মুখোমুখি কবি দিলীপকান্তি লস্কর 
কবি গোবিন্দ ধর 

সভাপতি :বিকাশ সরকার 

(১)আপনি ভালো কবিতা বলতে কি বুঝেন?
(২)আপনি দীর্ঘ দিন থেকে লালন মঞ্চ সম্পাদনা করেন। লালন মঞ্চ সম্পাদনা করতে গিয়ে বৌদির গয়নাগাটি বিক্রিও করতে হয়েছে। একটি লিটল ম্যাগাজিনের দায়বদ্ধতা কোথায়?যে জন্য এমন সিদ্ধান্ত নিতে হয় একজন সম্পাদককে?
(৩)শিলচরের ভাষাশহিদ সংখ্যা আপনার উল্লেখযোগ্য সম্পাদনা। এই উদ্যম কোথা থেকে পেলেন?
(৪)নতুন সম্পাদকের জন্য কী বার্তা দেবেন?
(৫)আপনার কবিতা সহজ সরল অথচ গভীর মাটির গন্ধে ভরপুর। এই সহজসুন্দর একজন কবিকে রপ্ত করতে কিরকম শ্রমিক হতে হবে? 
(৬) এ যাবৎ প্রকাশিত বইপত্র নিয়ে কথা বলুন?
(৭)স্রোত প্রকাশনা থেকে প্রকাশিত কবিতা সংকলনটি তো আপনি নতুনধারায় লেখেছেন।কবিতাগুলো সম্পর্কে ত্রিপুরার পাঠক কিছু শুনতে চান।যদি বলেন?
(৮)লালনমঞ্চ নিয়ে আগামী পরিকল্পনা কিছু আছে? 
(৯)আপনার কবিতা ও লালনমঞ্চ উত্তর পূর্বাঞ্চলকে কিভাবে রিপ্রেজেন্ট করে? 
(১০)একজন নতুন কবিকে কি বার্তা দেবেন?
[06/11, 08:09] Dilipkanti Laskar: আপনত্বের আহ্বান 
----------------------------
দিলীপকান্তি লস্কর 


তোমার মতো এই অবাক উদাত্ত আহ্বানে
আপন করে নেবার এই সহজ প্রক্রিয়াটি
আমাকে শিখিয়ে দাও
যা না বলেও বলে ফেলো ভেতর থেকে
প্রায়শই 
কথায় কিংবা কথা বলার কায়দায় যখন মুখ 
এক বিশেষ কায়দায় নাড়াও


চোখের মুদ্রায় যে স্বাভাবিক আপনত্বের ঝিলিক
অনায়াসে চলে আসে যার দিকে তাকাও
কথা বলার সময় ভেতর থেকে, যেন না
বললেও বলা হয়ে যাচ্ছে যা বলতে চাইছ
মুখের হা করার চেষ্টাতেই
ভেতর থেকে বেরিয়ে আসে
সেই অভিপ্রায়


আমাকে শিখিয়ে দিতে পারো ভাই যুবিন
তোমার স্বেচ্ছায় ঈশ্বর হয়ে যাওয়া ঘোষণার 
কথা 
তোমার কাছে আমি প্রার্থনা করছি
যদিও তোমার সাথে আমার তেমন একটা পরিচয় 
ছিলনা , তোমার কুহেলী মৃত্যুর পূর্বে 


