প্রিয় কবি-সম্পাদক-প্রকাশক
শ্রী গোবিন্দ ধর
কার্যকরী কমিটির সদস্য 
প্রকাশনা মঞ্চ
ত্রিপুরা 
শুভেচ্ছা।

সৃষ্টিকর্মে বিভোর হয়ে আপনার সুকর্মগুলো আমাকে খুবই আনন্দিত করে। প্রেরণা জাগায়। 
আমাকে আপনাদের ঐতিহ্যবাহী প্রকাশনা মঞ্চের সাথে সম্পৃক্ত করায় আমি গভীরভাবে কৃতজ্ঞ। এজন্য নিজেকে গৌরবান্বিত বোধ করছি। 
আমি মনে করি আপনাদের সাথে আমার একটা হৃদবন্ধন তৈরি হয়েছে।

ছাপা বইয়ের ঘ্রাণমুগ্ধতায় বিভোর হওয়ার কোনো বিকল্প নেই। বই পাঠের মাধ্যমে প্রজ্ঞাবান আলোকিত ভবিষ্যত সুনাগরিক তৈরি হবেই হবে। 

অনেকে মনে করেন, অনলাইনের যুগে বইয়ের প্রয়োজনীয়তা বা মূল্য ফুরিয়ে যাবে। কিন্তু এটা কখনও হবে না। কেননা আমরা জানি "রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে, কিন্তু বইখানা অনন্ত- যৌবনা..."। 

প্রকাশনা শিল্পকে বিকশিত করার লক্ষ্যে এবং নতুন নতুন লেখক সৃষ্টিতে ত্রিপুরা প্রকাশনা মঞ্চ-এর নিরলসভাবে ভূমিকা সর্বজনস্বীকৃত।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রকাশনা মঞ্চ সকল প্রতিকূলতা ডিঙিয়ে তাদের সুঘ্রাণ যেভাবে ছড়িয়ে যাচ্ছেন  এটা ভবিষ্যতে আরো ত্বরান্বিত হবে।

নিত্য শুভার্থী

পুলিন রায় 
সভাপতি-সিলেট সাহিত্য পরিষদ,
সম্পাদক-ভাস্কর
সিলেট, বাংলাদেশ 

০৯ মার্চ ২০২৪৮