গোবিন্দ ধর-কে লেখা চিঠি :১


প্রিয় সম্পাদক ও প্রকাশক 
গোবিন্দ ধর মহোদয়, 

আপনার কাছে প্রত্যাশা অনেক।যার কাছে প্রত্যাশা থাকেনা-তার চাহিদা থাকেনা।আবার যার কাছে প্রাপ্তি নেই-তার চাহিদা নেই।তাই যথাসাধ্য কল্পতরু হয়ে থাকা, পথ প্রদর্শক হয়ে থাকার প্রচেষ্টায় থাকা জরূরী। আর আপনি তাই করছেন, করছেন সারাজীবন।
আপনি সফল সম্পাদক ও সফল প্রকাশক।
নতুন নতূন কবি, সাহিত্যিকদের সান্নিধ্যে এসে,আন্তরিকভাবে ওদের তুলে আনার কাজ ,ওদের বই প্রকাশের কাজ যেভাবে করে চলেছেন,তা  আপনাকেও আরো করে যেতে হবে।এ প্রত্যাশা সবার থাকবে।
আপনি সারাবছর সক্রিয় থাকেন,মৌসুমী বায়ুর অপেক্ষায় থাকেন না।এটা আপনার কর্মদক্ষতার পরিচয় বহন করে। অবিরাম  নানা উৎসব অনুষ্ঠানের আয়োজন ও পালন করা সহজ কথা নয়।এসব চালিয়ে যাবার প্রত্যাশা সবার থাকবে।
সারাজীবন টিকে থাকার কঠিন সংগ্রামের অভিজ্ঞতা আপনার ঝুলিতে--সেসব বিস্তারিত লিপিবদ্ধ করে রাখা জরুরী--এতে আগামী প্রজন্ম অনেক কিছু শিখবে, জানবে।এসব লিখে প্রকাশ করুন--এ প্রত্যাশা রইলো।
থেমে যাওয়া হলো সংকোচন,আর তৎপর থাকা হলো প্রসারণ।তাই সকলের প্রত্যাশা আপনি সচল থাকুন,নিরলস থাকুন।আপনার এতো এতো কর্মকান্ডে যারা অংশগ্রহণ করে--তারাও আপনার সাথে সাথে সক্রিয় থাকে,জীবন্ত থাকে। বেঁচে থাকতে হলে সচল থাকতে হবে, সাইনবোর্ড সর্বস্ব হলে হবে না।ক্যারিকেচার কৃত্তিমতা ধরা পরে যায়।সকলের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিন,সকলে আপনাকে আপন ভাবুক।
এক প্রত্যাশা পূরণ হলে নতুন প্রত্যাশা জাগবে এবং আপনাকে চেতন রাখবে। নুনের মতো সকলের প্রয়োজনে থাকুন,হলুদের মতো সকলের আয়োজনে থাকুন।সম্পাদক ও প্রকাশক হিসেবে কবি সাহিত্যিকদের চুম্বকের মতো আকর্ষণ করুন এবং তাঁদের সৃষ্টি সুখের উল্লাসে সামিল হোন। দীর্ঘজীবন লাভ করুন।
ইতি
কৃষ্ণকুসুম পাল।
সাধারণ সচিব।
বাংলা আকাদেমি।ত্রিপুরা।
১২ জানুয়ারি ২০২২

0 Comments