আত্মজীবনী :১
গোবিন্দ ধর 

সেলাই আর জুড়াতালির সংসারে আমি তৃতীয় পাণ্ডব। 
সারাক্ষণ পার্থের ভূমিকায় পরিবারের স্লোগান শিখি।
পাঠ নিতে নিতে জরুরী পতাকা আকড়ে হম্তারক সময় ভাঙি।
হাভাতে সংসারে কাঁঠাল বিচির উপদ্রব সহ্য করে করে 
ভাত নামতো গলদেশ।
নুন নেই তো পান্তা নেই দিন আনি দিন খাই ছিলো বাজেট।
ভাতের নেশায় পাগলের মতো দৌড়তাম 
এই রকম কেটে গেলো জীবনের সতেরো বসন্ত।
তারপর নেমে আসে ঘোর অন্ধকার। চারদিকে 
শুধু ক্লোরোফিল বাবার মতো অক্সিজেন নেই। 

১২:০৬:২০১৯
সকাল:১০:৩৫মি
রাজেন্দ্রনগর।