কথাশ্রমিক গোবিন্দ ধর :এক সাংস্কৃতিক সমাবেশ
কথাশ্রমিক গোবিন্দ ধর :এক সাংস্কৃতিক সমাবেশ
সামাজিক মাধ্যমে কয়েকজন কবিসাহিত্যিকের ভালোবাসার উচ্চারণগুলো
"যে তোরে পাগল বলে
তারে তুই বলিসনে কিছু।
আজকে তোরে কেমন ভেবে
অঙ্গে যে তোর ধুলো দেবে
কাল সে প্রাতে মালা হাতে
আসবে রে তোর পিছু-পিছু।।"
৩০ জুলাই ২০২৫, কবি-প্রকাশক-লিটলম্যাগ-
সম্পাদক ও সংগঠক সর্বোপরি অসহিষ্ণুদের
নিন্দায় নন্দিত এবং কিছু আত্মজনের শংসাস্পর্শে
অভিনন্দিত এক পাগলমানুষের ৫৫তম জন্মদিন।
এ উপলক্ষ্যে কুমারঘাট মাঙ্গলিক সভাঘরে
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলাম। অনুষ্ঠানে প্রকাশিত হল,
মুখ্যত আমার ভালো লাগা কয়েকটি কবিতার
সংহিতা 'উজ্জয়ন্ত কবিতামালা'। বইটির
মলাটমোচন করেন পশ্চিমবঙ্গ সরকার দ্বারা প্রদত্ত
বাংলা আকাদেমি পুরস্কারপ্রাপ্ত কবি বেবি সাউ।
বেশ কয়েকটি কবিতার বই,পত্রপত্রিকা ও
স্মারকগ্রন্থের প্রাপ্তি আমার মহার্ঘ সঞ্চয়। সংশ্লিষ্ট
কবি-সম্পাদক ও সৃজনীমানুষদের
ফুল্ল কৃতজ্ঞতা ও শুভবাদ জানাচ্ছি।
সৃষ্টিসুখের উল্লাসে গোবিন্দ ধর বেঁচে থাকুন
আপন লক্ষ্যের অবিচলতায়।
----মিলনকান্তি দত্ত
এক অনন্য আয়োজনে সামিল ছিলাম গতকাল কুমারঘাটে । ছিল এক সারস্বত সমাবেশ । উপলক্ষ্য কবি এবং প্রকাশক গোবিন্দ ধরের পঞ্চান্ন তম জন্মদিন । অনুষ্ঠানে গ্রন্থও প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি । বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত ঝাড়খন্ডের কবি বেবি শাহু, জলপাইগুড়ির কবি শশাঙ্ক শেখর পাল, ঋষি কবি মিলন কান্তি সহ সাব্রুম থেকে ধর্মনগর পর্যন্ত অনেক গুণী লেখক কবি শিল্পী সাহিত্যিক উপস্থিত ছিলেন এই আনন্দঘন অনুষ্ঠানে । সভাপতিত্ব করেন বিশিষ্ট লেখক নি য়তি রায় বর্মণ । পাঁচ ঘণ্টা সময় ধরে চলা এই অনুষ্ঠানে সঞ্চালনা করেন শ্রীমতী নন্দিতা ভট্টাচার্য ।
----ড দেবব্রত দেবরায়
গতকাল ৩০ শে জুলাই কবি লেখক সংগঠক ও প্রকাশক গোবিন্দ ধরের ৫৫ তম জন্মদিন উপলক্ষে কুমারঘাট মাঙ্গলিক হলঘরে অনুষ্ঠিত হলো বই বাড়ি ফাউন্ডেশন আয়োজিত সাংস্কৃতিক সমাবেশ। ত্রিপুরা ছাড়াও পশ্চিম বঙ্গ থেকেও এসেছিলেন দুজন অতিথি। ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে শখানেক কবি লেখক শিল্পীর সমাগমে মুখরিত হয়েছিল সাংস্কৃতিক সমাবেশ। অনুষ্ঠানে অতিথিদের হাত ধরে সাতটি বই প্রকাশিত হয়। এক ভালোলাগা দিন কাটালাম। শুভ জন্মদিন গোবিন্দ দা। শতায়ু হউন, এই কামনা...
