কবি ও কথাশ্রমিক গোবিন্দ ধর প্রগতি খীসা
কবি ও কথাশ্রমিক গোবিন্দ ধর
প্রগতি খীসা
একান্নতম জন্মদিনে কবি গোবিন্দ ধরের সৃষ্টিকর্মের বয়ান
আমাদের প্রতিবেশী রাষ্টের ভারতের বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালে আমাদের বন্ধুপ্রতীম রাজ্য ত্রিপুরা রাজ্যের বহুমাত্রিক প্রতিভাধর লেখক ও কবির জন্ম ৩০ জুলাই ১৯৭১ সালে উত্তর ত্রিপুরার এক সম্ভ্রান্ত ধর পরিবারে।
বলে রাখা ভাল যে, কবির সাথে সংযোগ ঘটে পার্বত্য বাংলার আরেক বিস্ময়কর প্রতিভাধর সব্যসাচী লেখক কবি শ্রদ্ধেয় মৃত্তিকা চাকমার হাতধরে যখন আমি থাইরয়েড ক্যান্সার চিকিৎসার জন্য ভারতের ত্রিপুরা রাজ্য হয়ে ২০১৯ সালে দক্ষিণ ভারতে যাচ্ছিলাম সে ক্রান্তিলগ্নকালে। সে সময় ও আমার ২০২১ সালে দ্বিতীয় বার দক্ষিণ ভারতের চেন্নাই এপোলো এক্সপেক্ট্রা ও মাদ্রাস মেডিকেল মিশন হাসপাতালে চিকিৎসাকালে পার্বত্য চট্টগ্রামের লেখক সমাজ, পার্বত্যাঞ্চলের সংবাদ জগতের অনন্য প্রতিভা ও সুরের সাধক শ্রদ্ধেয়জন সুশীল প্রসাদ চাকমা এবং ত্রিপুরার অদ্বিতীয় কথাশিল্পী শ্রদ্ধেয়জন শ্যামল বৈদ্য, শ্রদ্ধেয়জন গৌতম লাল চাকমা এবং কবি গোবিন্দধর মহাশয়সহ দেশ-বিদেশের অগণিত মঙ্গলকামী অকাতরে সহযোগিতা করেছেন আমার চিকিৎসা কাজে। শ্রদ্ধেয় সুনীতি বিকাশ চাকমা, কল্যানী দিদি, চন্দনা দিদি, সান্ত্বনা দিদি, শ্রদ্ধেয় ডাঃ ভগদত্ত চাকমা ও কল্যাণকামী জি. সাধন দাদা আপনাদের অনন্য উপকার গুণোত্তম অবদানের কথা কোন দিনই ভূলবো না জীবনের শেষ নিঃশ্বাস টানার অবধি পর্যন্ত।
যাহোক, আপন প্রতিভায় উদ্ভাসিত একজন সৃষ্টির সাধককে সকলেই জানে ও চেনে। সে কারণেই আমার মতো অনেক অনেক দেশ-বিদেশের মানুষ নিশ্চয়ই লিখবেন এই গুণী এবং নিজ রাজ্যের বাইরেরও বাংলা ভাষাভাষী কবি- লেখকগণ।
আমি কবির ৫১তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা ও কোচপানা জানাই।
কবির সৃষ্টিকর্ম তথ্যঃ
প্রথম বই:জলঘর:২০০৭ (কবিতা সংকলন)।
সম্পাদিত কাগজ:
স্রোত, স্রোত.f, স্রোত.কম, কবিতাঘর, কুসুম, বাংলাভাষা, বইবাড়ি, অন্যপাঠ উৎসব সমাচার, ভাষাচর্চা।
কবির সাংগঠনিক অঙ্গনঃ
ত্রিপুরা রবীন্দ্র পরিষদের, আজীবন সদস্য, স্রোতস্বিনী সাংস্কৃতিক সংস্থার সম্পাদক, মহামায়া নাট্য সংস্থার সম্পাদক
স্রোত পরিবারের সম্পাদক, দোলনার উপদেশক,
কুসুম এর উপদেশক, কবিতাঘর:উপদেশক, বইবাড়ির কর্ণধার, ত্রিপুরার পুঁথি-পাণ্ডুলিপি গবেষণা কেন্দ্রের সংগ্রাহক, উত্তর পূর্বাঞ্চলীয় লিটল ম্যাগাজিন গবেষণা ও চর্চা কেন্দ্র: সংগ্রাহক
বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ কুমারঘাট শাখার সম্পাদক, সৃষ্টিলোক সাংস্কৃতিক সংস্থার সহসভাপতি, ত্রিপুরা লিটল ম্যাগাজিন গিল্ডের সম্পাদকসহ অসংখ্য সংগঠন ও প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন।
কবির শব্দ বুনুনের চাষাবাদের খতিয়ান
১. জলঘর
২. সূর্যসেন লেন
৩. দ্রোহববীজ পুঁতে রাখি,একা
৪. মনসুনমাছি
৫. শ্রীচরণেষু বাবা
৬. আনোয়ারা নামের মেয়েটি
৭. দেওনদীসমগ্র
৮. আষাঢ়ের দিনলিপি
যৌথ কবিতা সংকলন
১. মেঘ বৃষ্টি রোদ
২. গোপন জোছনা
৩. তামাদি হয়নি যে ভালোবাসা
৪. কখনো পাহাড় কখনো নদী
৫. এই সময়ের বত্রিশ জন কবির কবিতা
৬.আঞ্চলিক ভাষার কবিতা
৭. শেখড়ের ধ্বনি
৮. কবিতা :২০০১/২০০২/২০০৩/২০০৯/২০১০
৯.সমকালীন পনেরজন কবির কবিতা
১০.ত্রিপুরার আবৃত্তির কবিতা
আবৃত্তির অডিও সিডি ধারণ ও প্রকাশন
১. দ্রোহবীজ:২০১৭
২. আত্মদ্রোহ:২০১৭
৩. শ্রীচরণেষু:২০১৭
ছড়া কাব্যঃ
১. থইথই ছড়া
২.তোমার উনিশ আমার একুশ
যৌথ ছড়া সংকলন:
১.এই শতাব্দীর ছড়া
প্রবন্ধ ও গবেষণা সম্ভার
১.শ্রীহট্টীয় লৌকিক সংস্কৃতি ও শব্দকোষ
২.আত্মক্ষর
৩. ত্রিপুরার লিটল ম্যাগাজিন
৪.ত্রিপুরার সাহিত্যকোষ
৫. ত্রিপুরার লেখক অভিধান
৬.কুমারঘাটের ইতিবৃত্ত ও তথ্যপুঞ্জী
৭. কুমারঘাটেরর স্থান নাম
৮. ত্রিপুরার লিটল ম্যাগাজিন শিশুসাহিত্য ও অন্যান্য
৮.আলোকিত বিজয় রায়
0 Comments