ত্রিপুরায় শ্রীহট্টীয় ভাষায় চর্চা || গোবিন্দ ধর
ত্রিপুরায় শ্রীহট্টীয় ভাষায় চর্চা
গোবিন্দ ধর
কথাবিশ্ব
ত্রিপুরায় শ্রীহট্টীয় চর্চায় ধারাবাহিকতা নাই।তাও রামকৃষ্ণ দেবনাথ,রবীন্দ্র ভট্টাচার্য , গোবিন্দ ধর, নকুল দেবনাথ, নিবারণ নাথ,হৃষিকেশ নাথ,গোপালচন্দ্র দাস,দিব্যেন্দু নাথ,পদ্মশ্রী মজুমদার ক্রমাগত চর্চা রাখেন।
নাটক
কয়েকটি সিলেটি নাটক রামকৃষ্ণ দেবনাথের নাটক হকুনর ছাও,রবীন্দ্র ভট্টাচার্যের তুলে মুলে বিনাশ, নকুল দেবনাথের দুন্দুবুড়ি, গোবিন্দ ধরের হুরুতার তালাপি,নিবারণ নাথের ধর্মের ঢোল।
কার লেখা সেটা মনে হচ্ছে না
সিলেটি নাটক
নেরার বেরার নাট্যকার শ্রদ্ধে়য় শ্রী মতিলাল দে মহোদয়ের নির্দেশনায় ধর্মনগর কলেজের রৌপ্য জয়ন্তী উদযাপন কালে নাটক টি পরিবেশিত হয়। নাটকটি তে অভিনয় করেছিনেন অনেকেই। পরবর্তীতে ধর্মনগর টাউন হলে মঞ্চস্থ হয়। তিনটি নাটকের একটি বই এর মলাট উন্মোচন অনুষ্ঠানে। টিকিটের মূল্য ছিল ৫ টাকা ও ১০ টাকা।সাল টা ২০০৪।
গ্রন্থ
গোবিন্দ ধরের শ্রীহট্টীয় লৌকিক সংস্কৃতি ও শব্দকোষ বইটিতে আছে শ্রীহট্টীয় লৌকিক সংস্কৃতি ইতিহাস, ডিটান আর শব্দকোষ।এই টইটম্বুর বইটি ত্রিপুরা বিশ্ববিদ্যালয় সহায়ক পাঠ্য হিসেবে গ্রহণ করেছিলেন।এই গৌরব আমাকে ঋদ্ধ করে।
উপন্যাস
অগ্নিসূত্র :দুলাল ঘোষ।এই উপন্যাসে আঞ্চলিক উপভাষা প্রয়োগ আছে।পদ্মশ্রী মজুমদারের দেওনদীর জল সিলটি ভাষা প্রাধান্য পেয়েছে।
ছোটগল্প
ছোটগল্পকারও সিলেটি শব্দের ব্যবহার করেছেন। তার মধ্যে দুলাল ঘোষ, কিশোরঞ্জন দে,অনুপ ভট্টাচার্য, পদ্মশ্রী মজুমদার, দিব্যেন্দু নাথ,গোপালচন্দ্র দাস,পৃথ্বীশ দত্তের নাম উল্লেখ্য।
কবিতা চর্চা
শ্রীহট্টীয় ভাষায় কবিতা চর্চায় নকুল দেবনাথ, নিবারণ নাথ,হৃষিকেশ নাথ,গোবিন্দ ধর, গোপালচন্দ্র দাস ও দিব্যেন্দু নাথ।
সংস্থা ও লিটল ম্যাগাজিন
শ্রীহট্ট.সম্মিলনী ত্রিপুরা সুরমা নামে তাদের মুখপত্র বের করে শ্রীহট্ট সংস্কৃতির চর্চা এগিয়ে নিয়ে যাচ্ছে।
শ্রীহট্টীয় লৌকিক সংস্কৃতি পরিষদ,কুমারঘাট সংস্থা ও সিলেটি চর্চা করেন।
দীপ্তি ভট্টাচার্য এর একটা ডিঠানের সংকলন অাছে।কৈলাসহর থেকে প্রকাশিত।
শ্রীহট্টীয় ধামাইল
সিলট অঞ্চলের ধামাইল নৃত্য উত্তর ত্রিপুরা ও ঊনকোটি, ধলাই অঞ্চলে প্রচুর চর্চা হয়।
অভিনেতা
তুলে মূলে বিনাস নাটক রবীন্দ্র ভট্টাচার্যের লেখা! এর প্রথম মঞ্চায়ন হয় কৈলাসহর। অভিনয়ে যারা ছিলেন, মানে যাদের কথা মনে বৈশম্পায়নদা বললেন - রবিদা মানে রবীন্দ্র ভট্টাচার্য , বুলবুলদি, পূর্ণদা, কিশোরদা, কুতুবদা।তাছাড়াও নকুল দেবনাথ, নিবারণ নাথ, আজিজুর রহমান, শিবুরঞ্জন দে, গোবিন্দ ধর, রামকৃষ্ণ দেবনাথ মহোদয়রা অভিনেতা ছিলেন।স্বর্গীয় সুধাময় মালাকার পিতা স্বর্গীয় শতীশচন্দ্র মালাকার প্রখ্যাত পদাবলী কীর্তনীয়া ও যাত্রা শিল্পী ।উত্তর ত্রিপুরার কদমতলা সিলেটি সংস্কৃতি চর্চায় এগিয়ে।
কবিগান
নকুল দেবনাথ, গোবিন্দ ধর, গোপাল সেন কবিগান রচনা করেন।
কবিগান গায়ক
দিব্যেন্দু নাথ,নকুল দেবনাথ, নিবারণ নাথরা করেন।
শ্রীহট্টীয় ডিটান সংগ্রহ
সমর চক্রবর্তী, গোবিন্দ ধর, দীপ্তি ভট্টাচার্য।
বিদ্র:এই তালিকাকে বাড়াতে চাই।একটি পূর্ণাঙ্গরূপ দিতে চাই।সকলেই সহযোগিতামূলক কমেন্ট করবেন বিশ্বাস রাখি।
২৩:০৫:২০২০
দুপুর:০৩:৪০মি
কুমারঘাট।
0 Comments