------বিজন বোস
কুমারঘাট, মাঙ্গলিক হলে বইবাড়ি আয়োজিত "পঞ্চান্নে গোবিন্দ ধর'শীর্ষক অনুষ্ঠানে রাজ্য ও বর্হিরাজ্যের কবি সাহিত্যিকদের সমাবেশে খুবই
প্রাণবন্ত ৩০শে জুলাই ২০২৫ বিকেল তিনটে থেকে
রাত ন'টা অব্দি। আলোচনা কবিতা পাঠ সংগীত এবং নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানটি ছিল উপভোগ্য।
প্রত্যেকের আলোচনায় উঠে এসেছে কবি ও সাহিত্যিক ,সম্পাদক ,সংগঠক প্রকাশক গোবিন্দ ধরের সৃজনশীলতার বিভিন্ন দিক। ব্যতিক্রমী এই
প্রয়াশ বইবাড়ি স্বরণীয় হয়ে থাকবে।
-----নিবারণ নাথ
গতকাল ৩০/০৭/২০২৫ বুধবার গুণীজনদের উপস্থিতিতে রাজ্যের বিশিষ্ট কবি, লেখক সম্পাদক, সংগঠক গোবিন্দ ধর দাদার জন্মদিন উপলক্ষে কুমারঘাটে বইবাড়ি ফাউন্ডেশন আয়োজিত "পঞ্চান্নে গোবিন্দ ধর" শীর্ষক একটি নান্দনিক এবং সার্থক অনুষ্ঠানের সাক্ষী হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সাহিত্যপ্রেমী গোবিন্দ ধর সমস্ত বাঁধা অতিক্রম করে নিরলসভাবে বছরের পর বছর তার একের পর এক সাহিত্য কর্ম চালিয়ে যাচ্ছেন । ঈশ্বরের কাছে চাইবো ওনি যেনো এভাবেই ওনার সৃষ্টি কর্ম চালিয়ে যেতে পারেন আরো দীর্ঘ বছর। গোবিন্দ দা আপনি ভালো থাকুন ,সুস্থ থাকুন । আরো পঞ্চান্ন আপনি এভাবেই আমাদের পাশে থাকুন। কুমারঘাটে গেলাম আপনাদের আতিথেয়তা মুগ্ধ করেছে আমাকে। ভালো থাকবেন সবাই।
-----
সুমিতা বর্ধন
*শিক্ষক কবি গোবিন্দ ধর*
কুমারঘাটের নিঃশব্দ ভোরে,
শব্দেরা খোঁজে এক শিক্ষক-চর,
যার নাম লিখা থাকবে অক্ষরে অমর—
তিনি কবি, তিনিই গোবিন্দ ধর।
চোখে হাজার স্বপ্ন, হাতে কলম;
ক্লাসরুম পেরিয়ে কাব্যের পাখায়,
সারল্যে ভাসেন নিঃস্বার্থ ঢাকায়।
সাহিত্য পত্রিকা 'স্রোত'-এর ছায়ায় দাঁড়িয়ে
প্রকাশনা মঞ্চে তুলেছেন ভাষা, হৃদয় পুড়িয়ে,
বইবাড়ি — সাহিত্যের বাণী,
তিনি সাহিত্যপ্রেমি এক নিঃস্বার্থ প্রাণী।
শিক্ষা ছিল তাঁর পূণ্যতীর্থ,
কবিতা সাহিত্যে ফুটে সমাজের মর্মার্থ,
শব্দের রেখায় আঁকেন আলো—
ত্রিপুরার গর্ব গোবিন্দ ধর, মানুষ হিসেবে খুবই ভালো।
শ্রদ্ধার ফুলে আজও ঘেরা—
পঞ্চান্নে গোবিন্দ ধর, এক জীবন্ত ধারা।
শিক্ষক, কবি, এক মানবিক মন,
তাঁর মতো মানুষ বেঁচে থাকুন হাজার ক্ষণ।
30.07.2025
-----
দীপেন নাথশর্ম্মা
গতকাল 30 শে জুলাই 2025 কুমার ঘাটের মাঙ্গলিক অডিটোরিয়ামে " পঞ্চান্নে গোবিন্দ ধর " বইবাড়ি আয়োজিত সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ডাক পেয়ে উপস্থিত থাকতে পেরে খুবই আনন্দঘণ এক সন্ধ্যা কাটালাম।
এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ, জলপাইগুড়ি এবং ত্রিপুরার বিভিন্ন স্থান থেকে আগত কবি সাহিত্যকের এক অভূতপূর্ব মিলন ঘটিয়েছেন কথাশ্রমিক গোবিন্দ ধর। তাঁর লেখা কবিতা পড়লে কবিতার গভীরতা সম্পর্কে উপলব্ধি করা যায়। এতদিন একজন প্রকাশক, সংগঠক লেখক হিসেবেই জানতাম। কিন্তু তিরিশে জুলাই আমরা গোবিন্দ ধরের সৃষ্টি সম্পর্কে আরও জানতে পারি এবং তার সাহিত্য সৃষ্টি ধারাকে আরও জানার আগ্রহ বেড়ে গেছে এবং নিজেরিও সমৃদ্ধ হয়েছি। ভালো থাকুন গোবিন্দ ধর সুস্থ থাকুন গোবিন্দ ধর। দীর্ঘ জীবন কামনা করি।
-----সুচিত্রা দাস
গতকাল 30 জুলাই 2025 কুমারঘাটের মাঙ্গলিক অডিটোরিয়ামে 'বইবাড়ি' আয়োজিত 'পঞ্চান্নে গোবিন্দ ধর' অনুষ্ঠানে গোবিন্দ ধর এর জীবন ও সাহিত্য কৃতি নিয়ে বক্তব্য রাখি। প্রায় তিন মাস অসুস্থতার মধ্যে কাটিয়ে এই প্রথম একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নিলাম। বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন মিলনকান্তি দত্ত, শশাঙ্কশেখর পাল,বেবী সাউ,বিজন বোস ও দেবব্রত দেবরায় প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়তি রায়বর্মন।
-----মন্টু দাস
গতকাল ছিল ৩০ জুলাই ২০২৫ ইং বুধবার, ১৩ই শ্রাবণ। মাস জুড়েই চলছে প্রকৃতির সবুজে রোদ বৃষ্টির খেলা যা কবি সাহিত্যিকদের মনকেও অনেক সময় আকর্ষণ করে। এই দিনটি ছিল এক অভিন্ন সময় এরই মধ্য দিয়ে বই বাড়ি ফাউন্ডেশন আয়োজিত কবি ও কথা শ্রমিক গোবিন্দ ধরের পঞ্চান্নে গোবিন্দ ধর এক সাংস্কৃতিক সমাবেশ। স্থান কুমারঘাট মাঙ্গলিকে বিকেল ৩ টা থেকে রাত ৮ টা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও কথাকার বেবী সাউ, কবি শশাঙ্ক শেখর পাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি মিলনকান্তি দত্ত। উপস্থিত ছিলেন কবি মন্টু দাস, ডঃ দেবব্রত রায়, কবি ও প্রকাশক বিজন বোস, প্রকাশনা মঞ্চের সুধীর সেনঘোষ ও সহ সম্পাদক দীপেন নাথশর্মা, উপস্থিত ছিলেন কবি জহর দেবনাথ, কবি প্রদীপ বিশ্বাস, কবি ভুলু কুমার দেববর্মা, সভাপতির আসনে বিদ্যমান ছিলেন নিয়তি রায়বর্মণ।