তোমার বাড়িথেকে অনেক দূরে ছিল আমার বাড়ি
মৃত্যুর পরে যেন আমরা খুব কাছাকাছির মানুষ 
হয়ে গেছি। আমি তোমার এমনকি নাড়ির খবরও জানি 
যার একটুও এর আগে কোনো দিন জানিনি।
[09/11, 12:11] Dilipkanti Laskar: ভালো কবিতা যা সহজ ভাষায় সুন্দর ভাবে লেখা হয়। যাতে কবিতার সৌন্দর্য থাকে, আমেজ থাকে, আনন্দ থাকে, অর্থ ভিতরে নিমজ্জিত থাকে! একটু মাথা খেলিয়ে অনুধাবন করতে হয়।
[09/11, 12:19] Dilipkanti Laskar: না লালনমঞ্চ বের করতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে যদিও তবে তারজন্যে আমার স্ত্রীর সোনা গয়না কখনও বিক্রি করতে হয়নি। একবার হঠাৎ আটকে গিয়ে ছাপাখানার মালিক বন্ধুর সাথে যাতে  সম্পর্ক ঠিক রাখা যায় একবার এমন অবস্থায় ওর একটি সোনার গয়না গচ্ছিত রেখে কিছু টাকা এনেছিলাম। পরে টাকা দিয়ে গয়না ফেরৎ এনে দিয়েছি। এই হলো সত্যকথন। এই ব্যাপারটি মহান করে তুলতে গিয়ে বন্ধুরা আমার বিষয়ে একটু বাড়িয়ে বলেন। এই আর কী!
[09/11, 12:30] Dilipkanti Laskar: শিলচরের বাংলা ভাষাশহিদ সংখ্যা লালনমঞ্চের দুটি থান-ইট সংখ্যা যার পরিমাপ ছিল প্রায় দেড় হাজার পৃষ্ঠার সমান বের করতে গিয়ে রিয়েলী আটকে গেছিলাম। তখন আমার পতিব্রতা স্ত্রীর সম্মতি নিয়ে ওর গয়নার বাক্সে হাত দিয়েছিলাম। এই। তাও কখনও বিক্রি করতে হয়নি। শুধু কদিনের জন্য বন্ধক রেখেছিলাম ওর একটি নেকলেস। তারজন্যে আমি আজও ওর কাছে অনুগত বোধ করি।
[09/11, 12:34] Dilipkanti Laskar: ভাষা শহিদ স্মরণ সংখ্যার বিশাল কাজে তো খুবই গুরুত্বপূর্ণ বিপদে পড়ে গেছিলাম। তখন ওর সহায়তা আমাকে এগিয়ে দিয়েছিলো। আমি ঐ ঘটনার জন্য ওর কাছে আজও কৃতজ্ঞ বোধ করি।
[09/11, 12:46] Dilipkanti Laskar: তুমি আমার কবিতাকে ভালো বেসে যেমন মাটির গন্ধমাখা বলে যে প্রশংসা করেছ সেটা তুমি আমার কবিতা ভালোবাসো বলেই এরকম মনে হয়েছে তোমার। আমি লেখার সময় এমন কিছু ভেবে লিখিনি ভাই। যদি তাই মনে হয় তবে তা আমার পক্ষে অনেক গৌরবের কথা। অনেক ধন্যবাদ ।
[09/11, 12:54] Dilipkanti Laskar: ৬ নং কথার জবাবে বলছি। এ যাবৎ আর কোনও কবিতার বই বের করিনি। কারণ স্রোতের মতো কোনও প্রকাশনী এমন আন্তরিক ভাবে সংকলন বই বের করার কথা এসে বলেনি। এবং অন্যকথা হচ্ছে যে আমার কবিতার বইয়ের চেয়েও অন্য গুরুত্বপূর্ণ কাজ হাতে ছিল বলে আমি সে কাজেই জড়িয়ে গেছি।
[09/11, 13:25] Dilipkanti Laskar: ৭নং প্রশ্নের জবাবে বলছি আমার যে বইটি স্রোত প্রকাশনী বের করেছে তার নাম দিলীপকান্তি লস্করের কবিতা সংগ্রহ -- ১.এই বইটি আমার আগের বেরিয়ে যাওয়া বই ১.হাওযার দেয়াল মেঘের জগদ্দল ২- রজনীবালার উপাখ্যান ৩.মাতৃভূমি বাংলা ভাষা মা ৪. অন্য ভুবনডাঙ্গায় এবং আরও ২৩ টি অগ্রন্থিত কবিতা নিয়ে বেরুনো সংগ্রহ - ১. অর্থাৎ আমার লেখা কবিতার চার ধরনের অভিব্যক্তির প্রকাশ।

