প্রকাশক গোবিন্দ ধর ও স্রোত প্রকাশনা
মধুমঙ্গল সিনহা
_________________________________
মানুষ পৃথিবীতে শেষ হয়ে যায়নি এখনো আছে- একথা আমি গতকাল ৩০/০৫/২০২২ ইং টের পেয়েছিলাম ‘স্রোত প্রকাশনা’-এর কর্ণধার গোবিন্দ ধর মহাশয় এর বাড়িতে গিয়ে।এটা ছিল আমার দ্বিতীয় বার দাদার বাড়িতে যাওয়া, প্রথম বার গিয়েছিলাম একটি কবিতার বই প্রকাশের জন্য, সেটা তখন করতে পারিনি অর্থনৈতিক কারণে।এবার দাদা বলেছিলে যারা আগ্রহী তাদের তিনি নিঃশর্ত ১০০-১৫০ সংখ্যক বই দেবেন যদি কেউ লাইব্রেরী করেন। আমি আসলে বই পাগল তাই ছুটে গেলাম কুমারঘাট- হালাইমুড়া ভারত-বাংলায় সকলের পরিচিত কবি, লেখক, সম্পাদক, প্রকাশক গোবিন্দ ধর মহাশয় এর বাড়িতে।আমরা যারা লেখালেখি করি বা বই প্রেমিক তাদের জন্য উনার বাড়ি তীর্থ ক্ষেত্র বললে ভুল হবে না।তিনি আমাকে ১৫৮টি বই যার মুদ্রিত মূল্য ১৮৮৬৭/- টাকা নিঃশর্তে দান করেন। প্রসঙ্গতঃ বলি, আমরা যখন ট্রেনে,যাত্রা করি দৈবাৎ কোন দিব্যাংগ জনের গান শোনানোর পর ২টি টাকার সাহায্য চায়, আমরা দিতে বিরক্ত হই- এই প্রেক্ষাপটে বিশ্লেষণ করলে আমি গোবিন্দ ধর মহাশয় এর উদ্যোগকে মহান না বলে পারি না। তিনি আমার ‘মঙ্গলদীপ প্রকাশনা’ সংস্থাকে সুদৃঢ় করবার জন্য প্রয়োজনীয় উপদেশ দিয়েছেন।দাদার পরিবারের সকল সদস্যের আতিথেয়তায় আমি আপ্লুত- দুবার চা পান করলাম, দুপুরে খাবার জন্য খুব করে পরিবারের সকলে মিলে বলেছিলেন কিন্তু আমি সেটা ভবিষ্যতের জন্য রেখে আসলাম। আমি আলাদা আলাদা টাইটেলের প্রত্যেকটি বই ভালো করে পড়ে লেখক/কবি, প্রকাশক, প্রকাশন সংস্থা এবং বিষয় বস্তু নিয়ে আলোচনা রাখার চেষ্টা করবো।সবশেষে বলবো – ভালো বই এবং ভালো মানুষ একত্রে সমাজ সভ্যতাকে গতিশীল করে তোলে; গোবিন্দ ধর মহাশয় আমার চোখে দেখা উদাহরণ।
https://www.bangla-kobita.com/madhumangalsinha/prokashok-gobinda-dhar-and-srot-prokashona/


একটি বিজ্ঞাপন 
★সকল বইপ্রেমীদের নিকট বিশেষ সুযোগ নিয়ে এলো
স্রোত প্রকাশনা। 

আপনাদের কারো যদি ব্যক্তিগত উদ্যোগে লাইব্রেরি করার ইচ্ছে  থাকে কিংবা সামাজিক সংস্থা অথবা  ক্লাবগুলোর কারো লাইব্রেরি করার ইচ্ছে থাকলে স্রোত প্রকাশনার কুমারঘাটস্থিত ঠিকানা থেকে নিজের উদ্যোগে ১০০-১৫০ টাইটেলের বই কালেকশন করে নিতে পারেন সম্পূর্ণ বিনিময়হীন শর্তে।

★সম্মানিত লেখকদের জন্য সুখবর

যে সকল লেখকদের বই স্রোত প্রকাশনা থেকে প্রকাশিত প্রত্যেকেই ১০০ কপি করে স্রোত প্রকাশনার আগরতলা ও কুমারঘাটস্থিত ঠিকানা থেকে কালেকশন করার জন্য বিনীত অনুরোধ রইলো।

★ ২০১৪ সাল পর্যন্ত যাদের বই প্রকাশিত আপনারা কুমারঘাট থেকে নিজ দায়িত্বে সংগ্রহ করে নিতে পারবেন।
★আর ২০১৫ সাল থেকে প্রকাশিত লেখকদের বই আগরতলা লিচুবাগান থেকে সংগ্রহ করতে পারবেন।
★আগরতলায় আগামী ৬ই জুন কালেকশন করার সুযোগ থাকবে সকাল ৮টা থেকে।
★কুমারঘাট আসার আগে আগের দিন একটু কথা বলে আসুন।

সত্বর যোগাযোগ করুন 
গোবিন্দ ধর 
স্রোত প্রকাশনা
হালাইমুড়া, কুমারঘাট 
ঊনকোটি, ত্রিপুরা :৭৯৯২৬৪
ফোন:৮৭৮৭৪৩৭৫৫৯
হোয়াটসঅ্যাপ :৯৪৩৬১৬৭২২১

0 Comments