এছাড়াও উপস্থিত ছিলেন কবি নিবারণ নাথ, রতন চন্দ, সুমিতা বর্ধন, সুচিত্রা দাস, কল্লাণী ভট্টাচার্য, শ্যামলকান্তি দে, সন্ধ্যা দেবনাথ, জগদীশ দেবনাথ, নিলিমা দাসগুপ্ত, আশিষ কান্তি সাহা, দিব্যেন্দু নাথ, অনিতা ভট্টাচার্য, সুমিতা দেব, একঝাঁক কবি সাহিত্যিকদের সাথে ছিলেন আরো অনেকেই। যদিও বলতে হয় এই অনুষ্ঠানে সবশেষে উপস্থিত আমিই ছিলাম এবং অসহ্য গরমে অসুস্থতার কারণে সন্ধ্যা হওয়ার আগেই ফিরে আসি। ইচ্ছে থাকলেও আর সাহস পাইনি। কারো সাথে কোনো আলাপ আলোচনাও হয়নি। তবুও বলতে হয় এই রকম একটি সুন্দর অনুষ্ঠান সত্যি আমার কাছে অতুলনীয়। ভালো থাকবেন সকলেই নমস্কার রইলো। সাথে রইল অফুরান ভালোলাগা ভালোবাসা।
-----রঞ্জিত চক্রবর্তী
গতকাল ছিল ৩০ জুলাই ২০২৫ ইং বুধবার, ১৩ই শ্রাবণ। মাস জুড়েই চলছে প্রকৃতির সবুজে রোদ বৃষ্টির খেলা যা কবি সাহিত্যিকদের মনকেও অনেক সময় আকর্ষণ করে। এই দিনটি ছিল এক অভিন্ন সময় এরই মধ্য দিয়ে বই বাড়ি ফাউন্ডেশন আয়োজিত কবি ও কথা শ্রমিক গোবিন্দ ধরের পঞ্চান্নে গোবিন্দ ধর এক সাংস্কৃতিক সমাবেশ। স্থান কুমারঘাট মাঙ্গলিকে বিকেল ৩ টা থেকে রাত ৮ টা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও কথাকার বেবী সাউ, কবি শশাঙ্ক শেখর পাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি মিলনকান্তি দত্ত। উপস্থিত ছিলেন কবি মন্টু দাস, ডঃ দেবব্রত রায়, কবি ও প্রকাশক বিজন বোস, প্রকাশনা মঞ্চের সুধীর সেনঘোষ ও সহ সম্পাদক দীপেন নাথশর্মা, উপস্থিত ছিলেন কবি জহর দেবনাথ, কবি প্রদীপ বিশ্বাস, কবি ভুলু কুমার দেববর্মা, সভাপতির আসনে বিদ্যমান ছিলেন নিয়তি রায়বর্মণ।এছাড়াও উপস্থিত ছিলেন কবি নিবারণ নাথ, রতন চন্দ, সুমিতা বর্ধন, সুচিত্রা দাস, কল্লাণী ভট্টাচার্য, শ্যামলকান্তি দে, সন্ধ্যা দেবনাথ, জগদীশ দেবনাথ, নিলিমা দাসগুপ্ত, আশিষ কান্তি সাহা, দিব্যেন্দু নাথ, অনিতা ভট্টাচার্য, সুমিতা দেব, একঝাঁক কবি সাহিত্যিকদের সাথে ছিলেন আরো অনেকেই। যদিও বলতে হয় এই অনুষ্ঠানে সবশেষে উপস্থিত আমিই ছিলাম এবং অসহ্য গরমে অসুস্থতার কারণে সন্ধ্যা হওয়ার আগেই ফিরে আসি। ইচ্ছে থাকলেও আর সাহস পাইনি। কারো সাথে কোনো আলাপ আলোচনাও হয়নি। তবুও বলতে হয় এই রকম একটি সুন্দর অনুষ্ঠান সত্যি আমার কাছে অতুলনীয়। ভালো থাকবেন সকলেই নমস্কার রইলো। সাথে রইল অফুরান ভালোলাগা ভালোবাসা।
-----রঞ্জিত চক্রবর্তী
