ড.অপর্ণা গাঙ্গুলী :একজন কবি বাচিকশিল্পী ও সংগীতশিল্পী || গোবিন্দ ধর
ড.অপর্ণা গাঙ্গুলী :একজন কবি বাচিকশিল্পী ও সংগীতশিল্পী
গোবিন্দ ধর
পদার্থবিদ্যার ধর্মই হলো বস্তুকে বিশ্লেষণ করে তার স্বত্বার গভীরে পৌঁছা।ড.অপর্ণা গাঙ্গুলী মূলত পশ্চিমবঙ্গবাসী হলেও পিতার চাকুরীসূত্রে এবং বিবাহসূত্রেও ত্রিপুরার বাসিন্দা এখন।
তিনি পদার্থবিদ্যায় মাস্টারডিগ্রী প্রাপ্ত।আগরতলা আই জি এম এর পুরোনো গেইটের পরে রাজু মেডিকেলের উল্টো দিকের কালো রঙের গইট দিয়ে ঢুকে বাঁদিকে তিন তলায় সোজা উঠে গেলে তাঁর নিজস্ব ফ্লেট।স্থানীয় বি আর আম্বেদকর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের পদার্থবিদ্যার শিক্ষিকা তিনি।কবিতা লেখেন।বিজ্ঞান গল্পও লেখেন।এ যাবৎ একটি কবিতার বই প্রথম প্রেম ও বিজ্ঞান গল্প সকাল থেকে রাত্রি প্রকাশিত।তিনি সঞ্চালক।সংগীতশিল্পী। একজন বাচিকশিল্পীও।সুগৃহিনী ড অর্পণা গাঙ্গুলীর একমাত্র পুত্র এইমসে ডাক্তারী পড়ছে।স্বামী এন আই টি-তে কর্মরত।
প্রকাশপর্ণা নামে লিটল ম্যাগাজিন সম্পাদনাও করতে ইতিমধ্যে উদ্বুদ্ধ হয়েছেন এ বছর প্রকাশনা মঞ্চের দুদিনব্যাপী তৃতীয় ত্রিপুরা লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলা :২০২৩ অনুষ্ঠানে উপস্থিত থাকার ফলে তিনি রাজ্যের লিটল ম্যাগাজিন ও প্রকাশনা আন্দোলনে সামিল হওয়ার ইচ্ছে প্রকাশ করেন স্রোত সম্পাদক গোবিন্দ ধরের নিকট।তিনি প্রকাশনা মঞ্চের সাথে যুক্ত হোন।এরাজ্যের লিটল ম্যাগাজিন ও প্রাকাশনা আন্দোলন ড.গাঙ্গুলীর নিকট অনেক প্রত্যাশা রাখে।নিয়মিত চর্চা ও অধ্যাবসায় তিনি হয়ে উঠবেন একজন অনিবার্য সৈনিক।তাঁর সাহিত্য সাংস্কৃতিক পদযাত্রা হোক উত্তর উত্তর আরো তীব্র থেকে তীব্রতরো।
0 Comments