লিটল ম্যাগাজিন বিষয় || গোবিন্দ ধর
লিটল ম্যাগাজিন বিষয়
গোবিন্দ ধর
প্রিয় রাজীব মজুমদার
উদয়পুর
লিটল ম্যাগাজিন সাহিত্যের বাতিঘর।আমি যেমন দেখি একটি লিটল ম্যাগাজিনকে তার কয়েকটি সূত্র এখানে দিলাম।আমার ভাবনাও চূড়ান্ত তাও ১০০%শতাংশ মানি না।
আমি আমার স্রোতকে আমার মতো করেই এগিয়ে নিতে কাজ করি।যখন যা করা প্রয়োজন মনে করি তেমনই চেষ্টা করি।সব সময় আমার চাওয়াকে রূপ দিতে পেরেছি তাও মনে করি না।
লিটল ম্যাগাজিন ক্রমাগত একটি সৎ সাহিত্য ভাবনার আন্দোলন।কাজ করতে করতে মনে হয় অনেক কিছুই করার আছে।অনেক কুছুই করা সহজ নয়।অনেক কাজ করা দরকার।হয়তো সময় সুযোগ সর্বপরি বিষয় ভিত্তিক কাজগুলো সময় মতো আসে বা তখন সময়ের কাজটি সময়ে শেষ করা সহজ নয়।লেখকের সৌজন্য সংখ্যাটি নিশ্চয়ই লেখককে পাঠানো প্রয়োজন।লিটল ম্যাগাজিনে বিষয় ভিত্তিক লেখার পুনর্মুদ্রণ করাও লাগে।এটাও কোন অনৈতিক নয়।লিটল ম্যাগাজিন প্রথাগত প্রতিষ্ঠান নয় কিন্ত প্রতিষ্ঠানই।হয়তো বড় হাউসের মতো নয়।কিন্তু তার একটি স্বচ্ছ উচ্চ লক্ষ থাকবেই।
লিটল ম্যাগাজিন হর্স পাওয়ার।
লিটল মানে ছোট নয়।লিটল ম্যাগাজিন একটি বারুদঘর।বাতিঘর।আমাদের প্রথাগত ভাবনার বাইরে এক আন্দোলন।হয়তো তা সমবেতও হতে পারে।এককও হতে পারে। হতে পারে বড় সাইজ কিংবা এক পাতারও।
লিটল ম্যাগাজিনের থাকবে বুক উঁচু করা এক সহাগ স্বপ্ন। বুকের পায়রাকে খোপ খুলে উড়িয়ে দিতে হয় লিটল ম্যাগাজিন সম্পাদককে।
নিচে এমনই কিছু সংক্ষেপকরণ করলাম।
(১)লিটল ম্যাগাজিন প্রকাশ নিশ্চয়ই স্পর্ধা ও উচ্চতার প্রকাশ।
(২)লিটল ম্যাগাজিন সাহিত্যের বাতিঘর।
(৩)লিটল ম্যাগাজিনের অর্থাভাব একটি বিষয় সব নয়।
(৪)জন্মিলে মরতে হবে এটাই চূড়ন্ত মনে করি না।
(৫)সম্পাদক লেখকের নিকট টাকা চাওয়াটা অপরাধ।কেউ বা কোন গোষ্ঠী নির্ভর লিটল মযাগাজিনের সমবেত প্রচেষ্টা থাকাটা অনৈতিক নয়।
(৬)বড় সাইজ হলেই তা "লিটল ম্যাগাজিন নয় প্রতিষ্ঠান "এমন ধারনায় আমি বিশ্বাস করি না।
(৭)লিটল ম্যাগাজিন নিশ্চয়ই নবীনদের প্রকাশ মাধ্যম।
(৮)লিটল ম্যাগাজিনে প্রবীনদের লেখার জায়গা নয় তা বিশ্বাস করি না।
(৯)লিটল ম্যাগাজিন সম্পাদকের নিজস্ব এক ভাবনা থাকবে।
(১০)নবীন লেখকে পরিচিত করিয়ে দেওয়া লিটল ম্যাগাজিনের সম্পাদকের দায়িত্ব।
