লাল দাওয়াই চৈতন্য ফকির
লাল দাওয়াই
চৈতন্য ফকির
ছোটবেলা শরীরের কোথাও কেটে গেলে
বিশল্যকরণীর বিকল্প নেই।
উপস্বাস্থ্য কেন্দ্রেও পাওয়া যেত
গরীবের উপশম টিংচার আয়োডিন।
এই দুটো দাওয়াইকে আমরা লাল ঔষধ বলতাম।
লাল দাওয়াইয়ের বিকল্প নেই
আমাদের চারপাশের গরীব ভারতবর্ষে
কাঁটাফোড়া হলে চিকিৎসায় ধনন্তরী
এই লাল ঔষধ।
৯:৯:২০২২
সকাল:০৮টা৪০মি
ডেমছড়া।
0 Comments