গোবিন্দপিডিয়া

গোবিন্দ ধর :(জন্ম:৩০ জুলাই ১৯৭১)


নদীর শরীরে লাগা উচাটনের মতোই কবির অনুভব-আনন্দ-নিরানন্দ -নি-আশার তারশ্বর যখন আমাদের কানে লাগে,তখন আমরা চমকে উঠি এ-রকম নিখাদ উচ্চারণে ---'শরীর তৃপ্তি হোটেল নয়'--- --- কামনার কালীদহে ডুবে যে অনুভূতিগুলির আমগ্ন উচ্চারণ তা কবির জীবন ও যাপনের ধারাপাত। জীবন ও জমিনের গর্ভকোষে প্রোথিত দ্রোহবীজের অঙ্কুর-কথা। মূলত, স্বীকারোক্তির মতো সংগোপন, নাজুক নয়।এ-রাজ্যের তরুণ কবিদের মধ্যে গোবিন্দ ধরকে তর্জনী নির্দেশ করা যায় এ-ভাবেই।

কবিতা লেখা, পুস্তক প্রকাশনা,সাময়িকী সম্পাদনা সহ বিচিত্রবিধ সৃজনকাণ্ডে কবি গোবিন্দ ধর অতিজীবিত এক প্যাশনেট্!


জন্ম:

৩০ জুলাই ১৯৭১ সালে অফিস টিলা, পদ্মপুর,ধর্মনগর, তৎকালীন উত্তর ত্রিপুরায় জন্ম।তাঁর পিতা দক্ষিণারঞ্জন ধর সামান্য ল্যাবরেটারী এসিস্ট্যান্ট পদে শিক্ষা দপ্তরে চাকুরী করতেন।তিনি ছিলেন নাট্যকর্মী ও বই বাঁধাইয়ে নিপুণ কারিগর।মা সুষমারাণী ধর গৃহকর্মে নিপুণ। 


শিক্ষা :

১৯৭৮ সালে রাতাছড়া উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তি।১৯৯০ সালে তৃতীয় বিভাগে মাধ্যমিক উত্তীর্ণ হোন।ফল প্রকাশের আগেই পিতার আকষ্মিক মৃত্যুর পর নিয়মিত একাডেমিক অভিজ্ঞানপত্র তাঁর ঝোলায় আসেনি।আট ভাইবোনের সংসারে পিতার টানাপোড়েনের সংসারে তাঁকে পড়তে হয় অকূল সাগরে।ফলে পিতার অবর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতার চাকরিতে প্রবেশ ১৯৯১ সালে।


কর্ম জীবন:


১৫ জুলাই ১৯৯১ সালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে উত্তর রাতাছড়া নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিযুক্ত হোন।তখন তাঁর বয়স ১৮ বছর।মনে পিতা হারানোর শোক এদিকে অন্য দিকে রাডাছড়ায় কলকাতার যাত্রাপালার যাত্রাগান এবং স্থানীয় অভিনেতা অভিনেত্রী কর্তৃক যাত্রার অভিনয় টেনে আনে অভিনয় জগতে।১৯৯০ সাল থেকে ১৯৯৫ সাল অব্দি নেশার মতো তিনি যাত্রাগানের সাথে যুক্ত রাখেন নিজেকে।


সম্পাদনা:


তাঁর মন চির অন্বেষায় ব্যাপ্ত ছিলো।যাত্রাগান অভিনয় কিছুদিন টানলেও তাঁকে আরো এক নপশায় টানতে টানতে নিয়ে আসে লিটল ম্যাগাজিন আন্দোলনে।তিনি প্রকাশ করলেন লিটল ম্যাগাজিন 'স্রোতস্বিনী '।এ বছরই 'স্রোতস্বিনী সাংস্কৃতিক সংস্থা 'গঠন করেন।


উত্তর পূর্বাঞ্চলীয় লিটল ম্যাগাজিন পুঁথি-পত্র পাণ্ডুলিপি সংরক্ষণ ও গবেষণা কেন্দ্র :


রাতাছড়ায় ১৯৯৫ সাল থেকে আনুষ্ঠানিকভাবে উত্তর পূর্বাঞ্চলীয় লিটল ম্যাগাজিন পুঁথি-পত্র সংরক্ষণ ও গবেষণাকেন্দ্রের কাজ শুরু হলেও তার বাস্তবায়ন মূলত শুরু হয় হালাইমুড়ায়।মাঝে কৈলাসহরেও রাতাছড়া থেকে এক বছরের জন্য স্থানান্তরিত হয়।শেষে ২০০৩ সাল থেকে পাকাপাকিভাবে কুমারঘাটেই তার কাজকর্মের ব্যাপ্তি আরো বাড়ানো হয়।

মূলত একক প্রয়াস। লিটল ম্যাগাজিনের ঠিকানা আজ উত্তর পূর্বাঞ্চলীয় লিটল ম্যাগাজিন পুঁথি-পত্র সংরক্ষণ ও গবেষণাকেন্দ্র।এ যাবৎ প্রায় ৪০-৫০ হাজার লিটল ম্যাগাজিন সংগ্রহ করা সম্ভব হলেও তা বিষয় ভিত্তিক সাজানো সম্ভব হয়নি।দ্বিতলের ঘরের কাজও শেষ হয়নি।কাজ শুরু হয়েছে।

