৩০ জুলাই ২০২০ অক্ষর শ্রমিক গোবিন্দ ধর মহাশয়ের জন্মদিন,সেই দিন তিনি এক আধুলি বছর পূর্ণ করবেন বলে জানতে পেরেছি।যা সত্যি সুখের।                                                           স্রোত   সাহিত্য পত্রিকার সম্পাদক গোবিন্দ ধর একটি প্রতিষ্ঠানের নাম, যা আমরা সবাই জানি। গোবিন্দ ধর মহাশয় কে সবার সাথে নুতুন করে পরিচয় করে দেবার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমরা যারা   উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন শহরে বসবাস করি,যারা বিভিন্ন বাংলা লিটল ম্যাগাজিনে অল্প বিস্তর লেখালেখি করি,যারা লিটল ম্যাগাজিন অন্ত প্রান, যারা কবিতা,আলেখ্য,গল্প ইত্যাদি লিখতে ভালোবাসেন, তাঁদের নিকট গোবিন্দ ধর একটি পরিচিত নাম। গোবিন্দ ধর লেখালেখি নিয়ে ভন্ডামি পছন্দ করেন না। কিছু কিছু মুখ, কিছু কিছু কবি, বা কিছু কিছু সাহিত্য কর্মির সাথে যোগাযোগ রাখায় বিশ্বাস রাখেন না। নুতুন পুরনো উঠতি, দুরের কাছের অল্পদিনের পরিচিত জন, যারা সাহিত্য ভালোবাসেন, ভালোবাসেন কবিতা আর গল্প  তাঁরা সবাই তার আপনজন। উনি প্রেম ও ভালোবাসার শ্রমিক। উনি সমাজ, সাহিত্য,দর্শন ও বিশ্বাসের শ্রমিক। সর্বপরি গোবিন্দ ধর একজন অক্ষর শ্রমিক। গোবিন্দ ধর প্রতিনিয়ত মানুষকে জানতে চেয়েছেন, বুঝতে চেয়েছেন জীবন বোধকে।তাই সৃষ্টি করেছেন স্রোত সাহিত্য পত্রিকা এবং স্রোত প্রকাশনা। সাহিত্যের খোঁজে, কবিতার খোঁজে, কবি-বন্ধুদের ডাকে যখন যেখানে গেছেন, সেখানের  রূপরেখা তিনি তুলে ধরেছেন বিভিন্ন পত্র পত্রিকায়।যা সত্যি সুখের। সাহিত্যের এই কারিগর মাঝি হয়ে সাহিত্যের দাঁড় বেয়ে চলছেন অবিরত। গোবিন্দ ধর মহাশয় বেশ কয়েকটি লিটল ম্যাগাজিন সম্পাদনার সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো স্রোত, কবিতাঘর, কুসুম, বাংলাভাষা, বইবাড়ি,অন্যপাঠ,উৎসব সমাচার এবং ভাষাচর্চা। আমি বিশ্বাস করি তার জন্মদিনে তাকে নিয়ে নিশ্চই প্রকাশ হবে এক গুচ্ছ কবিতা এবং তাঁকে কেন্দ্র করে লেখালেখি। আগামী দিনে গোবিন্দ ধর সম্মাননা সংখ্যা, জন্মদিন সংখ্যা,প্রকাশ হবে এটা ধরে নিয়েই বলছি আমি  অক্ষর শ্রমিকের এই শুভ দিনের সঙ্গি হতে পেরে গর্ব অনুভব করছি।

0 Comments