শিশু শ্রম বিষয়ক কবিগান || গোবিন্দ ধর
শিশু শ্রম বিষয়ক কবিগান
গোবিন্দ ধর
সমবেত:
বড় আশা করি কলম ধরি
আমি অভাজন
ধীরে ধীরে শোনেন সবাই
শ্রোতা গুণীজন।
অশিক্ষা-কুশিক্ষা যত
বাড়ায় শিশুশ্রম
এমন বাপ-মা'রা জানি
তারাই শিশুর যম।
যখন শিশু ধরবে কলম
করবে লেখাপড়া
বাপে-মা'য়ে নিজের হাতে
উচিত শিশু গড়া।
তখন তারা শিশুটারে
পাঠায় রোজগারে
ফুলের মতো শিশু গেল
শ্রমের কারাগারে।
ভোরের বাতাস শিশুদেরে
কত আদর করবে
কিচির-মিচির পাখির ডাকে
তাদের ঘুম ভাঙবে।
এই তো হবার কথা ছিল
কিন্তু হলো কই?
শিশুর কাঁধে শ্রমের বোঝা
দেখে অবাক হই।
0 Comments