স্রোত সাহিত্য উৎসব জুড়ি ও হাকালুকি পরিক্রমা
স্রোত সাহিত্য উৎসব জুড়ি ও হাকালুকি পরিক্রমা
গত ১২ নভেম্বর ২০২৩ স্রোত সাহিত্য পত্রিকা ও প্রকাশনার কমলগঞ্জ উপজেলা শাখা ও কুলাউড়া উপজেলা শাখা সদস্যদের আনন্দ ভ্রমণ ও স্রোত সাহিত্য উৎসবের বাংলাদেশ পর্বের সূচনা হয়।সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান কবি পূর্বাপর সাহিত্য পত্রিকার সম্পাদক হাসনাইন সাজ্জাদী,দৈনিক সমকাল সংবাদ পত্রিকার কমলগঞ্জ উপজেলা সাংবাদিক ও শামসেরনগর সাংবাদিক সমিতির সহ সভাপতি প্রণীতরঞ্জন দেবনাথ, সাংবাদিক জয়নাল আবেদীন ও সাংবাদিক আল আমীন। অনুষ্ঠানের সূচনা হয় হাকালুকি হাওর পরিদর্শন করার মাধ্যমে। তারপর জুড়িতে কবি হাসনাইন সাজ্জাদীর পৈতৃক বাসভবনে হয় সাহিত্য উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন।স্রোত বাংলাদেশ পর্বের এই সাহিত্য উৎসবে কথা বলেন কবি হাসনাইন সাজ্জাদী, প্রণীতরঞ্জন দেবনাথ, জয়নাল আবেদীন,আল আমীন এবং স্রোতের কেন্দ্রীয় কমিটির সম্পাদক কবি ও কথাশ্রমিক গোবিন্দ ধর সকলের উদ্যেশে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন বাংলাদেশের প্রতিটি বিভাগীয় শহরে স্রোত সাহিত্য উৎসব অনুষ্ঠিত হবে।পাশাপাশি তিনি আরো বলেন ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে শামসেরনগর স্রোত সাহিত্য উৎসব।
0 Comments