প্রকাশনা মঞ্চ - এর সকল সদস্যদের অবগতির জন্য সাংগঠনিক প্রস্তাব :২০২৬-২৭
প্রকাশনা মঞ্চ - এর সকল সদস্যদের অবগতির জন্য সাংগঠনিক প্রস্তাব :২০২৬-২৭
(১)উপদেষ্টা কমিটি পুনর্গঠন।মিলনকান্তি দত্তকে উপদেষ্টা মণ্ডলীর সদস্য করার জন্য অনুরোধ। মিলনদার মতমত আছে।
(২)নতুন নতুন সদস্য সংগ্রহ অভিযানে সকল সদস্যদের অবশ্যই সহযোগিতা দরকার। নতুন সদস্য হতে হলে এখন থেকে যে সকল লিটল ম্যাগাজিন সম্পাদক প্রকাশনায় যুক্ত হবেন কেবল মাত্র তাঁদেরকেই সদস্য পদ প্রদান করা যাবে।
(৩) এক সিদ্ধান্তে চলতে পারেন এমন সদস্যদেরই আমরা আমাদের সদস্য হিসেবে নির্বাচন করতে চাই। যাদের মনে হবে প্রকাশনা মঞ্চের সিদ্ধান্তগুলো গ্রহণ করতে পারবেন না তাঁদের সদস্য পদ নবীকরণ করার সুযোগ দেওয়া হবে না। কেবলমাত্র সিদ্ধান্তগুলো বাস্তবায়িত করার ক্ষেত্রে সহযোগিতা যাদের থাকবে তাঁদেরকেই আমরা সদস্য হিসেবে চাই।
(৪) লিটল ম্যাগাজিন করেন অসুবিধা নেই কিন্তু অবশ্যই নিজস্ব সংস্থা থেকে বই প্রকাশ করতে হবে। অর্থ ছাড়া সকল রকম সহযোগিতা করা হবে সদস্যদের।
(৫)আগরতলা বইমেলায় প্রকাশনা মঞ্চের স্টল প্রতিবছরই রাখা হবে। সকলের বই লিটল ম্যাগাজিন এতে রাখতেই হবে।পাশাপাশি স্টলের জন্য ডেকোরেটরকে তো টাকা দিতে হয়। তাই সকলে সমপরিমাণ টাকা দিতে হবে। সংস্থার সদস্য হলে অবশ্যই সম্মিলিত সিদ্ধান্ত মানতে হবে।সকলে অবশ্যই স্টলে বই রাখতে হবে। যার যার বইগুলোর তালিকা করে তালিকাসহ জমা দিতে হবে।
(৬) এক কথায় সকল সিদ্ধান্ত সকল সদস্যদের মানতে হবে।যারা মানতে পারছেন না তাদের শুধু শুধু সদস্য থেকে কি লাভ।আমরা চাই সকলে একযোগে প্রকাশনা মঞ্চকে ভালোবেসে সংস্থাকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবো।
(৭) সদস্যদের সকলে অবশ্যই বই প্রকাশ করতে হবে। যারা বই ও লিটল ম্যাগাজিন করবেন না তাদের সদস্য থাকারও তো দরকার নেই। সম্ভবও নয়।কারণ প্রকাশনার সকল সদস্যদের অবশ্যই প্রতি বছর কমপক্ষে একটি বই ও একটি সংখ্যা লিটল ম্যাগাজিন প্রকাশ করতে হবে।
(৮)সম্মিলিত সিদ্ধান্তগুলো সোসাল মিডিয়া, হোয়াটসঅ্যাপে প্রচার করতে হবে।
(৯) নতুন কার্যকরী কমিটিতে অবশ্যই যে সকল সদস্যরা প্রকাশক তাদেরকেই কার্যকরী কমিটির সদস্য হিসেবে গোপন ভোটাভুটি করে গঠন করা হবে। কেবলমাত্র প্রকৃত পক্ষে যারা প্রকাশক তাদেরকেই কার্যকরী কমিটিতে অন্তর্ভুক্ত করার জন্য ভোটাভুটি করে যার যার পছন্দ প্রয়োগ করে নির্বাচন করতে হবে।
(১০)স্বজন সম্মাননা প্রদান করা বিষয়ক নীতিমালা তৈরি করা।স্বজন সম্মাননা বিষয়ে ১৫০০ টাকা করে প্রত্যেক সদস্যদের প্রদান করতে হবে। এতে উত্তরীয়,মেমোন্টো প্রদান করা হবে স্বজন সদস্যদের। আমাদের ২০২৬-২৭ কর্মবছরের সাধারণ সভায়।
(১১)ভুবনেশ্বরী মন্দিরের ইকোক্লাবে, নীরমহলে অথবা খুমলুং এ পিকনিক করার জন্য আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এতে মোটামুটি খরচা হবে প্রত্যেক সদস্যদের ৬০০ টাকা। সকলে একমত হলেই এই পিননিক বিষয়ে গ্রহণ করতে হবে।
(১২) আগরতলা বইমেলা কমিটিতে অন্যান্য প্রকাশনা সংস্থার মতো আমরাও বইমেলার সাংগঠনিক কমিটি, পরিচালন কমিটি,স্টল নির্মাণ কমিটিতে: সভাপতি : প্রকাশনা মঞ্চ, সম্পাদক : প্রকাশনা মঞ্চ এই দুটো পোস্ট যুক্ত করতে হবে।
(১৩) প্রতি বছর ৩১ শে মার্চের মধ্যে ছুটির দিনে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত করা হবে।
(১৪)প্রতি বছর একজন নির্বাচনী আধিকারিক নিয়ো করা হবে যিনি ভোটাভুটি পর্যবেক্ষণ ও নতুন কমিটি গঠনে নিরপেক্ষভাবে সহযোগিতা করবেন।
(১৫)প্রতি বছর ত্রিপুরা লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলা অনুষ্ঠিত হবে প্রকাশনা মঞ্চের তরফে।
(১৬)এখন থেকে নতুন সদস্যদের লিটল ম্যাগাজিন প্রকাশ করতে আর্থিক সহযোগিতার প্রয়োজন হলে লিখিত আবেদন করবেন সম্পাদকের নিকট।প্রকাশনা মঞ্চ নতুনদের সহযোগিতা ও পরামর্শ প্রদান করতে প্রস্তুত।
(১৭)সদস্যদের নতুন গ্রন্থ করতে হলে প্রকাশনা মঞ্চের সদস্য প্রকাশকদের সাথে আলোচনা করতে হবে। সদস্য কেউ অসম্মত হলে তবেই প্রকাশনা মঞ্চ ব্যতিরেকে নিজের বই অন্যত্র করা যাবে।নয়তো যাবে না।
0 Comments