বইবাড়ি ফাউন্ডেশন আয়োজিত এক অনন্য আয়োজনে যুক্ত হয়েছিলাম গতকাল অর্থাৎ ৩০/০৭/২০২৫ ...কুমারঘাটে। 'পঞ্চান্নে গোবিন্দ ধর' শীর্ষক অনুষ্ঠান। যথার্থ অর্থে একজন সাহিত্যপ্রেমী সংস্কৃতিমনা মানুষ গোবিন্দ ধর, যিনি নিরলসভাবে কাজ করে চলেছেন হরেক রকম বাধা-বিপত্তির তোয়াক্কা না করেই।বেশ কয়েকটি বইপ্রকাশ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অনেক গুণীজনের সমাগমে অনুষ্ঠানটি ছিল জমজমাট। সর্বোপরি ছিল গোবিন্দ ধর এবং অনিতা ভট্টাচার্য্যের আন্তরিক আতিথেয়তা।একরাশ ভালোলাগা নিয়ে আজ বাড়ি ফিরলাম।
-----
নন্দিতা ভট্টাচার্য
•পঞ্চান্নের অভিনন্দন•
জন্মদিন মানেই ,পৃথিবীকে আলো করে আসা,
সুন্দর একটা দিনের সূচনা।
সেই দিনকে ঘিরেই ,বছর বছর আসতে থাকে হাজারো শুভকামনা।
আজ শুভ জন্মদিন আপনার ,
রইল একরাশ শ্রদ্ধা মিশ্রিত
পঞ্চান্নের অভিনন্দন আমার ।
আজকের অনবদ্য আয়োজন, "পঞ্চান্নে গোবিন্দ ধর",
আনন্দ উৎসবের সমারোহে হয়ে উঠেছে অতি মনোহর ।
তব অবশিষ্ট দিনগুলিও হয়ে উঠুক সুন্দর থেকে আরো সুন্দর।
হে শিক্ষক ,কবি, কথা শিল্পী ,কথা শ্রমিক গোবিন্দ ধর ,
তব জন্মদিনে এক ঝাঁক শুভেচ্ছার তোড়া,
দিলেম উপহার শুভকামনা দিয়ে মোড়া।
------পূরবী সিনহা
আপনার জন্মদিনের অনুষ্ঠানে বসে বসে আমার অনুভূতিটা লিখলাম,যদিও বিষয়টা আমার কাছে অজানা ছিল, খুবই সুন্দর আয়োজন।আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
-------পূরবী সিনহা
প্রিয় সাহিত্য স্্গঠক কবি প্রকাশক গোবিন্দ ধর
শুভ জন্মদিনে ফুলেল শুভেচ্ছা অভিনন্দন ।
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় , নমস্কার
------মাধুরী লোধ
বিশিষ্ট কবি ও প্রকাশক গোবিন্দ ধরের আজ ৫৫ তম জন্মদিনে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। উনার জন্মদিনে আমার লেখা কবিতা:--
।।গোবিন্দ ধর-- এক প্রতিষ্ঠানের নাম।।
সাচীরাম মানিক
কবিতা অন্ত প্রাণ জীবনযাপন
সৃজনশীল কর্মযজ্ঞে এগিয়ে চলা সৈনিক ,
যার নিত্য নতুন ভাবনায়
কবি লেখক শিল্পীদের মিলন মেলা,
সাহিত্যে এক গুঁয়েমি জেদি উন্মাদনা
হার না মানা এক প্রতিষ্ঠানের নাম
কবি ও সংগঠক গোবিন্দ ধর।
যার বাহন স্রোত --স্রোতস্বিনী দেও নদী,
এক শব্দ নৈপুণ্যের বাহক।
------সাচীরাম মানিক
ব্যাপক আয়োজন। কবি গোবিন্দ ধর এবং অন্যান্যদের জানাই আন্তরিক শুভেচ্ছা
-----উদয়শংকর ভট্টাচার্য
লেখক, প্রকাশক ও সম্পাদক গোবিন্দ ধরের ৫৫তম জন্মদিনে আয়োজিত " কথাশ্রমিক গোবিন্দ ধর : এক সাংস্কৃতিক সমাবেশ " শীর্ষক অনুষ্ঠানে একটি সুন্দর সময় কাটিয়ে এলাম। গুণীজনের সান্নিধ্যে ঋদ্ধ হলাম। আয়োজন ও আপ্যায়নে আপ্লুত হলাম।
