একটি পাঠ্যক্রম জনিত প্রস্তাব

গোবিন্দ ধর

আমি চাই শুধু ব্যতিক্রম কিংবা স্রোত নয় আমাদের আধা বানিজ্যিক প্রকাশনাগুলোকে এই অঞ্চলের কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল লেখক কবিদের যৌথ প্রচেষ্টায় এগিয়ে যাওয়ার সলতে পাকানোর কাজটা করে দেওয়া।আমরা আমাদের কবি লেখকদের সৃষ্টিকে প্রাক প্রাথমিক থেকে পাঠ্য তালিকায় আনতে প্রয়োজনে আন্দোলন সৃষ্টি করা।আমাদের সৃজন প্রতিভাকে পাঠ্য তালিকায় পাঠ্যক্রমের আয়তায় আনলেই পাঠক বাড়বে।ক্রয় করার মানসিকতা বাড়বে।আমি মনে করি আমরা সমবেত ভাবে এই কাজটা করতে এগিয়ে আসা প্রয়োজন।তলে তলে এক দুজন তাদের মেধাবস্তু পাঠ্য তালিকায় নিলেই আমাদের সৃষ্টি পাঠকের গ্রহণযোগ্যতা পেয়ে যাবে যারা ভাবেন তারা আর যাই হোক এই অঞ্চলের সুচিন্তন আমি তা মনে করি না।তলে তলে সলতে চালালে হয়তো নিজেকে প্রতিষ্ঠা করা যায় সাময়িক সময়ের জন্য।কিন্তু চিরকাল এভাবে সম্ভব নয়।তাই সমবেত প্রচেষ্ঠা হতে পারে বাংলা সাহিত্যেরই শুভপ্রদ।আমি বিশ্বাস করি আমাদের উত্তর পূর্বাঞ্চলের সাহিত্য প্রাক প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তরে পাঠ্য তালিকায় অচিরেই নেওয়া প্রয়োজন।আমাদের লেখক কবিরা কোন অংশেই কলকাতা থেকে,বাংলাদেশ থেকে মেধা কিংবা মননে কম নয়।সুতরাং হোক না পাঠ্য তালিকায় সংযোজন।এতে আমাদেরই লাভ।আমাদের শিক্ষার্থীরা জানবে আমাদের সৃষ্টিকে।তবেই আমরা একা যে  যুদ্ধ করছি এই অঞ্চলের প্রকাশনা জগতে তার অগ্রগতি সম্ভব।আসুন সমবেত প্রচেষ্টা হোক আমাদের সাহিত্যের বাতিঘর আলোকিত করার পদক্ষেপ।

৪:৬:২০১৭
সময়:দুপুর:১২:৪৫
কুমারঘাট।