স্রোত প্রকাশনার বই প্রকাশ উৎসব :২০২৩
আগরতলা :২৮ মার্চ ২০২৩:যে ভাষায় কথা বলে নদী /পাখি গান গায়,কালস্রোত /লেখা হয় পাতায় পাতায়।এই ক্যাপসনকে পাথেয় করে উত্তর পূর্ব ভারতের সাহিত্যের অন্যপাঠ স্রোত প্রকাশনা আগরতলা বইমেলা মঞ্চে নতুন ৫টি বইয়ের মোড়ক উন্মোচন মূলক বই উৎসব :২০২৩ আগরতলা বইমেলা :২০২৩,তারিখ:২৮ মার্চ :বিকেল :৪টায়  অনুষ্ঠিত করেন।

এসো বন্ধু হয়ে এসো কবিতা হয়ে কবি গোবিন্দ ধরের কথায়,সুর দিয়ে সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী শাশ্বতী দাস ও দেবাঞ্জনা সেন। অনুষ্ঠানে গৌরবোজ্জ্বল উপস্থিতি ছিলো  উপমহাদেশের অহংকার কথাসাহিত্য সৈয়দ মাজহারুল পারভেজ, বাংলাদেশ লেখক পরিষদ, বাংলাদেশ।রাখাল মজুমদার, সম্পাদক, পাবলিশার্স এন্ড বুক সেলার্স এসোসিয়েশন, ত্রিপুরা।জহর দেবনাথ, সভাপতি, প্রকাশনা মঞ্চ, ত্রিপুরা। বিজন বোস, প্রাক্তন সভাপতি, প্রকাশনা মঞ্চ, ত্রিপুরা।হুমায়ূন কবীর ঢালী, শিশুসাহিত্যিক
সভাপতি, বাংলাদেশ শিশুসাহিত্যিক ফোরাম,সদস্য, সংস্কৃতি বিষয়ক উপ কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ উপস্থিত ছিলেন। 
পরপর তুলে দিলেন সৈয়দ মাজহারুল পারভেজ মহোদয়ের হাতে ১০১জন নারীর ১০১টি কবিতার সংকলন "ধর্ষন বিরোধী কবিতা " বইটির সম্পাদনা গোবিন্দ ধর ও কাজল সেনের।প্রতীম কুমার সিংহ তুলে দিলেন নুংকূপী ইমারঠারে কবিগুরুর এলা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুরের সংগীত বইটি রসগল্পকার রাখাল মজুমদার মহোদয়ের হাতে। হুমাহূন কবীর ঢালী মোড়ক উন্মোচন করেন নিপু দীপু কথা আসামের ভাষা রাজনীতি শুভপ্রসাদ নন্দী মজুমদার কৃত সংকলনটি। রবীন্দ্র গুহের নির্বাচিত উপাখ্যান প্রকাশ করেন কথাসাহিত্যিক জহর দেবনাথ মহোদয়। তপোধীর ভট্টাচার্যের নির্বাচিত কবিতা গ্রন্থটির আবরণ উন্মোচন করেন বিজন বোস মহোদয়।
প্রাবন্ধিক অশোকানন্দ রায়বর্ধন প্রারম্ভিক কথাসূচনা করে স্রোত প্রকাশনার  প্রকাশনা জগতে দীপ্ত পদচারণার প্রসঙ্গে সংক্ষিপ্ত কথা বলেন।
সকল অতিথিরা নিজ নিজ আবরণ উন্মোচন করে বইটি নিয়ে তাঁদের অনুভব প্রকেন।তাছাড়াও স্রোত প্রকাশনার স্টলের সামনে গান কবিতা পাঠের মাধ্যমে বসন্ত উৎসব পালিত হয়। স্রোত সাহিত্য সম্মাননা প্রদান করা হয় সৈয়দ মাজহারুল পারভেজ ও হুমায়ুন কবীর ঢালী মহোদয়কে।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ও বাচিকশিল্পী সুমনা দাশ পাটারী।সকলের উপস্থিতি ও সহযোগিতায় আপ্লুত হয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি ও কথাশ্রমিক গোবিন্দ ধর।