বিশ্বস্ততা পাঠক তৈরী দায়বদ্ধতার অঙ্গীকার নিয়ে ত্রিপুরায় জন্ম নিলো একঝাঁক তরুণদের স্বপ্বের জাহাজ:ত্রিপুরা প্রকাশনা মঞ্চ 

গোবিন্দ ধর 

কথাবিশ্ব 

ত্রিপুরায় প্রকাশনা সংস্থাগুলোর বাইরে আরো অনেক
ছোট ছোট প্রকাশনা সংস্থা সারা ত্রিপুরায় কাজ করেন।তারা বড় কোন মেলায় অংশ নিতে পারেন না।তারাও ত্রিপুরায় বই প্রকাশ করেন।

তাদের বই নিয়ে হইচই নেই।অথচ তারাও ত্রিপুরার লেখক কবিদের বই করেন।
কেউ লেখে না তাদের কথা। কেউ বলে না তাদের কাজের কথা। অথচ তারা তো কারো বিরোধিতা করছে না।তারাও সাহিত্যের ছোট ছোট হাউস।

বড় বড় হাউসগুলো গিলে খেতে চায় তাদের। বড় হাউসগুলো বই ব্যবসা করে।আর ছোট ছোট প্রকাশনাগুলো বই ব্যবসা করতে আসেনি। এসেছে বইকে ভালোবাসতে।কিন্তু অঙ্কুরেই তাদের ধ্বংস করতে একশ্রেণি আগেই বড় বড় প্রকাশনা সংস্থাগুলোর বিরোধিতা বলে তকমা লাগিয়ে দিতে চাইছেন।দাগিয়ে দিতে চাইছেন।অথচ কারো বিরোধিতা করছে না।তারাও ত্রিপুরার লেখক কবিদের সাহিত্যকে ছোট ছোট পরিমণ্ডলে পাঠকের নিকট পৌঁছে দেন।সেই সকল ছোট প্রকাশক ও বন্ধু লিটল ম্যাগাজিন সম্মিলিত ভাবে ত্রিপুরায় সাহিত্যের কাজই করতে চাইছেন।এটা কারো বিরোধিতা নয়।বরং সাহিত্য সাধনাই।এই সাহিত্য সাধনায় সকল লেখকদের সহযোগিতা  ত্রিপুরা প্রকাশনা মঞ্চ চায়।

আমাদের সাহিত্য সাধনায় সাথী

ছোট ছোট প্রকাশনা সংস্থা এবং ত্রিপুরার লিটল ম্যাগাজিন সম্পাদকদের সম্মিলিত প্রয়াস ত্রিপুরা প্রকাশনামঞ্চ । আমাদের কাজ বই প্রকাশনার পাশাপাশি লিটল ম্যাগাজিন নিয়ে কাজ করে যাওয়া।আমাদের পাশে থাকবেন প্রকাশনা ও লিটল ম্যাগাজিনগুলে।

লক্ষ্য ও উদ্দেশ্য 

বিশ্বস্ততা দায়বদ্ধতা ও পাঠক তৈরী করা আমাদের লক্ষ্য। উদ্দেশ্য একত্রিত করা ছোট ছোট প্রকাশনা সংস্থা এবং ত্রিপুরার লিটল ম্যাগাজিনগুলোকে।

লেখক পাঠক প্রকাশক লিটল ম্যাগাজিন সম্পাদক 

সবাইকে এক জায়গায় এনে প্রচলিত ভাবনাকে অবলম্বন করে নতুনত্বের দিকে হাত বাড়িয়ে এগিয়ে যাওয়াই আমাদের স্বপ্ন। এতে সদস্য হবেন প্রকাশক ও লিটল ম্যাগাজিন সম্পাদকেরা।এতদিন ধারনা ছিলো বইপত্র আন্দোলনের সাথে লিটল ম্যাগাজিন থাকতে পারে না। এখনো আমাদের লেখকেরা এমনই ধারণা পোষণ করেন। কিন্তু আমরা এই ধারানাকে অতিক্রম করতে চাই। আমাদের সংস্থা লিটল ম্যাগাজিন ও প্রকাশকদের যৌথ ভাবনার সমন্বয়।

২৩:০৯:২০২১