জগদীশচন্দ্র বসু

চৈতন্য ফকির

এক.
গাছেদের প্রাণ আছে। গাছ তাও মানুষ নয়।জড়ও নয়।গাছ বৃক্ষ। গাছ শুধু কাঠই নয়।লাকড়িও।হাভাতের সংসারে জ্বালানির ইন্ধন। যদিও ঘরে ঘরে উজ্জ্বলা পৌঁছে দিতে কাঠই পুড়ে।

দুই.
গাছ প্রাণ।গাছেরা সবুজ সূর্যের গুড়ো গিলে খায়।মানুষও সূর্য খায়।সূয গিলে গিলে সভ্যতার বিকাশ।

তিন.
রেডিও আবিস্কার করেও তিনি ব্রাত্যজন।ঈশ্বরে বিশ্বাস ছিলো না নিশ্চয়ই।তিনিই বলেছেন,"যা কিছু করবে, করবে বিরাট হওয়ার সাধনায়"।

চার.
জীবনের লক্ষ চাই।গীতায় বলেছেন কৃষ্ণ। আপনিও একই কথা বললেন।উচ্চারণে ছিলো না আড়ষ্টতা।কৃষ্ণ ভজনের দরকার পড়েনি।জীবনের লক্ষ্যে তিনি অবিচল অর্জুন।

০২:০৩:২০১৯
রাত:১০ঃ২২মি
কুমারঘাট।

0 Comments