গত ২৪ শে ডিসেম্বর ২০২০ সালে উত্তর পূর্বাঞ্চলীয় লিটল ম্যাগাজিন পুঁথি-পত্র সংরক্ষণ ও গবেষণাকেন্দ্রের সামনার বাউন্ডারি ওয়ালের কাজ শুরু হয়েছে।উত্তর পূর্বের লিটল ম্যাগাজিনের ঠিকানা হোক এই উত্তর পূর্বাঞ্চলীয় লিটল ম্যাগাজিন পুঁথি-পত্র পাণ্ডুলিপি সংরক্ষণ ও গবেষণাকেন্দ্র। 

ইতিমধ্যে এই অঞ্চলের অনেক গবেষক তাঁদের গবেষণার জন্য উত্তর পূর্বাঞ্চলীয় লিটল ম্যাগাজিন পুঁথি-পত্র পাণ্ডুলিপি সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রকে কাজে লাগিয়ে গবেষণার কাজকে সফলতায় নিয়ে গেছেন।

উত্তর পূর্বাঞ্চলীয় লিটল ম্যাগাজিন পুঁথি-পত্র সংরক্ষণ ও গবেষণাকেন্দ্র পরিদর্শন করেছেন উত্তর পূর্বের অনেক বিশিষ্টজন কবি সাহিত্যিক গবেষক। এসছেন বাংলাদেশেরও অনেকগুণীজন।সংস্থার বাইশতম প্রতিষ্ঠা দিবসে মুক্তিযোদ্ধা পঙ্কজ ভট্টাচার্যের উপস্থিতিও ঋদ্ধ করেছে।

উত্তর পূর্বাঞ্চলীয় লিটল ম্যাগাজিন পুঁথি-পত্র সংরক্ষণ ও গবেষণাকেন্দ্রের আয়োজনে রাতাছড়ায় হয়েছিলো লিটল ম্যাগাজিন ও বই উৎসব।রাতাছড়ার সকলের সহযোগিতায়।তখন বসে আঁকো নৃত্য আবৃত্তি কবি সম্মেলন হয়েছে।পাশাপাশি প্রকাশিত হয় স্বরণিকাও।সকল লিটল ম্যাগাজিন সম্পাদক কবি সাহিত্যিকদের সহযোগিতায় গড়ে উঠুক উত্তর পূর্বাঞ্চলীয় লিটল ম্যাগাজিন পুঁথি-পত্র সংরক্ষণ ও গবেষণা কেন্দ্র।হোক লিটল ম্যাগাজিন সম্পাদক কবি সাহিত্যিক ও গবেষকদের ঠিকানা।


স্রোত :


২০০১সালে তিনি স্রোতস্বিনী সাংস্কৃতিক সংস্থায় যুক্ত থেকেও প্রকাশ করেন লিটল ম্যাগাজিন 'স্রোত'।তারপর একে একে ২০০০ সালে 'কুসুম' ২০০৭ সালে'কবিতাঘর'।


বাংলাভাষা পথ পত্রিকা:


 ২০১২ সালে পথ পত্রিকা' বাংলাভাষা'র আত্ম প্রকাশ। ৩১ ডিসেম্বর কুমারঘাট মহকুমা ভিত্তিক বইমেলা ২০১২ সালে উন্মোচন করেন কবি বিশ্বজিৎ দেব  পথপত্রিকা 'বাংলাভাষা '।তারপরেও থেমে নেই তিনি।


কুমারঘাট উৎসব :


কবি সুবোধ সরকার উদ্বোধন করেন কুমারঘাট উৎসব ২০১২ সালে।পরপর চার বার অনুষ্ঠিত হয় কুমারঘাট উৎসব।অনুষ্ঠানে সারা ত্রিপুরা উপচে পড়তো।প্রদান করা হতো গুণীজনদের সম্মাননাও।


মাতৃভাষা মিশন ও আনন্দধারা:


৩১ অক্টোবর ২০১২ আহ্বায়ক হয়ে দুটো সংস্থা গঠন করপন তিনি।পরবর্তী সময় মতানৈক্য হহয়ায় তিনি দুটে সংস্থায়ই থাকেননি।


লিটল ম্যাগাজিন :


ত্রিপুরার লিটল ম্যাগাজিন আন্দোলনে তিনি পথ দেখাতে শুরু করেন।একে একে আরো পত্র পত্রিকা তাঁর সম্পাদনায় আত্মপ্রকাশ ঘটতে শুরু করে। প্রকাশিত হয় মিনি পত্রিকা 'স্রোত f','স্রোতcom' নামে দুটো পত্রিকা। 


আন্তর্জাতিক লিটল ম্যাগাজিন উৎসব :


২০১৬ সালে ভারত বাংলাদেশের লিটল ম্যাগাজিন সম্পাদকদের নিয়ে আগরতলায় স্রোত আয়োজিত আন্তর্জাতিক লিটল ম্যাগাজিন উৎসব উদ্বোধন করেন তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার মহোদয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলিকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরী ও গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সম্পাদক সন্দীপ দত্ত এবং বাংলাদেশের চট্টগ্রাম লিটল ম্যাগাজিন লাইব্রেরীর প্রতিষ্ঠাতা কমলেশ দাশগুপ্ত মহোদয়।


উত্তর পূর্বঞ্চালীয় কথাসাহিত্য উৎসব:


২০২১৭ সালে স্রোত আয়োজিত উত্তর পূর্বঞ্চালীয় কথাসাহিত্য উৎসবের উদ্বোধন করেন উপমহাদেশের অহংকার কথাসাহিত্যিক সেলিনা হোসেন মহোদয়া।উত্তর পূর্ব থেকে আসেন কবি সাহিত্যিক। শতফুল বিকশিত করেন স্রোত সম্পাদক গোবিন্দ ধর। 


