উত্তর-পূর্ব কথাসাহিত্য উৎসব শুরু হয়ে গেল। স্রোত-র আয়োজনে গতকাল শহীদ ভগৎ সিং আবাসে অনুষ্ঠিত হয় আলোচনা ও কবিতা পাঠের আসর। প্রথম ৫টি চিত্র পাঠালেন কবি মধুমঙ্গল বিশ্বাস। চিত্রগ্রাহক ও উনি। বাকি ছবি নানাজনের ক্যামেরা থেকে এলো। ভালো থেকো সবাই

নিচের এই
সংবাদটির লেখক বিল্লাল হোসেন।
"সাহিত্যে মানবতা প্রতিষ্ঠা করে পরবর্তী প্রজন্মকে আলোকিত করতে হবে।ধর্মের নামে দৌরাত্ম্য বাড়ছে ধর্মান্ধদের।জঙ্গিবাদের উত্থান হচ্ছে।রুখে দাঁড়াতে হবে সিভিল সোসাইটিকে।ভাষনে বলেন প্রখ্যাত কথা সাহিত্যিক ড.সেলিনা হোসেন।শনিবার আগরতলার ভগৎ সিং যুব আবাস মিলনায়তনে।স্রোত আয়োজিত "উত্তর-পূর্ব, ভারত-বাংলাদেশ ও নেপাল মিলনোৎসব-২০১৭" অনুৃঠানে মধ্যমনি হিসেবে উপস্থিত ছিলেন এই কথাসাহিত্যিক।শনিবার দুপুরে আখাউড়া চেকপোস্ট হয়ে রাজ্যে আসেন তিনি। আলোচনা করতে গিয়ে ড.সেলিনা হোসেন আরও আরও বলেন,ধর্মীয় পরিচয়ে মানুষকে ভাগ করবেননা।দেশভাগ মেনে নিতে পারেনি, তাই সাহিত্যের কাছে মনোবেদনা নিয়ে ফিরে আসে বারবার।রাজ্যের প্রয়াত কবিমন্ত্রী অনিল সরকারের নাম বারবার শ্রদ্ধা ভরে স্মরণ করেন তিনি।
বাংলাদেশে ভাষা আন্দোলনের সম্মানে এরাজ্যে মাতৃভাষা উদযাপন বিষয়ে উচ্ছসিত ছিলেন তিনি।আলোচনায় উঠে আসে ব্রক্ষ্মপুত্র-তিস্তা জলবন্টনও।লেখিকা বলেন,তখনও নদী জীবন জুড়ে থাকে।ভাষনে মেঘালয় থেকে আসা কবি ও লেখিকা স্ট্রিমলেট ডখার বলেন,নানা ভাষা-ভাষির মধ্যে যখন আবেগ,সংস্কৃতি,ভাবনা বিনিময় হবে,তখনই শক্তিশালী হবে সম্প্রীতি এবং সাহিত্য। কেবল জাতীয় নয় আন্তর্জাতিক ক্ষেত্রেও সংহতি দৃঢ় করতে হবে।পশ্চিমবঙ্গ থেকে আসা কবি রামকুমার মুখপাধ্যায় বলেন, বাংলাদেশ সহ গোটা উত্তর-পূর্ব যেন একই সুতোয় বাঁধা।যতই টানাপোড়েন থাক কোথাও একটি গভীর স্রোত একই ধারায় বয়ে নিয়ে যাচ্ছে আমাদের।আলোচনায় কথাসাহিত্যিক শ্যামল ভট্টাচার্য বলেন,পণ্যসংস্কৃতির বিশ্বায়ন বিপদের দিকে নিয়ে যাচ্ছে আমাদের। সাম্রাজ্যবাদের বড় মাধ্যম এখন স্যাটেলাইট।যা লেখক কবিদের জন্য এই সময়ে চ্যাকেঞ্জ।কবি মধুমঙ্গল বিশ্বাস বলেন,সাহিত্য চর্চায় ত্রিপুরায় কোনভাবেই আর পিছিয়ে নেই। অনুষ্ঠানে আলোচনা পর্ব শেষে হয় কবি সম্মেলন।বাংলাদেশ সহ উত্তর-পূর্বের নানা রাজ্য থেকে আসা কবিরা কবিতা পাঠ করেন। আসরে উপস্থিত ছিলেন নেপাল,বাংলাদেশ,পশ্চিমবঙ্গ,আসাম,মেঘালয়,ত্রিপুরার প্রায় ১০০ জন কবি।এর মধ্যে রয়েছেন, সুশান্ত কর, তপন মহন্ত, মধুমঙ্গল বিশ্বাস, দিলীপ দাস, কৃত্তিবাস চক্রবর্তী, সনজিৎ বনিক, শঙ্খ সেনগুপ্ত, অপাংশু দেবনাথ, বিল্লাল হোসেন, গোবিন্দ ধর, নূরুদ্দীন জাহাঙ্গীর, বিভা বসু, ফাল্গুনী চক্রবর্তী, প্রবীর পাল, শ্রেয়সী রায় প্রমুখ।রাজ্যে বেসরকারি উদ্যোগে এই প্রথম এত বড় আসর।রবিবার স্রোত আয়োজিত উত্তর-পূর্ব কথাসাহিত্য উৎসব।রবীন্দ্রভবন ২ নম্বর হলে।শুরু হবে বিকেল ৩ টায় চলবে রাত ৯ টা পর্যন্ত। শুক্রবার থেকে রাজ্যে আসতে শুরু করেছে অতিথিরা।স্রোত কর্ণধার গোবিন্দ ধর জানান,রাজ্যের নানা মহকুমার কথাসাহিত্যিকরা উৎসবে অংশ নেবেন।উৎসব ঘিরে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে।এতবড় আঙ্গিকে এই প্রথম এধরণের অনুষ্ঠান হচ্ছে রাজ্যে।"
http://www.tripurafocus.com/index.php/state/2531-2017-06-11-05-34-36