কথাবিশ্ব 
চৈতন্য ফকির 

স্বপ্ন দেখা মানুষগুলোর অপূর্ণ স্বপ্ন হাজার মানুষের পূরণ করার দায়িত্ব। এই স্বপ্ন যিনি দেখেন তিনি সূচনা করতে পারেন সম্পূর্ণ সম্পাদন করতে আরো কিছু কর্মবীর লাগে।যদিও কর্ম করার মানুষ কমছেন তবুও অপূর্ণ স্বপ্ন পূরণ হয়।হবেই।স্বপ্ন যদি প্রকৃত সজাগ থেকে কেউ দেখেন সে স্বপ্ন কখনও অপূর্ণ থাকে না।স্বপ্ন দেখা অপরাধ নয়। স্বপ্ন নিরন্ন নিরীহ মানুষের বেঁচে থাকার সহায়ক।পিছিয়ে পড়া মানুষ স্বপ্ন নিয়ে বাঁচে।স্বপ্ন দেখা যেদিন কেড়ে নেবে যান্ত্রিক পৃথিবী সেদিন পৃথিবী থেকে হারিয়ে যাবে মানবিকতা।অধিকার আর অসংগঠিত মানুষের হাহাকার।কিছু মানুষ আজীবন অসংগঠিত মানুষের বেঁচে থাকার সহায়ক। তাঁদের স্বপ্ন বুকে রেখে ঘুমন্ত সমাজকে জাগিয়ে তুলার স্বপ্ন আরো কিছু মানুষ আজীবন লালন করেন।তা এক ঝড়ের নিকট থেমে যায় না।ঝড়ের পরেই সূর্যোদয় হয়।সেই রোদ ঝলমল আলোর অপেক্ষা ছাড়া আর কোন দ্বিরালাপ নেই। মননে শান দিই সজাগ স্বপ্ন। বুকে রাখি শানিত চেতনা। মেধাবী ঘাতক নয় মানুষের মেধা হোক মানুষের জীবন জীবিকার উন্নয়নের ক্ষেত্রে মাইলফলক। যার তীক্ষ্ণ তলোয়ার শান দেবে মধ্যবিত্তের অধিকার আদয়ে সহায়ক তাকেই আজীবন লালন করতে হয়।বুলি নয় প্রতিটি মানুষকে আরো মানবিক মানুষ হতে হবে।না হয় স্বপ্ন দেখা মানুষজনের স্বপ্ন অধরা থেকে যাবে।আমাদের সময় গভীর সংকটের প্রান্তে দাঁড়িয়ে আছে। হয় মানুষ আরো মানুষ হবে না হয় হয়তো মানুষের নাম মানুষ থাকলেও কোভিড ভাইরাসের মতো সে ক্রমাগত নিউট্টেট হয়ে ক্রমশ আরো অন্য রকম হবে।এই সংকটকালীন সময় মানুষকে আরো মানুষের মতো রূপ দিতে একজন মানুষের প্রয়োজন।সেই মানুষের অবর্তমানে আমাদেরকে তাঁর স্বপ্ন গভীরভাবে লালন করতে হবে।সে বিষয় চিরকালেই এক।

১১:১০:২০২১
সকাল:০৬:৪৫মি
কুমারঘাট।

0 Comments