চৈতন্য পুরাণ 

একটু শরীর ঝাকড়া দিন
আরো স্প্রীড আরো এনার্জি দরকার।
মানুষের পাশে চাই মানুষ। 
সময় এলে নয় অসময়েই সব থেকে প্রয়োজন একজন সাহসী সিপাহীর। প্রবীণদের সহচর্যে তারণ্য নামুক এই ক্রান্তিলগ্নে। এই সময় মানুষ বড় অসহায়।একবার মানুষের কাছে যাও।নিদেনপক্ষে একটি ফোন অথবা হোয়াটসঅ্যাপে  যোগাযোগ বাড়ুক পরস্পর। পরস্পর পরস্পরকে সহযোগিতা না করলে এই সময় কেউ কারো সহযোগী হতেও এগিয়ে আসতে চাননা।আপনি কিছু দিন তিনিও।দেবেন।বিপদে কাছাকাছি থাকুন।পিঠে নয় কাঁধে স্নেহভরা হাত রাখুন।এগিয়ে যাওয়ার ভরসা দিন।
এমন কোন যাদুম্যাজিকে কিংবা অলৌকিক বৃষ্টিতে ভিজতে ভিজতে রোমান্টিক গান শুনতে শুনতে পরদিন সব ঠিক হয়ে যায় না।ক্রান্তিকাল থেকে উত্তরণের সব রকম দরজা খোলা রেখে এগুতে হবে।
শুধু শুধু অভয়মুদ্রায় সংবাদ পরিবেশন করলেই পরদিন থেকে সব ঠিক হয়ে গেলে পৃথিবীর সকল সংকটময় মুহূর্ত লাগ ভেলকি লাগ বলে আমিই উড়িয়ে দিতাম।
কারণ রক্তমাংসের জীবনে সংকট সংকট আর সংকট দেখতে দেখতে একটু আয়েশ কে না চায়?

০৪:০৬:২০২১
বেলা:০১:৫০মি
কুমারঘাট।