আসুন কাজ হোক কাজের বিকল্প 

কবি হিমাদ্রি দেব কৃত কাব্য সংকলন বৃষ্টিজল এর জন্য কবিকে দেওয়া হয় ত্রিপুরা সরকারের 
কবি সুকান্ত ভট্টাচার্য স্মৃতি পুরস্কার ২০০৮।তারপর
ত্রিপুরা সরকারের শ্রেষ্ঠ প্রকাশনা সম্মান দুবার পেয়েছে স্রোত ।
প্রথমবার ২০১৪ সালে তিমিরবরণ চাকমা অনুবাদকৃত গীতাঞ্জলি চাকমা ভাষায় প্রকাশের জন্য। 
দ্বিতীয়বার সেবিকা ধর এর গবেষণাধর্মী প্রবন্ধ সংকলন মানবীবিদ্যার আলোকে নারী এক ভিন্ন মাত্রিক পাঠ ২০১৯ সালে।ত্রিপুরায় মানবীবিদ্যা চর্চায় একমাত্র গ্রন্থিত এই গ্রন্থ। 
তাছাড়াও২০১৬, ২০১৭,২০১৮ পর পর শ্রেষ্ঠ মণ্ডপ সজ্জা স্রোত প্রকাশনা সম্মানিত।
এছাড়া ২০১০ সালে উত্তর পূর্ব ভারতের মধ্যে প্রথম সম্মানিত হলো পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির সম্মানে কথাসাহিত্যিক শ্যামল ভট্টাচার্যের উপন্যাস লোদ্রভার কাছাকাছি। ত্রিপুরার কোন প্রকাশনার ঝুলিতে এই সম্মান নেই একমাত্র স্রোত প্রকাশনা ছাড়া।
পেয়েছে শুভ্রশংকর দাশ এর কাব্য সংকলন বাউল মলিকিউস বার্ণিক তরুণ কবি পুরস্কার ২০১৬ সালে।

0 Comments