স্রোত ৩৫ বছর :ত্রিপুরার সাহিত্যের নিবিড় পাঠ 
আগরতলা :১০ মার্চ,২০২৬:"যে ভাষায় কথা বলে নদী/
পাখি গান গায়/কালস্রোত /লেখা হয় পাতায় পাতায়।"
ত্রিপুরার প্রত্যন্ত গ্রাম রাজধর মানিক্যের স্মৃতি বিজড়িত রাতাছড়া থেকে ত্রিপুরার লিটল ম্যাগাজিন আন্দোলন ও প্রকাশনার জগতে এক উল্লেখযোগ্য নাম "স্রোত "।ইতিমধ্যে তিমিরবরণ চাকমা অনুদিত চাকমা ভাষায়"গীতঞ্জলী"প্রকাশের জন্য ত্রিপুরা সরকারের শ্রেষ্ট প্রকাশনা পুরস্কার সহ শ্যামল ভট্টাচার্যের উপন্যাস "লোদ্রভার কাছাকাছি" পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হয় স্রোত।২০১৯ সালে প্রাবন্ধিক সেবিকা ধরকৃত "মানবীবিদ্যার আলোকে নারী- এক ভিন্ন মাত্রিক পাঠ"বইটিও ত্রিপুরা সরকারের বাংলা ভাষায় শ্রেষ্ঠ প্রকাশনা পুরস্কারে ভূষিত স্রোত।
স্রোত বই ছাপে, শুধু তা নয়,বই ছেপে প্রকাশ করেন উত্তর পূর্বাঞ্চলের সাহিত্য সৌন্দর্য- এই অঙ্গীকার নিয়ে প্রতি বছর নানারকম প্রকাশনা উৎসব, বই উৎসব, লিটল ম্যাগাজিন আন্দোলন সহ নানাবিধ কাজকর্মের মাধ্যমে বাংলা সাহিত্যের নিবিড় সান্নিধ্যে সেবা করে আসছে পঁয়ত্রিশ বছর থেকে।  এই ধারাবাহিকতার অংশ হিসেবে আগামী ১৫ মার্চ, ২০২৬ সকাল ১০ ঘটিকা থেকে মেলারমাঠস্থিত এগিয়ে চল সংঘে বইবাড়ি ফাউন্ডেশনের সহযোগিতায় পঁয়ত্রিশ বছর উদযাপন উপলক্ষে ত্রিপুরার সাহিত্য নিবিড় পাঠের এক উল্লেখযোগ্য আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অশোকানন্দ রায়বর্ধন,প্রাবন্ধিক,ত্রিপুরা, মিলনকান্তি দত্ত, কবি,ত্রিপুরা, বিশ্বজিৎ দেব, কবি,ত্রিপুরা, পান্নালাল রায়, প্রাবন্ধিক, ত্রিপুরা, বিমল চক্রবর্তী, কথাসাহিত্যিক, ত্রিপুরা, বিদ্যুৎ চক্রবর্তী, কথাকার,আসাম,পুলিন রায়, কবি,বাংলাদেশ, বিজয় পাল, সাংবাদিক, ত্রিপুরা। পাশাপাশি ত্রিপুরার সাহিত্য বিষয়ে আলোচনায় অংশ গ্রহণ করবেন নিয়তি রায়বর্মন,প্রাবন্ধিক,ড.আশীষকুমার বৈদ্য,প্রাবন্ধিক,দেবব্রত দেব, কথাসাহিত্যিক, সনজিৎ বণিক, কবি,শুভাশিস চৌধুরী,শিশুসাহিত্যিক,ড.দেবব্রত দেবরায়,প্রাবন্ধিক,পারিজাত দত্ত, ছোট গল্পকার,শ্যামল বৈদ্য,কথাসাহিত্যিক, অনিলকুমার নাথ,কবি ও প্রাবন্ধিক, মন্টু দাস,প্রাবন্ধিক, রীতা ঘোষ, গল্পকার 
শুভ্রশংকর দাশ, কবি,সিক্তা চক্রবর্তী, ছোটগল্পকার,হারাধন বৈরাগী,কবি ও আলোচক,দিব্যেন্দু নাথ,কথাসাহিত্যিক, গোপেশ চক্রবর্তী,কবি, সুমিতা দেব,সাহিত্যিক,বিজন বোস,কবি
জহরলাল দাস,প্রাবন্ধিক, রূপন মজুমদার, কবি ওভুলুকুমার দেববর্মা,কবি।স্রোতের থিমসংগীত  পরিবেশন অনিতা ভট্টাচার্য ও সুমিতা দেব, কথাকার।
সংগীত পরিবেশন করবেন  গীতশ্রী ভৌমিক, কবি ও সংগীত শিল্পী, আবৃত্তি : মনীষা নাথ,বাচিকশিল্পী,পাঞ্চালী রায়, বাচিকশিল্পী। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করবেন সুমনা দাশ পাটারী, কবি।
ত্রিপুরার সাহিত্য ভুবনে এই অনুষ্ঠান এক ব্যতিক্রম 
ও ত্রিপুরায় শুধু আলোচনার অনুষ্ঠান প্রথমবারের মতো হবে বলে সম্পাদক গোবিন্দ ধর এক প্রেসবার্তায় জানান।স্রোত প্রকাশনার প্রকাশক সুমিতা পাল ধর সকলের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন।

0 Comments