কবির তরজা( শিশুশ্রম) 

গোবিন্দ ধর

সমবেত:
বড় আশা করি কলম ধরি
আমি অভাজন
ধীরে ধীরে শোনেন সবাই

প্রথম জন:
আমরা এখন বুড়া হইলাম
ছেলে মেয়ে জোয়ান।
কাম করলে আমরা পাইব
টাকারও জোগান।

দ্বিতীয় জন:

অয় অয় ভালাই কইছো
মানলাম কথা
ছেলেমেয়ের কষ্ট হইবো
হইবো শইল্যে ব্যথা।

প্রথম জন:

বাদ দেও চুকচুকি
সর্বনাশের ফন্দি
হারা জীবন কাজ করি
আমি নাকাবন্দি।
মরার সময় আইছে তাই
মরার আগে তারার রুজি
খাইয়া মরতে চাই।

অন্য জন:

বাদ দেও আনাই-বিনাই
মরার কথা বলা
ছেলের বয়স মাত্র এখন
দশ-বার অলা।
কাজে দিলে আইনে ধরব
তোমারে আমারে।
জেলে গিয়া মরতায়-নি গভীর
আইন্দাইরে।

প্রথম জন:

অয় অয় বুঝছি গো
কিতা করায় তুমি।
আমার কথা না শুনলে
তুমি হইবায় নরকগামী।

দ্বিতীয় জন:

নরক-টরক ফালতু কথা
ইত্য মাতিয় না।
১৪ বছর না গেলে আমি
কামো দিতাম না।

প্রথম জন:

আইচ্ছা-রে গো ঠিক আছে
ভালা তোমার কথা।
কাম কাজ করতে অইব
অতাউ আসল কথা।

সমবেত:

অতদিনে আসল কথা
বুঝলাম সবাই
শিশু শ্রম বন্ধ করতে
একসাথে হাত মিলাই।
সবাই পড়বে সবাই জানবে
শিশুর অধিকার।
নতুন সকাল হবেই হবে
ঘরে ঘরে সবার।

0 Comments