স্রোত
আয়োজিত
উত্তর- পূর্ব ভারত- বাংলাদেশ ও নেপাল মিলনোৎসবের ( ভগৎ সিং যুব আবাস, আগরতলা) কয়েকটি মুহূর্ত...
১০:০৬:২০১৭

পাঠ করছি-----
মাটি
চৈতন্য ফকির

যোগ নেই বহুদিন মাটির সাথে।
ছোটবেলা মাটি লেপ্টে বসে থাকতাম।
হাল চাষ দিতে দিতে 
সারা গায় লেগে থাকতো চাষের মাটি।

মনুর চরে মহিষ চরাতে গিয়েও
কতদিন বালু মেখে বসে থাকতাম
নদীর চরায়।
তাও নেই বহু দিন।

তখন থেকে মাটির শরীর আমার।
মাটি সারাগায়।আজো ঘাম দিলে মাটি চুঁয়ে নামে।
০৬:০৬:২০১৭
সময়:০৮:০০টা
কুমারঘাট।