিয়ে সকল বিড়ম্বনা সৃষ্টি করছে।সকলেই মনে করছে সে বড়।এই আত্মকেন্দ্রীকতাই মানুষকে মানুষ থেকে আলাদা করে কৃষ্ণগহ্বরের দিকে ঠেলে দিচ্ছে। সংকটে মানুষ এখন একাই লড়াই করতে হয়।

হয়তো রাজনৈতিক সংঘবদ্ধতা কিছু সময়ের জন্য একজন  মানুষকে একটু নিরাপদ করে কিন্তু এই সময় রাজনীতিতেও আত্ম উন্নয়নের ভাবনা যেন তেন প্রকারে নিজের সাতপুরুষের সুচিন্তা মগ্নতায় প্রতিটি মানুষকে ঠেলে দিচ্ছে।

সর্বপরি টিভি নামক বোকা বাক্সের রগরগে নাটক যা বাস্তবের পরিবারকে ক্রমশ করছে বিচ্ছিন্ন এক এক দ্বীপ।সকল নাটকের মূল বিষয় হয়ে দাড়িয়েছে পরস্পর অবিশ্বাস পরকীয়ার মতো অনৈতিক সম্পর্কে জড়িয়ে পরিবার ভেঙে তচনচ হয়ে যাওয়ার মতো ঘটনার ঘনঘটা। 

আর এন্ড্রয়েড মোবাইল ফোন মশারীর ভেতর নিয়ে এসছে দ্বন্দ্ব। প্রতিটি পরিবারেই স্বামীস্ত্রীর মধ্যে বিভেদ চরম অশান্তি বয়ে নিয়ে আসলো এই যন্ত্রটি।পরস্পর স্বামী স্ত্রী যে সম্পর্ক নিয়ে একদিন সংসারের সুখ শান্তি ভোগ করে একটি যৌথ পরিবারের জন্ম দিয়েছিলো সমাজের প্রয়োজনেই তাও লহমায় ধ্বংস প্রায়।সন্তান চরম অনিশ্চিত ভবিষ্যতের পথে হীনমন্যতায় বড় হয়।আত্মকেন্দ্রিক মানুষের সৃষ্টি হয়েছে প্রতিটি পরিবারেই। 

এমন সময় অনিশ্চয়তাই স্বাভাবিক। বরং যে পরিবারে সুস্থিতি আত্মবিশ্বাসী সন্তান দেখা যায় তাতেই মনে হয় অবিশ্বাস্য ব্যাপার। 

সুতরাং সময়ই আমাদের কাছে প্রকৃত শিক্ষক হলেও সময়ের প্রকৃত শিক্ষা থেকে আমাদের অধপাতের কারণ ঘটছে।এতে কখন কার জীবনে কঠিন সময় আসছে তা আর কেউ খুঁজ খবর রাখে কে।
এই সময় থেকে উত্তরণ কি আমরা হয়তো জানি না।কিন্তু এই যন্ত্র নির্ভরতার মাঝেও আত্ম বিশ্বাসী মানুষের আবির্ভাব ঘটানোর কৌশল রপ্ত করতেই হবে।নয়তো সমাজ সামাজিকতা সব তলিয়ে যাবে।তখন আরো নিমজ্জিত হবে মানুষ।হয় ততদিন অপেক্ষা করে বিপ্লব আসার অপেক্ষায় থাকতে হবে নয়তো এই সংকট থেকে উত্তরণ ঘটাতেই হবে আমরা আমাদেরকে। 


২৩:০৭:২০২১
রাতঃ১০টা১০মি
কুমারঘাট। 

0 Comments