গোবিন্দ ধর-কে লেখা পীযুষ রাউত এর চিঠি 

প্রতি
গোবিন্দ ধর 
সম্পাদক 
স্রোত 


গোবিন্দ, স্রোত সাহিত্য পত্র  শেষ কবে দেখেছি মনে করতে পারছি না। সুতরাং তোমার প্রার্থিত বিষয় সম্পর্কে দিক নির্দেশ করা সম্ভব নয়। স্রোত প্রকাশনায় তুমি যে বৈচিত্র্য এযাবৎ দেখিয়েছ, তা আমার চোখে অতুলনীয় ও অভিনব। নোতুন করে অন্য কিছু বলা আমার ভাবনার অতীত। তৃতীয়ত, হাতের লেখা বয়সের কারণে খারাপ হয়ে গেছে। যে নভেলেটা শুরু করেছিলাম তা হাতে লেখার সমস্যাহেতু আদৌ কোনদিন শেষ হবে কিনা জোর গলায় বলতে পারছিনা। অপেক্ষাকৃত মধ্যবয়সী লেখকদের সাহায্য নিতে পার। একদিন এসো।

ইতি
পীযূষ রাউত 
থানারোড
ধর্মনগর
২১:০১:২০২২

0 Comments