স্রোত প্রকাশনা -কে শ্রেষ্ঠ প্রকাশনা পুরস্কার

উদয়পুর:৩১:০৮:২০২৫:আজ ছিল মনু থেকে ফেনী আয়োজিত প্রকাশনা উৎসব:২০২৫।অনুষ্টানে স্রোত প্রকাশনাকে দেওয়া হয় শ্রেষ্ঠ প্রকাশনা সম্মাননা :২০২৫। আমার হয়ে মনুতৈসা সম্পাদক কবি আশীষকান্তি সাহা "মনু থেকে ফেনী " কর্তৃক" শ্রেষ্ঠ প্রকাশনা সম্মাননা :২০২৫" গ্রহণ করলেন।তাঁকে আমার কৃতজ্ঞতা রইলো।
বিশেষ অসুবিধায় স্ব শরীরে অনুষ্ঠান মঞ্চ সুনীল শীলা মঞ্চে উপস্থিত থাকার কথা থাকলেও শেষ অব্দি যেতে পারিনি।এ দায় সম্পূর্ণ আমার।
বিশেষ করে বিজন বোস মহোদয়ের অনুষ্ঠানে উপস্থিত না থাকতে পারা আমারই ব্যর্থতা।ফেইসবুকে অনেকের চেনা মুখ ঘুরপাক খাচ্ছিলো অনুষ্ঠানকে কেন্দ্র করে। সকলের সাথে দেখা হবে। মনের ভেতর টানটান অনুভূতি কাজ করছিলো।
উৎসব আহ্বায়ক কবি দেবাশীষ চক্রবর্ত্তীর সাথে দেখা হবে ছিলো এক বাড়তি অনুরণন। বাপী ভট্টাচার্য, অনিরুদ্ধ সাহা,রেখা রায়,ধ্রুব চক্রবর্তীসহ উদয়পুরের বাইরের আরো কত কবি ছড়াকার উপস্থিত ছিলেন। 
মিলনকান্তি দত্ত মহোদয় তিরিশ আগষ্ট আমাকে সাথে নিয়ে যেতেও ফোন করেছিলেন।কথা দিয়েছিলাম উপস্থিত থাকবো।ছড়াকার আব্দুল হালিম,কবি পাপিয়া দাস,সপ্তশ্রী কর্মকার,নিয়তি রায়বর্মন,নন্দিতা ভট্টাচার্য, সুমিতা বর্ধন,টিংকুরঞ্জন দাস,বিভুলাল চক্রবর্তী, মাুধুরী লোধ,মন্টু দাস, কল্যাণী ভট্টাচার্য, সৈকত মজুমদার, ক্রাইরী মগ চৌধুরী, প্রগতি চাকমা, সুচিত্রা দাসসহ কতকতজনের সান্নিধ্যে নিজেকে সমৃদ্ধ করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছি।এ আত্মগ্লানি মনের ভেতর পোষণ করে রাখতে পারলাম না।
স্রোত প্রকাশনার  এই সম্মাননাটুকু লিটল ম্যাগাজিন ও গ্রন্থ আন্দোলনের শরিক সকলকে উৎসর্গ করলাম।স্রোত প্রকাশনাকে যারা সমৃদ্ধ ও উত্তরোত্তর উৎকর্ষ বাড়িয়ে আজকের এই জায়গায় এনেছেন সকলের নিকট আমার কৃতজ্ঞতা রইলো। 

০১:০৯:২০২৫

0 Comments