আত্মচিৎকার

গোবিন্দ ধর 

ভালোবাসি কাছে ডাকি হাত ধরে চলতে চাই
বহুদূর জম্পুই পাহাড়।
পরস্পর পরস্পরের নিকট নতজানু হওয়ার কত গালগল্প শেষে 
প্রতিটি বস্তুর মতোই তুমিও বেজে ওঠো বিপরীত ক্রিয়ায়।

এ যাবৎ সমস্ত সংকীর্ণতা থেকে মুক্ত হয়ে কেউ এসে
আত্মনেপথ্যের আগুন তিলেতিলে ছাই হয়ে যাওয়া
বেদনাচারমিনারের সুখ টান ছাড়া আর কিচ্ছু চায় না।

সকলেই সুখ টান শেষে পিষে ফেলে উপকারী ব্যায়াম। 

৩০:০৫:২০২৩
বেলা:১১টা৪৫মি
কুমারঘাট। 

শিল্পী :মিলনকান্তি দত্ত