গোবিন্দ ধর :অতি সাধারণেও অসাধারণ 

সুমিতা দেব 

আজ তিরিশ জুলাই এমন একজন মানুষের জন্মদিবস উপলক্ষে  আমরা এই সাংস্কৃতিক সমাবেশে মিলিত হয়েছি যার কাছে জন্মদিন পালন করা আলাদা কিছু নয়। রোজনামচার জীবনের মতোই খুব সাধারণ একটি দিন। তিনি হলেন অতি সাধারণেও অসাধারণ, কবি গোবিন্দ ধর।
১৯৭১ সালের ৩০ জুলাই তারিখে পার্বতী ত্রিপুরার অবিভক্ত উত্তর ত্রিপুরার ধর্মনগরের পদ্মপুর অফিস টিলায় গ্রামে তিনি জন্মগ্রহণ।সাড়ে তিন বছর অব্দি সেখানেই বাবা মা ভাই বোনের সাথে বড় হতে শুরু করেন।পিতার বদলির চাকুরী হওয়ায় রাতাছড়ার পাশ্ববর্তী কাঞ্চনবাড়ি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ট্রান্সফার হয়ে আসলে গোবিন্দ ধরও তখন থেকেই রাতাছড়ায় বসবাস।
কবি তাঁর লেখালেখির মাধ্যমে বাংলা সাহিত্যকে নানাভাবে সমৃদ্ধ করেছেন।
আজকে এই বিশেষ দিনে আমি তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি।
স্রোতের মত কালজয়ী লিটলম্যাগাজিন ও প্রকাশনা সৃষ্টির মাধ্যমে তিনি আমাদের সাহিত্য ভান্ডারকে পরিপূর্ণ করেছেন। তাঁর অসংখ্য কবিতা গল্প প্রবন্ধে ফুটে উঠেছে সৃষ্টিশীল মননের পরিচয়, মানবপ্রেম, সমাজ সচেতনতা, নদী ও প্রাকৃতিক সৌন্দর্য।
আমরা লক্ষ্য করেছি তার লেখালেখিতে প্রেমের কবিতা যেমন স্থান পায় তেমনি সমাজে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার প্রতিবাদও তাঁর কলমে ধরা দেয়। যা আমাদের পথ দেখায়। আমরা তাঁর জন্মদিন উপলক্ষে তাঁর আদর্শ ও তাঁর নানাবিধ ব্যতিক্রমী সাহিত্যকর্ম থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে তাঁর দেখানো পথে এগিয়ে যাব।
সবশেষে কবিতা গল্প প্রবন্ধে কবির দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনা করছি।

0 Comments