ত্রিপুরা লিটল ম্যাগাজিন গিল্ড :


২০১৮ সালে প্রতিষ্ঠা করেন ত্রিপুরা লিটল ম্যাগাজিন গিল্ড। সারা ত্রিপুরার লিটল ম্যাগাজিন সম্পাদকদের ঠিকানা হয় এই সংস্থা। আয়োজন করে সংস্থাটি ত্রিপুরা লিটল ম্যাগাজিন উৎসব। উদ্বোধন করতে আসেন কথাসাহিত্যিক হরিশংকর জলদাস।বাংলাদেশ ভারতের একশতের উপর লিটল ম্যাগাজিন সম্পাদক এই অনুষ্ঠানে উপস্থিত হোন ত্রিপুরার কুমারঘাট।


বইবাড়ি:


তিনি সম্পাদনা করেন বইবাড়ি। বইপত্র আলোচনায় ত্রিপুরায় একমাত্র সাহিত্য পত্রিকা বইবাড়ি। ২০১৮ সালে প্রকাশিত পত্রিকাটি।


অন্যপাঠ:


২০১৮ সালে ত্রিপুরা লিটল ম্যাগাজিন  গিল্ড আয়োজিত লিটল ম্যাগাজিন উৎসব উপলক্ষে প্রকাশিত হয় গোবিন্দ ধর সম্পাদিত অন্যপাঠ লিটল ম্যাগাজিন। স্মৃতিকথা সংখ্যা প্রকাশিত। ২০২১ সালে লিটল ম্যাগাজিন প্রদর্শনী ও গ্রন্থমেলায় ত্রিপুরার অনুগল্প সংখ্যা প্রকাশিত হয়  অন্যপাঠ।


প্রতি ঘন্টায় স্রোত বইচই :


১লা জানুয়ারি ২০২২ থেকে প্রতি ঘন্টায় প্রকাশিত হলো ঘন্টায় ঘন্টায় স্রোত প্রকাশনার প্রকাশিত বইগুলোর আলোচনা বিষয়ক একটি অনলাইন ও প্রিন্ট পত্রিকা। 


স্রোত প্রকাশনা কথা:


"যে ভাষায় কথা বলে নদী

পাখি গান গায়

কালস্রোত লেখা হয় পাতায় পাতায়।"


ত্রিপুরার প্রত্যন্ত গ্রাম রাজধর মানিক্যের স্মৃতিবিজড়িত রাতাছড়া থেকে ত্রিপুরার লিটলম্যাগাজিন আন্দোলন ও প্রকাশনার জগতে একউল্লেখযোগ্য নাম "স্রোত "। তিমিরবরণ চাকমা অনুদিতচাকমা ভাষায়"গীতঞ্জলি" ও সেবিকা ধরের"মানবীবিদ্যার আলোকে 

নারী এক ভিন্নমাত্রিকপাঠ" প্রকাশের জন্য পর পর দু'বার ত্রিপুরা সরকারের শ্রেষ্ঠ ।

প্রকাশনা পুরস্কারসহ শ্যামল ভট্টাচার্যের উপন্যাস "লোদ্রভার কাছাকাছি"পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হয় ‘স্রোত’।

আমরা বই ছাপি, শুধু তানয়,বই ছেপে প্রকাশ করি উত্তর পূর্বাঞ্চলের সাহিত্য সৌন্দর্য।

উত্তর পূর্বাঞ্চলের সাহিত্য সৌন্দর্য বিশ্বজুড়ে বাংলাভাষী পাঠকের কাছে পৌঁছে যাক এই প্রত্যাশায় ত্রিপুরা আসাম কলকাতা দিল্লি ও বাংলাদেশের বইমেলায়ও অংশগ্রহণ করেছে স্রোত। এভাবেই সাহিত্যের সেতুবন্ধন তৈরি হয়। সাহিত্য সীমান্ত অতিক্রম করে।আমরা ত্রিপুরা প্রকাশনা মঞ্চ-এর সদস্যও। 


বইবাড়ি:


‘স্রোত’ পরিবারের আরো দু'টি প্রকাশনা:বইবাড়ি ও অন্যপাঠ।লেখকদের ভালোবাসায় ঋদ্ধ স্রোত।


অন্যপাঠ:


উত্তর পূর্বের মাটি থেকে উল্লেখযোগ্য সাহিত্যের সম্ভার তুলে আনার স্বপ্ন নিয়ে অন্যপাঠ প্রকাশনার জন্ম। 


স্রোত প্রকাশনার প্রথম বই:


২০০১ মেঘ বৃষ্টি রোদ বৃষ্টি প্রকাশকের মাধ্যমে স্রোত প্রকাশনার জন্ম।

মেঘ  বৃষ্টি রোদ সম্পাদনা করেন গোবিন্দ ধর।বাংলা কবিতার তৃতীয় ভুবন চিহৃায়িত এই উত্তর পূর্বাঞ্চলের ভূগোল এবং তার বাঙ্ ময় উদ্ধার এখন আর মণ্ডুকের কূপে নিমজ্জিত নয়।জীবন পীড়িত প্রত্যয়ে প্রত্যয়ে এবং আমরা উদাসীন থাকতে পারি না-এই অঞ্চলের তথাগতি সম্পর্কে।বর্তমান সংকলনটি প্রতিনিধিত্বমূলক অথবা তৃতীয় ভুবনের বাংল কবিতার গোটা ভূগোলকে উপস্থাপিত করার বৃহৎদায় নেয়নি।কেবলমাত্র ,উত্তরপূর্বাঞ্চলের কয়েকজন কবির কিছু কবিতা দুই মলাটের মধ্যে আনা হয়েছে এই উদ্দেশ্যে যে,এই অঞ্চলের কিছু সিদ্ধির ষোড়শকলা যাতে কবিতাপ্রিয়,কবিতা মনস্ক পাঠকের কাছে পৌঁছতে পারে।



