পাঠক

গোবিন্দ ধর

আপনি আমদের প্রাণভোমরা। আপনার ভালোবাসায় আমরা ঋৃদ্ধ। সমৃদ্ধ। আমাদের শ্রদ্ধা আপনার প্রতি। 
একজন লেখক হিসেবে আপনার প্রয়োজনীয়তা টের পাই হাড়ে হাড়ে। আপনার উপস্থিতি আমার প্রতিটি কাজকে করুক ব‌্যবচ্ছেদ। 
আপনাকে পাশে পেলে নিজেকে ঢেলে সাজাতে ইচ্ছে হয়। 
আপনার একটি আলোচনায় আমূল বদলে যেতে পারে জীবনবপাঠ। অন‌্যপাঠ, অন‌্যভূমি ছঁয়ে যাক আপনার পাঠ। আপনার ভালোবাসা ছাড়া কী আর অহংকারের আছে। 
পাঠক আপনি আমাকে যে সম্মান দিয়েছেন তা সত‌্যি পরম প্রাপ্তি আমার। 
আপনার কাছ থেকে শিখি। আপনাকে তাই প্রনাম। 
আপনার কাছে চাইবার কিছু নেই। না চাইতেই যা দিয়েছেন তা রাখারই স্থানাভাব আমার। 
শুধু যা পেলাম তা আকড়েই কাটিয়ে দেওয়া যায় এই লেখক জীবন। 
তবু মাঝে মাঝে কী আপনি একটু বেশি আমাকে নিয়ে কটুক্তি করে ফেলেন না? 
এজন‌্য কষ্ট হয়। 
শুধু লেখাটা পেশা নয় বলে আপনার কোনো কথাই আমার কষ্টের কারণ নয়।
কারণ আমি না লিখলে যেমন সাহিত‌্যের কিছু যায় আসে না তেমনি ভালোবাসি বলে গায়েও লাগাই না। 
যতদিন ভালোবাসবো লিখেই যাবো। আপনি কিছু বললেও লিখবো না বললেও লিখবো।
সাথে থাকলে ভালো লাগে। প্রাণ পাই। আপনি আমার প্রাণভ্রমরা। সমালোচক হয়ে আসুন। গঠনমুলক আলোচনায় ঋৃদ্ধ হবো। আপনার আলোচনায় যেন বৈরীতা না থাকে এই তো কামনা করি। বৈরীতা মানে শখের লেখকের প্রয়োজন নেই। আমি তো প্রপেশনাল নই। সুতরাং ভালোবাসাই হতে পারে আপনার আমার ওয়েব বা সেতুবন্ধ। 

১১/১০/২০১৬ সময়:৭টা। জীরানীয়া।

0 Comments