আত্মস্তব গোবিন্দ ধর
আত্মস্তব
গোবিন্দ ধর
খুব নিকটেই যদি মৃত্যু এসে কড়া নাড়ে
প্রেমিকার সংখ্যা রাখি শ'খানেক
গোটা পৃথিবীর উষ্ণ অঞ্চল থেকে কেউ একটু কাঁদুক
আমি মরে গেলে
প্রেমিকার গোপন কান্নার নদী থেকে
আমার ছাই সমুদ্রে যাবে এমন বাসনা নাই
তাদের কান্নার ছন্দে যেন নিরাপদে পৌঁছে যাই
নিরন্ন মানুষের নিকট।
মনে মনে এই-ই আমার চাওয়া।
আমার স্ক্যান্ডেল ফিসফাস নগরে কীর্তন লাগুক।
যদি কোন পুরুষ বন্ধু লাশ নিয়ে শ্মশানে না যায়
তবুও প্রেমিকার কান্নাজল নদী হয়ে ভাসাবে নিশ্চিত।
০১:০৩:২০১৯
সকালঃ০৯:১৫মি
কুমারঘাট।
0 Comments