ত্রিপুরায় লিটল ম্যাগাজিন থেকে প্রকাশনা || গোবিন্দ ধর
ত্রিপুরায় লিটল ম্যাগাজিন থেকে প্রকাশনা
গোবিন্দ ধর
ত্রিপুরায় ছোট পত্রিকার পাশাপাশি প্রকাশনায়ও উজ্জ্বল উপস্থিতি পৌনমী.স্রোত. বইবাড়ি. অন্যপাঠ.শাব্দিক. স্বকাল প্রকাশনী .বহ্নিশিখা.অন্যধারা.তৃণতট.জ্ঞানবিচিত্রা.ভাষা.সৈকত.স্প্যন্দন.মানবী.জয়ন্তী. স্বতন্ত্রমেধা.অনার্য. অববাহিকা.স্বাগতম.প্রান্তর.নবচন্দনা.নান্দীমুখ.সপ্তপর্ণা. মুখাবয়ব.ঢিল.প্রকাশনার জগতে বাঁক নিয়ে একঝাঁক তরুণের পদচ্ছাপ শুনা যাচ্ছে।
অনলাইন সাহিত্য পত্রিকা থেকে প্রকাশনা
খুব শীঘ্রই অনলাইন সাহিত্য পত্রিকা থেকে আসবেন প্রকাশনায় এক দুটি কাগজ।
আগামীদিন ত্রিপুরার প্রকাশনা জগতের ইতিহাস লেখা হবে অন্যরকম অন্য রকম। এই বিশ্বাস নিয়ে কাজ হচ্ছে।
লিটল ম্যাগাজিন সম্পাদক থেকে প্রকাশনায়ও এলেন তিনকাল প্রকাশনা।আবহমান.অভিযান.সাতদিন.প্রয়াসসহ বেশ কয়েকজন সম্পাদক।
সাপ্তাহিক সংবাদপত্র থেকে প্রকাশনায় এলেন সোমবার.আরশীকথা।
এই ইতিহাস অনেকেই জানেন।লেখার সময় এড়িয়ে যান।পাঠক বঞ্চিত হোন প্রকৃত ইতিহাস থেকে। এরকম ইতিহাস চর্চা তরুণ প্রজন্মের মাঝেও লক্ষ্মণীয়।প্রজন্মকে দোষী সাব্যস্ত করছি না।কিন্তু আমাদের প্রাজ্ঞ প্রাবন্ধিকদের প্রকৃত ইতিহাস বিকৃত করার প্রবণতার ফলাফল ভোগ করতে হয় পাঠক ও প্রকৃত জ্ঞান অন্বেষণকারীদের।
বিশ্বাস করতে পারি আগামীদিনের চর্চায় আসবে প্রকৃত ইতিহাস।
১৭:০৮:২০২১
0 Comments