স্রোত সাহিত্য পত্রিকা ও প্রকাশনা :

--------------------------------------------


উল্লেখযোগ্য পঞ্জি 


★স্রোত :সাহিত্য পত্রিকা প্রকাশ -১৯৯৫ 


★প্রকাশনায় ২০০১ সালে।মেঘ বৃষ্টি রোদ :সম্পাদনা :গোবিন্দ ধর।উত্তর পূর্বাঞ্চলের চল্লিশজন কবির কবিতা 


★কাব্যগ্রন্থের সংখ্যা কত:


কম করেও ২০০ টি।


★উল্লেখযোগ্য স্রোত প্রকাশনা :


(ক)মাটির ঘর সোনার ঘর:অমিতাভ দেবচৌধুরী 

(খ):শ্যামলিমা ::অমিতাভ দেবচৌধুরী 

(গ)নির্বাচিত কবিতা:অমিতাভ দেবচৌধুরী 

(ঘ)নদীর নামে চিরকুট :অভিজিৎ চক্রবর্তী

(ঙ)দিলীপকান্তি লস্করের কবিতা:দিলীপকান্তি লস্কর

(চ)ভুবনপাহাড়ের মেয়েঃযুথিকা দাস

(ছ)দিল্লি হটার্স:রবীন্দ্র গুহ


★স্রোত প্রকাশনা বহুচর্চিত , আলোচিত কাব্যগ্রন্থগুলোর:


(ক)মাটির ঘর সোনার ঘর:অমিতাভ দেবচৌধুরী 

(খ):শ্যামবিচ্ছেদ:অমিতাভ দেবচৌধুরী 

(গ)নির্বাচিত কবিতা:অমিতাভ দেবচৌধুরী 

(ঘ)নদীর নামে চিরকুট :অভিজিৎ চক্রবর্তী

(ঙ)দিলীপকান্তি লস্করের কবিতা:দিলীপকান্তি লস্কর

(চ)মৃত্তিকা ঋণ মেঘমিতাকে:অপাংশু দেবনাথ 

(ছ)দ্রোহবীজ পুঁতে রাখি, একা:গোবিন্দ ধর

(জ)শ্রীচরণেষু বাবা:গোবিন্দ ধর

(ঝ)শ্রেষ্ঠ কবিতা:বিশ্বজিৎ দেব

(ঞ)শ্রেষ্ঠ কবিতা:মিলনকান্তি দত্ত

(ট)শ্রেষ্ঠ কবিতা:বিকাশ সরকার

(ঠ),জন্ম দিও বঙ্গে:নির্মলেন্দু গুণ

(ঢ)হাসমতি ত্রিপুরা:হারাধন বৈরাগী

(ড)হিমাদ্রি দেব রচনা সমগ্র:সংকলন ও সম্পাদনা :গোবিন্দ ধর

(ণ)ধুলোস্তোত্র:দিলীপ দাস

(ত)বৃষ্টিজল:হিমাদ্রি দেব

(থ)দেও:পদ্মশ্রী মজুমদার


★স্রোত আয়োজিত সম্মাননা প্রদান:


(ক)কবি হিমাদ্রি দেব স্রোত সম্মানা প্রদান।

(খ)কবিঅনিল সকার স্রোত সম্মান :,১০০ জন কবিদেরে।

(গ)কবি অমূল্য সরকার স্রোত সম্মান

(ঘ)মরণোত্তর কবি হরিহর দেবনাথ স্রোত সম্মান

(ঙ)কবি শক্তিপদ ব্রহ্মচারী স্রোত সম্মান 


★মঞ্চ ঊৎসর্গ:


(ক)কবি দিব্যেন্দু নাগ স্রোত মঞ্চ

(খ)কবি হিমাদ্রি দেব স্রোত মঞ্চ

(গ)কবি অনিল সরকার স্রোত মঞ্চ 

(ঘ)কবি অমূল্য সরকার স্রোত মঞ্চ 

(ঙ)কবি শক্তিপদ ব্রহ্মচারী স্রোত মঞ্চ 

(চ)দক্ষিণারঞ্জন ধর স্মৃতি মঞ্চ 

(ছ)সুষমারাণী ধর স্মৃতি মঞ্চ 

(জ)দেবেন্দ্রনাথ ধর স্মৃতি মঞ্চ 

(ঝ)সরোজিনী ধর স্মৃতি মঞ্চ 

(ঞ)দীপরাম স্মৃতি মঞ্চ 

(ট)রতিরাম স্মৃতি মঞ্চ 

★:আলোচনা:


(ক)শক্তিপদ ব্রহ্মচারী স্রোত 


★শ্রেষ্ঠ বই সম্মান:


(ক)কবি হিমাদ্রি দেব স্রোত শ্রেষ্ঠ প্রকাশনা সম্মান প্রদান 


★স্রোত সম্মাননা ও বিশেষ  সংখ্যা :


