সম্পাদনা বা বির্নিমাণ

গোবিন্দ ধর

নিজেকে অনেক খুচরো করেছি। ভেঙ্গেছি। আবার সম্পাদনা করেছি। নিজেই নিজের সম্পাদনা করেছি।সম্পদনা খুব কঠিন কম্ম। তবু সেচ্ছা নিবার্সনের মতোই এ কাজ হাতে তুলে নিয়েছি নিজেই। সাপব‌্যং কী হচ্ছে জানি না। প্রতি নিয়তো নিজেই নিজেকে সম্পদনা করি। আত্মসুখ অনুভব করি। এ যেন আত্মরতি। আত্মসুখ। আমাকে আমার থেকে এগিয়ে নিতে চাই। হয়তো সফল হয়েছি। হয়তো হইনি। যখনই মনে হয়েছে সন্পাদনা প্রয়োজন, সাথে সাথে নিষ্টুরের মতো হাতে নিয়েছি আগাছা ছাটাই দা। আমার আমিকে কতভাবে বধ করেছি ভাবি। তারপরও কী আমি,  আমি হয়ে উঠলাম আমি জানি না। পাঠক ব‌্যবচ্ছেদ করুণ। যেখানে প্রয়োজন, বাকিটা আমায়। আপনাদের চোখ যেন বাকিটা আমায় ঋৃদ্ধ করে। আমার আমিকে সম্পাদনার কাজে আপনাদের সহযোগিতা চাই।আমাকে আমিই করি বির্নিমাণ।সময় কেটে কেটে এগিয়ে যাওয়াই জীবন। 

১০/১০/১৬#রামনগর-১০, আগরতলা। সময়:রাত:১২:৩৫মি।

0 Comments