শামসুল আলম সেলিম সিলেটসহ এবারের বাংলাদেশ
এক.
চৈতন্য ফকির

কবি ও গীতিকার সিলেট রেডিও দূরদর্শন সহ সাহিত্য সংস্কৃতির পুরোধা বৃন্দস্বরের প্রতিষ্ঠিতা আমাদের প্রিয়জন শামসুল আলম সেলিম।এবার বাংলাদেশ বইমেলায় যাবো বহুদিন আগেই প্লেন ছিলো।ত্রিপুরায় নির্বাচনের জন্য আগে থেকে থাকতে চাইলেও সে সুযোগ হয়ে ওঠেনি।সেলিমভাইও অনেকবার আমন্ত্রণ করেই যাচ্ছেন সিলেট যাওয়ার।তাও হয়ে ওঠেনি।
বাংলাদেশ মেলায় যাবোই এমন সিদ্ধান্তে অটুটও আমি।
আমাদের প্রকাশনা থেকে কবি নির্মলেন্দু গুণের একটি কবিতার বই "জন্ম দিও বঙ্গে" পাঠ উন্মোচন করার কাজটাও ছিলো প্রথম প্রাধান্য বিষয়।তথাপি সেলিম ভাইয়ের আমন্ত্রণ। সব মিলে সেলিম ভাইয়ের সাথে আলোচনা হয় একদিনের জন্য হলেও আমি আসছি মেলায়।সেরকম অভীক গোপালদা অমলকান্তি অপাংশু আর সঞ্জীবকেও চাইছিলাম।কাজ থাকায় অভীক ও গোপালদা ছাড়া বাকীরা যেতে পারেননি।এবার মেলায় না গেলে ততটা কি আর সেলিম ভাইকে জানতাম।দীর্ঘ আড্ডা। রাতদিন আড্ডা আর ঘুরতে ঘুরতে কখন তিনদিন চলে গেলো আর আমরা সিলেট শাহজালালের দরগা শহিদ মীনার মুক্তিযুদ্ধ চত্ত্বর মৌলভীবাজার সরকারবাজার মায়া ওয়াহেদের বাসা মৌলভীবাজার সরকারী কলেজ সব ঘুরে নিলাম তা বুঝতেও পারিনি।সেলিম ভাই সাথে থাকলে সময় চলে যায় কাজও হয় তা শতভাগ সত্য।বাকী আরো স্মৃতিময়।সময় সময় লিখবো।ভালো থাকবেন ভাই।

২:৩:১৮
রাত:০৯:১৫মি
কুমারঘাট।

0 Comments