গোবিন্দ ধরের কবিতা
রহস্যআয়না
গোবিন্দ ধর
যাদুবিদ্যা লেগে আছে জগৎ শেঠের রহস্যআয়নায়।
সকল ছবি প্রতিফলিত করা আয়নাধর্ম।
এখানে এসে তা মানেনি।
অবিকল সব কিছু প্রতিফলিত করে
হাত পা
গ্রীবা দেহসৌষ্ঠব
শুধু বিশ্বাস ঘাতক মুখটি দেখা যায় না।
গুহামুখে নামতে নামতে দেওয়ালে লাগানো
রহস্য আয়নায় মুখের মুখোমুখি হওয়া যায় না।
এই যাদুবিদ্যা জগৎ শেঠ উন্মোচন না করলেও
সকলের মুখ ধরা পড়ে ইতিহাসের আয়নায়।
১৪:০৬:২০২০
সকাল:১০:৪০মি
কুমারঘাট।
0 Comments