           বইটি যাঁরা আমার কবিতা পড়তে চান তারা আমার প্রথম জীবনের কবিতার রূপ উপলব্ধি করতে পারবেন। এবার যে কাব্যগ্রন্থ বের হবে তা হবে আমার জীবনের দ্বিতীয় অংশের কবিতা। বের হবে অবশ্যই স্রোত প্রকাশনী থেকে। বইটির প্রত্যাশিত নাম হবে দিলীপকান্তি লস্করের কবিতা সংগ্রহ -- ২. এবং তার প্রকাশক অবশ্যই স্রোত প্রকাশনী। কবিতার ভাব বা অন্যান্য অনুসঙ্গ নিয়ে কথা বলা অবান্তর। অবশ্যই বই বেরোবার পরে এবিষয়ে বলবো। ধন্যবাদ। আপনারা যারা আমার কবিতা পড়তে ভালোবাসেন তাদের কাছে স্রোত প্রকাশনীকে জিগ্যেস করতে বলি যখন ওরা বের করবেন তখনই আমি ওদের সংগে সহযোগিতা করবো কথা দিলাম। ধন্যবাদ পাঠক বর্গ। 🙏🙏🙏
[09/11, 13:30] Dilipkanti Laskar: প্রথম প্যারা ১নং,দ্বিতীয় অংশ ২নং তৃতীয় অংশ ৩ নং অংশ ৪ নং প্যারা ৪ নং অংশ, ৫নং প্যারা ৫ নং অংশ ।
[09/11, 13:37] Dilipkanti Laskar: বর্তমানে আমি ৭৭ বর্ষব্যাপী জীবিত মানুষ। আর লালনমঞ্চের মতো একটি সংখ্যা বের করার মহান ইচ্ছে বা অভিপ্রায় থাকা বোধহয় সম্ভব নয়। স্মৃতির দৈন্য আমাকে বাধা দেয়। আপনারা মাপ করে দেবেন। ধন্যবাদ ভাই। স্রোত প্রকাশনী ও ত্রিপুরার পাঠক বন্ধুগণ সবাইকেই জানাই আমার শেষ সম্ভাষণ। অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাদের সব্বাইকে। 🙏🙏🙏
[09/11, 14:13] Dilipkanti Laskar: লালনমঞ্চ নিয়ে আমার আপাততঃ আর কোনও নতুন পরিকল্পনা নেই। তবে স্রোত প্রকাশনী যদি বলে আমি সম্পাদনার দায়িত্ব নিতে পারি। বাকি কাজ ওরাই করবে।
[09/11, 14:15] Dilipkanti Laskar: লালনমঞ্চ তো উত্তর পূর্বাঞ্চলেরই পত্রিকা। তার লেখায় - চলনে-বলনে সব কিছুতেই উত্তর পূর্বাঞ্চল।
[09/11, 14:21] Dilipkanti Laskar: এই কথা চিন্তা করে দেখো যে কেন লালনমঞ্চকে উত্তর পূর্বাঞ্চলের পত্রিকা বলা হয়ে থাকে। কারণ উত্তর পূর্বাঞ্চলের সব লেখকরা রয়েছেন লালনমঞ্চে। গোয়াহাটি থেকে আগরতলা কোথাকার লেখক নেই এই লালনমঞ্চে। সব্বাইকে নিয়েই লালনমঞ্চের আসর!
[09/11, 14:26] Dilipkanti Laskar: এমনকি আমাদের উত্তর পূর্বাঞ্চলের মধ্যে কলকাতাও তো রয়েছে, তাই লালনমঞ্চে কলকাতারও লেখা রয়েছে।
[09/11, 14:28] Dilipkanti Laskar: যদিও কম।
[09/11, 14:56] Dilipkanti Laskar: নতুন কবিদের বলবো তোমরা সব সময় সমগ্র বাংলার কবিদের বিখ্যাত কবিতা গুলি পড়ো। এ সব পড়েটড়ে নিজের কবিতার বোধ তৈরি করো। তারপর গিয়ে লেখার চেষ্টা করো।

0 Comments