(ক)কবি হিমাদ্রি দেব সম্মাননা সংখ্যা স্রোত 

(খ)কবি পীযূষ রাউত উজ্জ্বল উদ্ধার স্রোত সংখ্যা 

(গ)কবি বিকাশ সরকারের উপর গ্রন্থ নির্মান

(ঘ)কবি মিলনকান্তি দত্ত, বিধাতৃ দাম, শঙ্খশুভ্র দেববর্মন সম্মানা সংখ্যা স্রোত 

(ঙ)কথাসাহিত্যিক শ্যামল ভট্টাচার্য সংখ্যা 

(চ)কথাসাহিত্যিক শ্যামল বৈদ্য

(ছ)নির্বাচিত অসমিয়া ছোটগল্প সংখ্যা 

(জ)অসমের অস্তির সময়ের গল্প সংখ্যা 

(ঝ)ত্রিপুরার উপন্যাস সংখ্যা 


★কবির বায়গ্রাফি


(ক)আমার কবি জীবন:পীযূষ রাউত


★আলোচনার বই


(ক)শক্তিপদ জাফর সেলিম ও অন্যান্য:তমালশেখর দে


★কবিদেরকে সম্মাননা প্রদান:


অজস্রজনকে সম্মান জানিয়েছে স্রোত।


 ★এমন কিছু কাব্যগ্রন্থের  নাম যেগুলোর সংস্করণ  বেরিয়েছে। 


ক.হিমাদ্রি দেব রচনা সমগ্র :সংককন ও সম্পাদনা -গোবিন্দ ধর


পুরস্কার :

লোদ্রভার কাছাকাছি : পশ্চিমবঙ্গ সাহিত্য আকাদেমি :২০১০

রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি চাকমা ভাষায় অনুবাদ :ত্রিপুরা সরকার এর শ্রেষ্ঠ পুরস্কার :২০১৪

মানবী বিদ্যার আলোকে নারী:এক ভিন্নমাত্রিক পাঠ:ত্রিপুরা সরকার এর শ্রেষ্ঠ পুরস্কার :২০১৯


মণ্ডব সজ্জা:

আগরতলা বইমেলা :২০১৬

আগরতলা বইমেলা :২০১৭

আগরতলা বইমেলা :২০১৮


স্রোত প্রকাশনা সম্মান 

প্রবাহ ধলাই সম্মাননা:২০২২

ত্রিপুরা প্রকাশনা মঞ্চ :

২০২০ সালের ডিসেম্বরে জন্ম হলেও ২০২১ সালে ১৪ -১৬ নভেম্বর অনুষ্ঠিত হয় তিন দিনের লিটল ম্যাগাজিন প্রদর্শনী ও গ্রন্থমেলা।উদ্বোধন করেন কলিকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরী ও গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সম্পাদক সন্দীপ দত্ত মহোদয়। ত্রিপুরার ছোট বড় প্রায় ৫০জন লিটল ম্যাগাজিন সম্পাদক ও প্রকাশকদের নিয়ে গঠিত হয় সংস্থাটি।প্রতিষ্ঠাতা সম্পাদক তিনি।



গোবিন্দ ধরের সংক্ষিপ্ত জীবন রচনা ও সম্মান পুরস্কার:


গোবিন্দ ধর

পিতা:  দক্ষিণা রঞ্জন ধর

মাতা: সুষমারাণী ধর

জন্ম: ৩০শে জুলাই ১৯৭১

জন্মস্থান :অফিশটিলা,ধর্মনগর,উত্তর ত্রিপুরা।

স্কুল:রাতাছড়া দ্বাদশশ্রেণি বিদ্যালয়।বর্তমান হাজিবাড়ি দ্বাদশশ্রেণি বিদ্যালয়।

পেশা:শিক্ষকতা।

প্রথম শিক্ষক জীবন:উত্তর রাতাছড়া উচ্চ বুনিয়াদি বিদ্যালয়:১৯৯১।


প্রথম প্রকাশিত রচনা:১৯৯১

প্রথম বই:জলঘর:২০০৭(কবিতা সংকলন)।


ছদ্মনাম:চৈতন্য ফকির


সম্পাদিত কাগজ:

