এক কথাকামলার কথা || সুমিতা দেব
এক কথাকামলার কথা
সুমিতা দেব
গোবিন্দ ধরকে কেউ চেনেন চৈতন্য ফকির তো কেউ চেনেন কথাশ্রমিক হিসেবে। কারো কাছে কথাকামলা, আবার কারো কারো কাছে অক্ষরশ্রমিক, এই সব মিলেই একাধারে তিনি কবি, সাহিত্যিক, সংগঠক এবং ত্রিপুরা সরকারের গজেন্দ্রকুমার অমূল্যবালা নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের প্রধান শিক্ষকও।খুবই সাধারণ একজন মানুষ অথচ তিনিই সবার প্রিয় সদাহাস্যময় গোবিন্দ ধর৷ তাঁর প্রতিটি সৃষ্টিই অতুলনীয়, অসাধারণ৷ হোক তা নিজের কবিতা, হোক বই প্রকাশ। প্রকাশনাজগতে তিনি তাঁর দক্ষতায় অন্যদের করেছেন ঋদ্ধ৷ মানুষের প্রতি, সাহিত্যের প্রতি, সমাজের প্রতি দায়বদ্ধতা এবং নিত্য নতুন কর্ম, সৃষ্টি পরিকল্পনার জন্য তিনি শুধু আমাদের এই ছোট্ট পার্বতী রাজ্য নয় ভারতবর্ষের নানা রাজ্যসহ, বাংলাদেশ ও লন্ডনেও বাংলাসাহিত্যমহলে তিনি পরিচিত। একইভাবে উত্তরপূর্ব ভারত এবং গোটা বাংলাভূখণ্ডে তিনি লিটলম্যাগাজিন ও প্রকাশনা আন্দোলনের অন্যতম মুখ।তিনি সম্পাদক, তিনি কথাকার,তিনিই সংগঠক এবং পুথি-পত্র সংরক্ষক এবং সংগ্রাহক।একুশজন কবির কবিতা বাংলা বলয়ের একুশজন কবির এক ফর্মার উল্লেখযোগ্য সংকলন।সংকলনের সকল কবিই ইতিমধ্যে পাঠকের ভালোবাসায় সিক্ত। এই বইটিতেও সম্পাদক হিসেবে তিনি মুন্সিয়ানা দেখিয়েছেন।
-সুমিতা দেব।
0 Comments