(১১)নবীনরা তারপর ঐ সম্পাদক ও ঐ লিটল ম্যাগাজিনকে অবহেলা করে তোয়াক্কা না করাটা আত্মপর হয়ে যাওয়ার সামিল।
(১২)লিটল ম্যাগাজিনের অন লাইন ভার্সন থাকতে পারে।প্রিন্ট ভার্সনও হওয়া চাই।
(১৩)সমবেত লিটল মযাগাজিন আন্দোলন প্রয়োজন।এই ক্ষেত্রে সম্পাদক পরিষদ সম্পাদক সংস্থা কিংবা গিল্ড অযৌক্তিক নয়।
(১৪)বিজ্ঞাপন লিটল ম্যাগাজিনের প্রাণ।বিজ্ঞাপন সাজানোই রুচিশীলতা প্রমাণ করে।
(১৫)লেখার সেটিং ফ্রন্ট লে আউট সব মিলেই তার শরীর।সৌন্দর্য একটি রুচিশীলতার অঙ্গ।
(১৬)নবীনরা একদিন প্রতিষ্ঠিত হওয়াই স্বাভাবিক।
(১৭)লিটল ম্যাগাজিন একটি ভাষাকে সমৃদ্ধ করতে সহযোগিতাপূর্ণ আন্দোলনের সৈনিক।
(১৮)লিটল ম্যাগাজিন অপ্রতিষ্ঠিত লেখকদের প্রতিষ্ঠা দিতে হাতিয়ারের ভূমিকা নেয়।
(১৯)লিটল ম্যাগাজিনের কিছু দায় বদ্ধতা থাকে।থাকবে।থাকা দরকার।
(২০)লিটল ম্যাগাজিন প্রথাগত ভাবনায় একটি ঝাঁকুনিও হতে পারে।
(২১)লিটল ম্যাগাজিন লেখক ও পাঠকের সাথে সরাসরি সেতুবন্ধনের কাজ করে।
(২২)লিটল ম্যাগাজিন আমাদের সাহিত্যের গতি।
(২৩)লিটল ম্যাগাজিনকে হেয় করে প্রতিষ্ঠা পাওয়া বা প্রতিষ্ঠিত হওয়া যায় না।
(২৪)লিটল ম্যাগাজিন লেখকদের মর্যাদা ও সম্মান করতে সহযোগী সংগঠন।
(২৫)সম্পাদনা একটি আর্ট।
(২৬)সম্পাদকও নিশ্চয়ই নিজস্ব এক বাক ও ধারা তৈরী করেন।
(২৭)লিটল ম্যাগাজিনের রুচীবোধ থাকা চাই।
(২৮)বিশেষ বিশেষ সময়কে তুলে আনতে লিটল ম্যাগাজিন ভূমিকা রাখবে।
(২৯)এক পাতাকে শৈল্পিক রূপ দিতে পারলেও এই এক পাতা লিটল ম্যাগাজিন মনে করি।
(৩০)বড় সাইজ হলেও তার শৈল্পিক রূপ হতে পারে।নিজস্ব ভাবনার প্রকাশ হতে পারে।কবিতাভূবনে লিটল ম্যাগাজিন এক ঝাঁকুনি বটে।
(৩১)লিটল ম্যাগাজিন সমবেত ভাবে তার দাবী দাওয়া আদায় করা অনৈকতা নয়।
(৩২লিটল ম্যাগাজিনের লেখককে সাম্মানিক দিতে পারলে নিশ্চয়ই তা অংকারের।
(৩৩)লিটল ম্যাগাজিনের একদল লেখক গোষ্ঠী থাকা অমূলক নয়।
(৩৪)লিটল ম্যাগাজিন প্রতিষ্ঠান নয়।তার মানে এই নয় তার নিজস্ব পরিকাঠামো থাকা যাবে না।
(৩৫)সময়ের সাথে সাথে সকল নিয়মেরই পরিবর্তন কাম্য।লিটল ম্যাগাজিনেরও নির্দিষ্ট নিয়ম ডিঙ্গানো অপরাধ নয়।অবশ্য তা লেখককে হেয় করে নয়।
এমন হাজার রকম ভাবনার উড়ানই একটি লিটল ম্যাগাজিন তার হয়ে উঠার সংগ্রামে হাতিয়ার করেন সম্পাদকরা।আমিও তার ব্যতিক্রম নয়।
ভালো থাকো।
০৯:০৭:২০১৮
0 Comments