--------------------------

স্রোত 

স্রোত.f

স্রোত.com

কবিতাঘর

কুসুম

বাংলাভাষা

বইবাড়ি

অন্যপাঠ

উৎসব সমাচার

ভাষাচর্চা 


প্রাতিষ্ঠানিক সম্পৃক্তি

----------------------------


ত্রিপুরা রবীন্দ্র পরিষদ :আজীবন সদস্য

সুতপাঃআজীবন গ্রাহক

স্রোতস্বিনী সাংস্কৃতিক সংস্থা :সম্পাদক

মহামায়া নাট্য সংস্থা :সম্পাদক

স্রোত:সম্পাদক

স্রোত পরিবার:সম্পাদক

স্রোত বন্ধু দল:সম্পাদক

দোলনা:উপদেশক

কুসুম:উপদেশক

কবিতাঘর:উপদেশক

বইবাড়ি:কর্ণধার

স্রোত.f.:সম্পাদক 

স্রোত.com:সম্পাদক 

উৎসব সমাচার:সম্পাদক

অন্যপাঠ:কর্ণধার

বাংলাভাষা:সম্পাদক

গ্রাফিপ্রিন্ট:উপদেশক

ত্রিপুরার পুঁথি-পাণ্ডুলিপি গবেষণা কেন্দ্র:সংগ্রাহক

উত্তর পূর্বাঞ্চলীয় লিটল ম্যাগাজিন গবেষণা ও চর্চা কেন্দ্র:সংগ্রাহক

বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ

কুমারঘাট শাখা:সম্পাদক

সৃষ্টিলোক সাংস্কৃতিক সংস্থা :সহসভাপতি

ত্রিপুরা লিটল ম্যাগাজিন গিল্ড:সম্পাদক

উত্তর পূর্বাঞ্চলীয় প্রকাশনা সংসদ:কার্যকরী: সদস্য

দেও-মনু সাহিত্য মঞ্চ:কার্যকরী সদস্য

আন্তর্জাতিক মাতৃভাষা চর্চা সমন্বয় পরিষদ:কেন্দ্রীয় কমিটি:সদস্য

ত্রিপুরা লিটল ম্যাগাজিন ও সাহিত্য উৎসব :২০২১:সহ সভাপতি 

শ্রীহট্টীয় সাহিত্য-সংস্কৃতি পরিষদ :কার্যকরী সদস্য

ত্রিপুরা প্রকাশনা মঞ্চ :প্রতিষ্ঠাতা সম্পাদক 

মঙ্গলদীপ:উপদেষ্টা 


স্রোত বিশেষ সংখ্যা 

--------------------------

(১)হিমাদ্রি দেব সম্মামনা সংখ্যা 

(২)ত্রিপুরার প্রথম কবিতা পত্র জোনালি সমগ্র 

(৩)পীযুষ রাউত উজ্জ্বল উদ্ধার 

(৪)আসামের অস্থির সময়ের কথকতা 

(৫)সাক্ষাৎকার সংখ্যা 

(৬)ত্রিপুরার লিটল ম্যাগাজিন সংখ্যা 

(৭)ত্রিপুরার উপন্যাস সংখ্যা 

(৮)শ্যামল ভট্টাচার্য সম্নাননা সংখ্যা 

(৯)দক্ষিণারঞ্জন ধর স্মৃতি গল্প সংখ্যা 

(১০)কুমারঘাট উৎসব সংখ্যা 

(১১)ত্রিপুরার মহিলা কবিদের কবিতা

(১২)স্রোত রজতজয়ন্তী বর্ষ সংখ্যা 

(১৩)তপন বাগচী সম্মাননা সংখ্যা 

(১৪)গণ মানুষের কবি দিলীপ দাস সংখ্যা

(১৫)ত্রিপুরার পাঁচ জন কবি সাহিত্যিক সংখ্যা 

(১৬)নির্বাচিত অসমিয়া ছোটগল্প সংখ্যা 

(১৭)তপন বাগচী:বাহান্নে এক ভাষাকোবিদ সংখ্যা 

(১৮)ত্রিপুরার উপন্যাস সংখ্যা 

কবিতা সংকলন:

----------------------

(১)জলঘর

(২)সূর্যসেন লেন

(৩)দ্রোহববীজ পুঁতে রাখি,একা

(৪)মনসুনমাছি

(৫)শ্রীচরণেষু বাবা

(৬)আনোয়ারা নামের মেয়েটি 

(৭)দেওনদীসমগ্র

(৮)আষাঢ়ের দিনলিপি

(৯)নির্বাচিত ১০০ কবিতা

যৌথ কবিতা সংকলন:

-------------------------------


(১)মেঘ বৃষ্টি রোদ

(২)গোপন জোছনা

(৩)তামাদি হয়নি যে ভালোবাসা

(৪)কখনো পাহাড় কখনো নদী

(৫)এই সময়ের বত্রিশ জন কবির কবিতা

(৬)আঞ্চলিক ভাষার কবিতা

(৭)শেখড়ের ধ্বনি

(৮)কবিতা :২০০১/২০০২/২০০৩/২০০৯/২০১০

(৯)সমকালীন পনেরজন কবির কবিতা

(১০)ত্রিপুরার আবৃত্তির কবিতা


আবৃত্তির অডিও সিডি:

-------------------------------


(১)দ্রোহবীজ:২০১৭

(২)আত্মদ্রোহ:২০১৭

(৩)শ্রীচরণেষু:২০১৭


ছড়া সংকলন:

--------------------


(১)থইথই ছড়া

(২)তোমার উনিশ আমার একুশ


যৌথ ছড়া সংকলন:

---------------------------


(১)এই শতাব্দীর ছড়া


প্রবন্ধ ও গবেষণা:

------------------------


(১)শ্রীহট্টীয় লৌকিক সংস্কৃতি ও শব্দকোষ

(২)আত্মক্ষর

(৩)ত্রিপুরার লিটল ম্যাগাজিন

(৪)ত্রিপুরার সাহিত্যকোষ

(৫)ত্রিপুরার লেখক অভিধান

(৬)কুমারঘাটের ইতিবৃত্ত ও তথ্যপুঞ্জী

(৭)কুমারঘাটেরর স্থান নাম

(৮)ত্রিপুরার লিটল ম্যাগাজিন শিশুসাহিত্য ও অন্যান্য 

(৯)আলোকিত বিজয় রায়

(১০)মুখোমুখি মলয় রায়চৌধুরী 

(১১)মুখোমুখি বিকাশ সরকার 

(১২)মুখোমুখি অশোকানন্দ রায়বর্ধন

(১৩)মুখোমুখি হারাধন বৈরাগী 

(১৪)মুখোমুখি হালাম ভাষার সংস্কৃতির অন্যতম সংগীত শিল্পী যশোযা হালাম 


ছদ্মনামের আড়ালে:

---------------------------

গদ্য:

(১)সময়ের গোল্লাছুট

(২)কথাবিশ্ব


কবিতা সংকলন :

(১)আনোয়ারা নামের মেয়েটি:২০১৮


সম্পাদিত:

