কবি ও সংগীতশিল্পী অনিতা ভট্টাচার্য্য || গোবিন্দ ধর
কবি ও সংগীতশিল্পী অনিতা ভট্টাচার্য্য
গোবিন্দ ধর
কবি ও সংগীত শিল্পী অনিতা ভট্টাচার্য্য ৷স্বামী শ্রী শ্যামসুন্দর ভট্টাচার্য্য ৷পিতা প্রয়াত মহিমচন্দ্র ভট্টাচার্য্য ৷মাতা প্রয়াতা সুহাসিনী ভট্টাচার্য্য ৷ ১৯৮৪ সালে সরকারী বিদ্যালয়ে শিক্ষিকা হিসেবে চাকুরী গ্রহণ করেন ৷২০১৪সালে ত্রিপুরা সরকার প্রদত্ত রাজ্যপাল কর্তৃক "শিক্ষক সম্মান "গ্রহণ করেন ৷১৯৭৮ সালে মহামান্য রাষ্ট্রপতি নীলম সঞ্জীব রেড্ডি কর্তৃক "প্রেসিডেন্ট গাইড "উপাধি গ্রহণ করেন ৷
কবির লেখা "মেঘলিপি " ও "সুহাসিনী" নামক দুটি কাব্যগ্রন্থ পূর্বে প্রকাশিত হয়েছে।তারপর মিঠির বায়না ছড়া সংকলন প্রকাশিত হয় ৷
বর্তমানে প্রধানশিক্ষিকা পদ থেকে অবসর গ্রহণ করলেও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে যুক্ত আছেন ৷তিনি সম্পাদিত করেন অন্যভূমি নামে একটি সাহিত্যের কাগজ।কাগজের নামে তিনি প্রকাশনা সংস্থাও করেছেন।অনিতা ভট্টাচার্য্য প্রকাশনা মঞ্চের সদস্যও।একাধিক সম্মানে ভূষিত। একাধারে তিনি কবি গল্পকার। তিনি সংগীত শিল্পীও।সম্প্রতি তাঁকে ছড়ায় টুংটাং ছন্দে পেয়েছি। শিশুদের রূপকথাগুলো লিখে আমাদের মনোযোগ কেড়ে নিয়েছেন।
মিঠির বায়নায় তিনি প্রচলিত রূপকথার তেপান্তরের মাঠ পেরিয়ে সাত সমুদ্র ডিঙিয়ে শিশুর মনের শব্দগুলো ছন্দে গেঁথেছেন।কোনো কোনো ছড়ায় সহজ সরল শব্দের বুনন ছড়ার প্রাথমিক শর্ত যথাযথভাবে পরিলক্ষিত হয়। আবার কিছু কিছু ছড়ার গাঁথুনি ছড়াধর্ম রক্ষিত না হলেও তাঁর প্রয়াস সাধুবাদ যোগ্য।
তাঁর এ যাবৎ প্রাপ্ত নানা সম্মাননা ও পুরস্কারগুলো
১| ২০১৯ সালে শিলচরে অনুষ্ঠিত ১৯মে ভাষা শহীদ দিবসে সম্মাননা গ্রহণ ৷
২|স্রোত প্রকাশনা থেকে মোট তিনবার সম্মাননা গ্রহণ করেন। যথাক্রমে ২০১৯,২০২৩,২০২৫।
৩| অটল কবিতা ও সাহিত্য উৎসবে ২০২৪ সালে ২৫-২৬ডিসেম্বর কবি হিসাবে সম্মাননা গ্রহণ ৷
৪| লিটল্ ম্যাগাজিন ও গ্রন্থমেলায় ২০১৮ সালে, সম্মাননা গ্রহণ ৷
৫| " শিক্ষক দিবসে "ডঃ সর্বপল্লী রাধা কৃষ্ণনের জন্মদিনে, ২০২৪ সালে ঊনকোটি জেলা শিক্ষা কার্যালয় থেকে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষিকা হিসেবে ,"শিক্ষক সম্মান"গ্রহণ ৷
৬|২০২৬সালে ৪ঠা ফেব্রুয়ারী ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী সুধাংশু দাস কর্তৃক ফটিকরায় মিলনমেলার পক্ষ থেকে কবি হিসেবে সম্মাননা গ্রহণ ৷
৭|৪২তমআগরতলা বই মেলা ,৪৩তমআগরতলা বইমেলা এবং ৪৪তম আগরতলা বইমেলায়,তথ্য সংস্কৃতি দপ্তর কর্তৃক কবি হিসেবে সম্মাননা গ্রহণ ৷
৮| লায়ন্স ক্লাব অফ ইন্টার ন্যাশনাল প্রেসিডেন্ট A.P.Sing মহোদয়ের নিকট থেকে , লায়ন্স ক্লাব অফ কুমারঘাট রয়েলস এর প্রেসিডেন্ট হিসেবে ২০২৫-২৬ বর্ষে সম্মাননা গ্রহণ ৷
৯|২০২৫ সালের 13thJuly 322G District থেকে, Dist .Governor সীমা গোয়েঙ্কা কর্তৃক ,লায়ন্স ক্লাব অফ কুমারঘাট রয়েলস এর প্রেসিডেন্ট হিসেবে সম্মাননা গ্রহণ ৷
১০|২০২১ সালে প্রকাশনা মঞ্চ আয়োজিত লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলায় সম্মাননা গ্রহণ ৷
১১|২০২৪ সালে ৪র্থ লিটল্ ম্যাগাজিন ও গ্রন্থমেলায় প্রকাশনা মঞ্চ দ্বারা সম্মাননা গ্রহণ ৷
১২|২০২৫ সালে ৫ম লিটল্ ম্যাগাজিন ও গ্রন্থমেলায় প্রকিশনা মঞ্চ দ্বারা সম্মাননা গ্রহণ ৷
১৩|২০২০সালে কুমারঘাট মাতৃভাষা মিশন মিশন দ্বারা কবি ও সঙ্গীত শিল্পী হিসেবে সম্মাননা গ্রহণ ৷
১৪| "ফোয়ারা " সাহিত্য উৎসবে ২০২৫ সালের ১লা ডিসেম্বর কবি হিসেবে সম্মাননা গ্রহণ ৷
সাহিত্যে শিল্পে তাঁর আরো এগিয়ে যেতে আমাদের আন্তরিক শুভকামনা থাকবে।তাঁর চরৈবতিতে সময় সমৃদ্ধ হোক ।
0 Comments