ত্রিপুরার মগভাষার পথিকৃৎ ক্রাইরী মগ চৌধুরী গোবিন্দ ধর
ত্রিপুরার মগভাষার পথিকৃৎ ক্রাইরী মগ চৌধুরী
গোবিন্দ ধর
ক্রুইরী মগচৌধুরী
সম্পাদক :মো:সক ক্রে। ত্রিপুরায় একমাত্র মগ ভাষায় লিটল ম্যাগাজিন মো:সক ক্রে।
ত্রিপুরা রাজ্যের মগ ভাষার একজন নিরলস পরিশ্রমী সম্পাদক ও গবেষক। তিনি মগ ভাষায় গীতাঞ্জলি অনুবাদ করে সমৃদ্ধ করেছেন বাংলা ও মগ ভাষার সেতুকে।মগ ভাষায় সংগীত পরিবেশন করেও তাঁর প্রতিভার স্ফূরণ ঘটিয়েছেন।রবীন্দ্রসংগীত ও নজরুলগীতি মগভাষায় পরিবেশন করে তিনি শ্রোতাদের মন জয় করে নিয়েছেন ইতিমধ্যে।
গত বছর তিনি ত্রিপুরা প্রকাশনা মঞ্চের সহ সভাপতি ছিলেন।এবছর ২০২৩-২৪ কর্মবছরের জন্য তিনি আমন্ত্রিত কার্যকরী কমিটির একজন নিষ্ঠাবান কর্মী।
মগ সংস্কৃতিকে তুলে ধরতে তিনি অসংখ্য প্রবন্ধ গবেষণা মূলক নিবন্ধ রচনা চলেছেন।তিনি কবিও।আবার বাংলা থেকে মগ ভাষায় অনুবাদ করেও আমাদেরকে সমৃদ্ধ করে চলেছেন অবিরত।এই অধমেরও বেশ কিছু কবিতা মগ ভাষায় অনুবাদ করে কৃতজ্ঞতা পাশে আজীবন আবদ্ধ করে রেখেছেন।স্রোত প্রকাশনা থেকে প্রকাশিত হয় তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ :ত্রিপুরায়,মগ ভাষা সংস্কৃতি ও ইতিহাস এবং অভিধান।স্রোত প্রকাশনার এই বইটি কলিকাতা বিশ্ববিদ্যালয়ে সহায়ক পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত। এই সম্মান আমাদের ত্রিপুরাকে গৌরবান্বিত করেছে।
ক্রাইরী মগ চৌধুরী প্রকাশনা মঞ্চকে আলোকিত করতেও উজ্জ্বল ভূমিকা পালন করে আসছেন প্রতিষ্ঠার সময় থেকেই।
আমরা তাঁর আরো সুন্দর ও সুস্বাস্থ্যের অধিকারী হয়ে ত্রিপুরাকে সমৃদ্ধ করার কাজে ব্রতী থাকতে পাশে থাকার অঙ্গীকারবদ্ধ।
নিচে তাঁর একটি কবিতা পাঠ করি আসুন:
তুমি আসবে বলে
আজ নতুন থাবুইং আর
সাতরঙা রাংগেইং বুকে বেঁধেছি,
খোঁপায় দুলনচাঁপা।
কামনার প্রবল ইচ্ছারা --
আমাকে টেনে নিয়ে গেলো পাহাড় চূড়ায়,
এক ঝটকা দমকা হাওয়া
বুকের রাংগেইং খোলে উড়িয়ে দিলো,
আমার রাংগেইং
মেঘের ফাঁকে রঙধনু হয়ে
আকাশে আটকে গেলো।
আমি খোলা বুকে তাকিয়ে আছি
যেন উলঙ্গ শিলা খন্ড অহল্যা।
এখন তোমাকে আসতেই হবে
ঐ আকাশ থেকে রঙধনু রাংগেইং নিয়ে
আমার বুকে বাঁধো,
তুমি এসো -- তুমি এসো।
বি, দ্র,-- থাবুইং - মগ ভাষায় একটি শব্দ, কোমরের নিম্নাঙ্গে পরিধেয় বস্ত্রকে বলা হয় থাবুইং।
রাংগেইং -- কোমর তাঁতে বোনা মগ মহিলাদের বুক বন্দ্ধনী আঁচল ।
২২:০৬:২০২৩
0 Comments