----------------


(১)শতবর্ষের আলোকে সমর সেন:ফিরে দেখা

(২)হিমাদ্রি দেব রচনা সমগ্র

(৩)ত্রিপুরার প্রথম কবিতাপত্র জোনাকি সমগ্র

(৪)অনন্য অনিল সরকার

(৫)জননেতা দশরথ দেব:জীবন ও সংগ্রাম

(৬)কথাসাহিত্যিক শ্যামল ভট্টাচার্য

(৭)সমকালীন ত্রিপুরার পাঁচজন কবি সাহিত্যিক

(৮)পীযুষ রাউত উজ্জল উদ্ধার

(৯)বিকাশ জীবন(হাজিরা কামলা থেকে লেখাকর্মী)

(১০)কথাসাহিত্যে শ্যামল বৈদ্য

(১১)বাংলাসাহিত্যের অহংকার কথাসাহিত্যিক সেলিনা হোসেন 


সম্মান ও পুরস্কার:

-------------------------


(১)কুমারঘাট নগর পঞ্চায়েত:২০০১

(১)অণির্বান দেশবার্তা:২০১০

(২)উত্তরণ :২০১২

(৩)প্রাণেরকথা:২০১৫

(৪)বিজয়া:২০১৬

(৫)বহ্নিশিখা সম্মান:২০১৭

(৬)কথাশিল্প(পশ্চিমবঙ্গ):২০১৭

(৭)সৃষ্টিলোক:২০১৭

(৮)ক্রিয়েটিভ :২০১২

(৯) ষষ্ট  উত্তর পূর্বাঞ্চলীয় লিটল ম্যাগাজিন সম্মেলন(আসাম):২০১৬

(১০)বিশ্ব কবিমঞ্চ, আগরতলা শাখা সম্মান:২০১৭

(১১)সমভূমি সাহিত্য সম্মান:২০১৮

(১২)উত্তরবঙ্গ সাহিত্য সম্মান(পশ্চিমবঙ্গ) :২০১৮

(১৩)শব্দকোষ সাহিত্য সম্মান:২০১৮

(১৪)মণিহার সাহিত্য সম্মান:২০১৯

(১৫)উত্তর পূর্বাঞ্চলীয় লিটল ম্যাগাজিন সম্মান(আসাম):২০১৯

(১৬)আন্তর্জাতিক ভাষাচর্চা সম্মান(আাসাম):২০১৯

(১৭)আন্তর্জাতিক মাতৃভাষা সম্মান(আসাম):২০১৯

(১৮)মাতৃভাষা সম্মান স্মারক (উধারবন্দ,আসাম):২০১৯

(১৯)বিশ্বনাথ দে স্মৃতি সাহিত্য পুরস্কার(সুতপা,ঝাড়খণ্ড):২০১৯

(২০)প্রয়াসী সম্মান:২০১৯

(২১)ত্রিপুরা লিটল ম্যাগাজিন ও সাহিত্য উৎসব :২০২১

(২২)মনু থেকে ফেণী স্মারক:২০২১

(২৩)মিলন সারস্বত সম্মাননা :২০২২

(২৪)প্রবাহ ধলাই সম্মাননা:২০২২


স্মারক সম্মাননা সংখ্যা :


(১)ক্রিয়েটিভ :২০১২

গোবিন্দ ধর : নিষ্ঠ আলোকপাত


(২)মনুতট:২০১৮

কবি ও কথাকর্মী গোবিন্দ ধর সম্নাননা সংখ্যা 


(৩)স্রোত রজতজয়ন্তী বর্ষ সংখ্যা :স্রোত ও গোবিন্দ ধর সংখ্যা 


অনলাইন সম্মাননা সংখ্যা :


পাতা প্রকাশ(রংপুর,বাংলাদেশ) :২০২০

মননভূমি(আসাম):২০২০

প্রতিদিন বাংলাভাষা.স্রোত:২০২০



অনলাইন লাইভ:

আখড়া(বাংলাদেশ) :২০২১


বাংলাদেশের পত্রপত্রিকায় কবিতা

----------------------------------------
শব্দকথা

তাপসী

যুগভেরী

কবিমঞ্চ

ভোরের আলো

উত্তর ভাবনা

কন্ঠসাধন পত্র

দেশ প্রসঙ্গ

সবুজের জয়যাত্রা

ভাটিয়াল

ময়মনিসংহের ‘স্বতন্ত্র’ পত্রিকায়(নদী সংখ্যা) 

বঙ্গ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শতবার্ষিকী স্মারকগ্রন্থ 


শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত ১৮৮৬-১৯৭১:আত্মপ্রতিকৃতি 


বাংলাদেশে প্রকাশিত প্রবন্ধ :

--------------------------------------- 


নৃপেন্দ্রলাল দাশ স্মারকগ্রন্থ 


হাবীবুল্লাহ সিরাজী সংবর্ধনাগ্রন্থ


ভূপতিভূষণ বর্মা সংবর্ধনাগ্রন্থ



অনলাইন সাহিত্য পত্রিকা লেখা প্রকাশ


পাতা প্রকাশ


বাংলাদেশে সম্মান ও পুরস্কার :

---------------------------------------


(১)বিশ্ব কবিমঞ্চ একুশে পদক:২০১৬

(২)কবি আলাউদ্দিন আল আজাদ স্মৃতি পুরস্কার :২০১৬

(৩)বাংলাদেশ বুকক্লাব সম্মান:২০১৭

(৪)দক্ষিণ এশিয়া সাহিত্য সম্মান :২০১৭

(৫)বজ্রকথা সাহিত্য সম্নান:২০১৭

(৬)চট্রগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র সম্মান:২০১৭

(৭)সাহিত্য একাডেমি ব্রাহ্মণবাড়ি সাহিত্য সম্মান:২০১৭

(৮)কন্ঠসাধন সম্মান:২০১৭

(৯)বরমা বৈশাখী মেলা সম্মান:১৪২৪

(১০)উষসী সাহিত্য -সংস্কৃতি পর্ষদ সম্মান :২০১৮

(১১)সিলেট বইমেলা অতিথি সম্মান :২০১৮

(১২)জয়বাংলা ইয়থ এয়ার্ড:২০১৯


বাংলাদেশে  :আমন্ত্রিত অতিথি :