------রতন চন্দ
"কথা শ্রমিক গোবিন্দ ধর: এক সাংস্কৃতিক সমাবেশ" বিশিষ্ট জনের সান্নিধ্যে এক আবেগ মথিত সাংস্কৃতিক সন্ধ্যা মধুর স্মৃতি হয়ে থাকবে।
শিরোনাম:- পঞ্চান্নে গোবিন্দ ধর
কুলাই বিদ্যালয়ে প্রথম দেখা হয়নি পরিচয়,
স্বজনের মুখে শুনেছি, সুজন হালাইমুড়াতে রয়।
আগরতলা যাওয়ার পথে রেলে মুখোমুখি বসে,
হঠাৎ করে পুরনো স্মৃতি মস্তিষ্কে ভেসে আসে।
মনে মনে ভাবছিলাম ওনাকে দেখেছি কোথায়,
স্মৃতিতে ভেসে আসে, দেখেছি প্রবাহ সাহিত্য সভায়।
সাহস করে যেচে গিয়ে আলাপ শুরু করি,
জানতে পারি উনি সেই গোবিন্দ স্রোতের কান্ডারি।
চলতে চলতে পথে দুজনের আলাপ উঠে জমে,
উভয়ে যাই ত্রিপুরা বাংলা একাডেমির প্রোগ্রামে।
তারপর নানা সময় দুজনে দুরাভাষে নানা কথা বলা,
ওনারই মাধ্যমে প্রকাশনা মঞ্চের সাথে শুরু পথ চলা।
সাহিত্যপত্র মনুতৈসা জন্ম নেয় ওনার সহায়তায়
আমার নাম ছাপা অক্ষরে ফুটে মুদ্রিত পাতায়।
পঞ্চান্নে গোবিন্দ ধর নেবেন শুভেচ্ছা অভিনন্দন,
সুস্থ থেকে সাহিত্য সৃষ্টিতে সক্রিয় থাকুন আজীবন।
উত্তরোত্তর সমৃদ্ধি হোক সাহিত্য সৃষ্টি আর প্রকাশনায়,
সাহিত্যের উচ্চ শিখরে উঠুন আপন মহিমায়।
-----আশীষকান্তি সাহা
শুভ জন্মদিনে অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই গোবিন্দদা।
------অসীমা দেবী
অভিনন্দন এবং শুভকামনা। খুব সুন্দর সম্মিলন, ভালো থাকুন সবাই।
------দেবব্রত সেন
খুব আনন্দে একটা দিন কাটালাম।
-----দিব্যেন্দু নাথ
জন্মদিনের অনেক অনেক শুভকামনা রইল দাদা।
-----সত্যজিৎ নাথ
কথা কারিগর,
গোবিন্দ ধর।
কর্মে ও সুন্দর,
শুভেচ্ছা নিরন্তর।
-----ক্রাইরী মগ চৌধুরী
সময় তো ফিরবেনা জানি তবু স্বপ্ন দেখি
কোনো একদিন প্রকৃতই ছবি হয়ে উঠবো।
আজ তোমার জন্মদিন। আসতে পারিনি ব্যক্তিগত কিছু সমস্যার কারণে। অনুষ্ঠান সফল হোক। শুভকামনা জেনো আমার।
ছবি: ছড়াকার Amalkanti Chanda
-----অপাংশু দেবনাথ
বইবাড়ি ফাউন্ডেশন আয়োজিত পঞ্চান্নে গোবিন্দ ধর সাংস্কৃতিক সমাবেশের অন্তিম লগ্নে ফটো সেশনে----
মাঙ্গলিক প্রেক্ষাগৃহ, কুমারঘাট, ঊনকোটি জেলা, ত্রিপুরা।
৩০ শে জুলাই, ২০২৫ ইং
-----সুবীর সেনঘোষ
শুভ জন্মদিন। আজকের এই শুভ দিনটি গোবিন্দ বাবুর জীবনে বারবার ফিরে আসুক। তাঁর সুস্থ ও আনন্দময় জীবন কামনা করি। তিনি বাংলা সাহিত্যে ও সংস্কৃতির একজন নিরব কর্ণধার।
------স্বপনকুমার ভট্টাচার্য
0 Comments