KHUMTOIYA:খুমতৈয়া:খুমতিয়া(মূলত কাউব্রু ভাষার একটি লিটল ম্যাগাজিন প্রয়াস:ত্রি-ভাষিক সাহিত্য পত্রিকা
KHUMTOIYA:খুমতৈয়া:খুমতিয়া
(মূলত কাউব্রু ভাষার একটি লিটল ম্যাগাজিন প্রয়াস:ত্রি-ভাষিক সাহিত্য পত্রিকা
সম্পাদক
উমা রিয়াং
ভুলুকুমার দেববর্মা
গোবিন্দ ধর
কাউব্রু ভাষায় ত্রিপুরায় প্রথম লিটল ম্যাগাজিন খুমতিয়া।
তিপ্রাসাদের একটি জনপ্রিয় ফুলের নাম খুমতৈয়া । এই ফুল যখনই ফোটে তখন কর্মপিপাসু সব নারী পুরুষের মন নেচে উঠে আনন্দে কর্মে ব্যস্ততা থাকার তাগিদে । অঞ্চল ভেদে এই ফুলটি কোথাও খুমতয়া কোথাওবা খুমতায়া আবার কোথাও কোথাও খুমতিয়া নামেও পরিচিত। সাধারণত বসন্তের শেষে অর্থাৎ চৈত্র মাসের শেষ দিকে খুমতৈয়া ফুল ফোটে । মাটির নীচে থাকা খুমতৈয়ার বীজ থেকে প্রথমে বৃন্ত কলি মাটি ভেদ করে অঙ্কুরিত হয়, এর কয়েকদিন পর পাপরি গুলি খুলে বড় হয়। শেষে ফুলের পূর্ণতা প্রাপ্ত হয়। ফুলের রং সাদা মাঝে হাল্কা বেগুনী মিশ্ৰিত । ফুল ফোটার পর্বের পরে পত্র বের হয়। প্রথমে স্রোত প্রকাশনার কর্ণধার কবি তথা শিক্ষক গোবিন্দ ধর ও পরে আমি খুমতয়া বিদ্যালয় পরিদর্শকাধীন বৃক্ষরাম চৌধুরী পাড়া এস বি স্কুলে যোগদান করার পর খুমতৈয়া শব্দ নিয়ে আমরা দুজনার মধ্যে প্রায় আলোচনা হত। সংখ্যায় গরিষ্ঠ স্থানীয় রিয়াংদের কৃষ্টি সংস্কৃতি ও ভাষা ( কাউব্রু) শেখার অধীর আগ্রহ ধীরে ধীরে একটা ত্রিভাষিক ( ককবরক আর কাউব্রু এর পাশাপাশি বাংলা ) লিটল ম্যাগাজিন চালু করার স্বপ্ন জাগ্রত হয় আমাদের মনে । সেই ইচ্ছায় আজ পূরণ হল । প্রকাশ হলো ত্রিভাষিক লিটল ম্যাগাজিন 'খুমতৈয়া' ।
0 Comments