----------------------------------------


চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র :২০১৭

দক্ষিণ এশিয় সাহিত্য উৎসব :২০১৭

ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমি :২০১৭

কন্ঠসাধন আবৃত্তি উৎসব :২০১৭

উষসী আবৃত্তি উৎসব:১৪২৪

কবিমঞ্চ কবিতা আড্ডা :২০১৭

সিলেট বইমেলা:২০১৮

রৌদ্রজল বইপ্রকাশ:২০১৮


বাংলাদেশ ভ্রমণ :

------------------------


ঢাকা,বাংলাদেশ :২০১৭

রংপুরঃ২০১৭

চট্টগ্রাম :২০১৭

ব্রাহ্মণবাড়িয়া:২০১৭

কমিল্লা:২০১৭

কুমিল্লা :২০১৮

একুশে বইমেলা :২০১৮

সিলেট:২০১৮

মৌলভীবাজার :২০১৮

ব্রাহ্মণবাড়িয়া:২০১৮

ব্রাহ্মণবাড়িয়া:২০১৮

একুশে বইমেলা:২০১৮

সিলেট:২০১৮


ভূটান আমন্ত্রিত ভ্রমণ:

------------------------------


জয়গা ও ক্যরন সন্নিকট অঞ্চল:২০১৮



গোবিন্দ ধরের কবিতা আবৃত্তি যারা করলেন:



মহুয়া দাস

প্রবীর পাল

গৌতম ভট্টাচার্য 

বেলায়েত হোসেন 

সংঘমিত্রা চক্রবর্তী 

রূপশ্রী চক্রবর্তী

আবু নাছের মানিক 

পিনাকপাণি দেব

সংহিতা সিংহ 

সুমিতা বর্ধন

সুতপা রায়

ইন্দ্রাণী চক্রবর্তী 

জয়িতা দেব

মানসী কীর্তনী

পদ্মশ্রী মজুমদার 

বৈশম্পয়ান চক্রবর্তী 

বিদিশা সরকার

অনিন্দিতা দেবনাথ 

নির্মাল্য চক্রবর্তী

অনিন্দিতা মোদক

বি এন হারিস

অপাংশু দেবনাথ 

রুমী দেব

বিজন বোস

শাশ্বতী দাস 


বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় অনুবাদ কবিতা আবৃত্তি :


অর্চনা সিংহ


গোবিন্দ ধরের কথায় সুর দিলেন:


পদ্মশ্রী মজুমদার 

জয়ন্তকুমার ঘোষ

গীতশ্রী ভৌমিক 

শাশ্বতী বানার্জী

দোলা বানার্জী


প্রতিকৃতি  করেন:


বিদ্যুৎজিৎ চক্রবর্তী 

উমা মজুমদার

শৌভিক পণ্ডিত 

গৌরব ধর 

মিলনকান্তি দত্ত 

শুভদীপ সেনশর্মা

ইসলাম গনি হিমন

আইয়ুব আল আমিন 

প্রশান্ত সরকার


ককবরক অনুবাদ :



কুঞ্জবিহারী দেববর্মা
সুধন্য ত্রিপুরা

বুধুরাই দেববর্মা

প্রদ্যুৎ দেববর্মা


মৈথেয়ী মণিপুরী অনুবাদ:


বিজয়লক্ষ্মী সিনহা


বিষ্ণুপ্রিয়া অনুবাদ:


অর্পনা সিংহ


মগ অনুবাদ :


ক্রাইরী মগ চৌধুরী 


অসমীয়া অনুবাদ:


সবিতা দেবনাথ 


চাকমা অনুবাদ 


মৃত্তিকা চাকমা


ইংরেজি অনুবাদ:


আব্দুল আলিম 

নীলমনি দে

পদ্মশ্রী মজুমদার 



হিন্দি অনুবাদ :


সুমিতা ধরবসু ঠাকুর

শাশ্বতী দেব



তথ্যসূত্র:

(১)কবি গোবিন্দ ধর :পঞ্চাশ -বিভিন্ন ওয়েবজিন ও সংবাদ 


গোবিন্দ ধর শুধু কবি নন,একাধারে স্রোত পুস্তক প্রকাশনা, সাময়িকী সম্পাদনা লিটল ম্যাগাজিন আন্দোলন সহ বিচিত্রবিধ সাহিত্যবিষয়ক কর্মকাণ্ডের সাথে জড়িত অতি জীবিত এক দ্রোহবীজ।যা তাঁর স্বখোদিত  ভাস্কর্যের মতো প্রস্ফুটিত। তাঁর কবিতা পাঠের সাথে সাথে পাঠক স্বখননের সলিলে ডুবে যাবেন নিজেরই অজান্তে এ বিশ্বাস ইতিমধ্যেই তৈরী হয়েছে। কবি যেন এক সুদক্ষ শৈল্যবিদের মতো নিজের জীবনকে নিজেই কাঁটাছেড়া করতে করতে বিশুদ্ধ উচ্চারে ছড়িয়ে দিচ্ছেন জীবনবেদ।আর পাঠক সেই বেদবীজ থেকে খুঁজে পাচ্ছেন যেন নিজেরাই দ্রোহবীজ।

0 Comments